গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

মেনু

ব্রাজিলের বিদায়ে উচ্ছ্বসিত মেহজাবীন, উদযাপন করলেন স্টেডিয়ামেই

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১২:০৫ পিএম, ০৬ জুলাই ২০২৬ | আপডেট: ১৮:০৬ এএম ২০২৬
ব্রাজিলের বিদায়ে উচ্ছ্বসিত মেহজাবীন,  উদযাপন করলেন স্টেডিয়ামেই
ছবি

ছবি সংগৃহীত

চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আর প্রিয় দলের চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের এমন বিদায়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।

আর্জেন্টিনার কট্টর সমর্থক হিসেবে পরিচিত মেহজাবীন যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামের গ্যালারিতে বসে সরাসরি উপভোগ করেন ব্রাজিল-নরওয়ের ম্যাচ। ম্যাচ চলাকালীন এবং শেষ হওয়ার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একাধিক ছবি ও ভিডিও শেয়ার করে ব্রাজিলের বিদায় উদ্‌যাপন করেন তিনি। 

গ্যালারি থেকে পোস্ট করা একটি ছবির ক্যাপশনে মেহজাবীন রসিকতা করে লেখেন, ব্রাজিলকে দু-একটা ফুটবলের টিপস দিতে এলাম। আমি কিন্তু আর্জেন্টিনা।

ম্যাচ দেখতে গিয়ে লাল রঙের টপস ও সবুজ স্কার্ট পরিহিত মেহজাবীনকে বাংলাদেশের জাতীয় পতাকা ওড়াতেও দেখা যায়। ম্যাচ চলাকালে ভক্তদের উদ্দেশে আরেকটি পোস্টে তিনি লেখেন, তোমার ফোনের চার্জ যত পার্সেন্ট, মানে ব্রাজিলের হারার চান্স! কমেন্ট দ্য পার্সেন্টেজ।

শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে ব্রাজিলের বিদায় নিশ্চিত হলে গ্যালারিতে হাত উঁচিয়ে উল্লাস প্রকাশ করেন এই অভিনেত্রী। পরে স্টেডিয়ামের বড় পর্দায় নরওয়ের জয় এবং ব্রাজিলের বিদায়ের মুহূর্তকে পেছনে রেখে ধারণ করা একটি ভিডিও ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে লেখেন, বাই বাই ব্রাজিল।

মেহজাবীনের এসব ট্রল ও উচ্ছ্বাসভরা পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কেউ তার রসবোধের প্রশংসা করেছেন, আবার অনেক ব্রাজিল সমর্থক বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন।

উল্লেখ্য, নরওয়ে জাতীয় ফুটবল দল ২-১ গোলে ব্রাজিল জাতীয় ফুটবল দল-কে হারিয়ে ইতিহাসে প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে।

এসি/আপ্র/০৬/০৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু
২৯ অক্টোবর ২০২৬

শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু

অতিরিক্ত সচিব পদমর্যাদায়

বিশ্বকাপ মাতানো সঞ্জয় আবারও গাইবেন ঢাকায়
২৯ অক্টোবর ২০২৬

বিশ্বকাপ মাতানো সঞ্জয় আবারও গাইবেন ঢাকায়

ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করে আলোচনায় আসা বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ডিজে ও সংগীত...

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
২৯ অক্টোবর ২০২৬

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় এজাহারনামীয় আসামি ঢাকাই চলচ্চিত্রের খলনায়ক আশরাফুল হক ডনের জামিন আ...

অবশেষে প্রেমের কথা স্বীকার করলেন জাহ্নবী কাপুর
২৯ অক্টোবর ২০২৬

অবশেষে প্রেমের কথা স্বীকার করলেন জাহ্নবী কাপুর

প্রেমের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। তবে আগামী দুই থেকে তিন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে