গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

মেনু

হাসপাতালের বারান্দা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:০৩ পিএম, ১৪ জুন ২০২৬ | আপডেট: ১১:৩৫ এএম ২০২৬
হাসপাতালের বারান্দা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
ছবি

অভিনেত্রী আসমা আক্তার ঝিলিক -ছবি সংগৃহীত

ঢাকার একটি হাসপাতালের অষ্টম তলার বারান্দা থেকে পড়ে অভিনেত্রী আসমা আক্তার ঝিলিকের মৃত্যুর ঘটনায় তার স্বামী সাফি উল্লাহকে এক দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।
শনিবার (১৩ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় এ আদেশ দেন।

এর আগে গত শুক্রবার (১২ জুন) দুপুরে ধানমন্ডির বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের অষ্টম তলার বারান্দা থেকে পড়ে ঝিলিকের মৃত্যু হয়। এ ঘটনায় শনিবার তার বড় ভাই মোজাম্মেল হক ধানমন্ডি মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার পর অভিনেত্রীর স্বামী সাফি উল্লাহকে গ্রেফতার করে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি মডেল থানার উপপরিদর্শক কাজী আব্দুল মান্নান আদালতে সাফি উল্লাহর সাত দিনের রিমান্ড আবেদন করেন। অপরদিকে আসামিপক্ষ জামিনের আবেদন জানায়। শুনানি শেষে আদালত তাকে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, পেটের ব্যথাজনিত সমস্যায় বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন সাফি উল্লাহ। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় শুক্রবার সকাল ১০টার দিকে তাকে ছাড়পত্র দেওয়া হয়। পরে হাসপাতালের বিল পরিশোধের জন্য ঝিলিক স্বজনদের কাছে ১৬ হাজার টাকা পাঠাতে বলেন। 
এজাহারে উল্লেখ করা হয়, শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে ছোট বোন রেশমি আক্তারের সঙ্গে ভিডিও কলে কথা বলেন ঝিলিক। এর প্রায় এক ঘণ্টা পর সাফি উল্লাহ ফোন করে ঝিলিকের বাবাকে তার মৃত্যুর খবর জানান।

ঘটনার পর ঝিলিকের ভাই মোজাম্মেল হক অভিযোগ করেন, এটি আত্মহত্যায় প্ররোচনার নয়, বরং হত্যা মামলা হওয়া উচিত ছিল। তবে পুলিশ হত্যা মামলা গ্রহণ না করে আত্মহত্যায় প্ররোচনার মামলা নিয়েছে বলে তিনি দাবি করেন।

আসমা আক্তার ঝিলিক ছোট ও বড় পর্দায় অভিনয়ের মাধ্যমে পরিচিতি লাভ করেন। চিত্রনায়ক শাকিব খান অভিনীত ‘রংবাজ’ চলচ্চিত্রেও তিনি অভিনয় করেছিলেন। তবে পরবর্তী সময়ে অভিনয় ছেড়ে স্বামী ও সন্তানকে নিয়ে পারিবারিক জীবনেই মনোনিবেশ করেন বলে জানিয়েছেন তার ভাই।

ঘটনার বিষয়ে ধানমন্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সাইফুল ইসলাম জানান, হাসপাতালে ভর্তি থাকা সাফি উল্লাহর সঙ্গে ঝিলিক ও তাদের দুই বছর বয়সী কন্যাশিশু একই কেবিনে অবস্থান করছিলেন। কেবিন থেকে সরাসরি বারান্দায় যাওয়ার ব্যবস্থা ছিল। প্রাথমিক তথ্যে জানা গেছে, স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ঝিলিক বারান্দা থেকে নিচে পড়ে যান এবং এতে তার মৃত্যু হয়।
সানা/আপ্র/১৪/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

জেন-জিদের বুঝতে ব্যর্থ বলিউড, কটাক্ষের মুখে সালমান
২৯ জুলাই ২০২৬

জেন-জিদের বুঝতে ব্যর্থ বলিউড, কটাক্ষের মুখে সালমান

ককরোচ জনতা পার্টি (সিজেপি) আন্দোলকারীদের সমর্থন জানিয়ে একদিন পরেই আবার বাড়ি ফিরে যেতে বললেন বলিউড অভ...

শাকিবের সাথে রোমান্স করে মুগ্ধ সাবিলা নূর
২৯ জুলাই ২০২৬

শাকিবের সাথে রোমান্স করে মুগ্ধ সাবিলা নূর

ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে পর্দায় রোমান্স করতে গিয়ে কোনো অস্বস্তি হয়নি বলে জানিয়েছেন অভিনেত...

মেসির জন্য হলিউডেও বদলে যায় শুটিংয়ের নিয়ম
২৯ জুলাই ২০২৬

মেসির জন্য হলিউডেও বদলে যায় শুটিংয়ের নিয়ম

বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসির জনপ্রিয়তা শুধু মাঠেই নয়, হলিউডের শুটিং সেটেও আলাদা প্রভাব ফেলে।...

বিউটি রানী পালের প্রশংসায় মুখ খুললেন আসিফ
২৯ জুলাই ২০২৬

বিউটি রানী পালের প্রশংসায় মুখ খুললেন আসিফ

সিলেটের ফেঞ্চুগঞ্জের শিক্ষক বিউটি রানী পাল ‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে’ গানের সঙ্গে একটি রিল তৈর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

শিল্পী বললেন ‘শ্রাবণের মেঘগুলো’ এখন প্রতিবাদের ভাষা

‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে গানটি সিলেটের এক শিক্ষিকাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া সমালোচনার বিরুদ্ধে দেশজুড়ে শিক্ষকদের সংহতির প্রতীক হয়ে উঠেছে। গানটির গায়ক মেজবাহ রহমান বলেন, “আমাদের এই গানটি যে অন্যায্য সমালোচনার বিরুদ্ধে একটি বড় সামাজিক আন্দোলনের ভাষা হয়ে উঠবে, তা কখনো ভাবিনি। গানটি মূলত প্রকৃতিকে ঘিরে তৈরি হয়েছিল। কিন্তু যেভাবে এটি ছড়িয়ে পড়েছে, তাতে এখন এটি অনেকের কাছে প্রতিবাদের ভাষা হয়ে দাঁড়িয়েছে।” প্রিয় পাঠক, আপনি কি মনে করেন গানটি সত্যিই প্রতিবাদের চূড়ান্ত পর্যায়ে এসেছে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 23 ঘন্টা আগে