গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

মেনু

প্রসেনজিতের বাড়িতে অমিত শাহ, মিষ্টি নিয়ে সৌজন্য সাক্ষাৎ

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৭ পিএম, ০৭ জুলাই ২০২৬ | আপডেট: ০৫:২৬ এএম ২০২৬
প্রসেনজিতের বাড়িতে অমিত শাহ, মিষ্টি নিয়ে সৌজন্য সাক্ষাৎ
ছবি

ছবি সংগৃহীত

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কলকাতার বালিগঞ্জের বাড়িতে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রায় ১৫ মিনিটের এই সাক্ষাতে চলচ্চিত্র, সংস্কৃতি ও সরকারের বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

সোমবার (৬ জুলাই) বিকেলে প্রসেনজিতের বাসভবন ‘উৎসব’-এ যান অমিত শাহ। তাঁর সঙ্গে ছিলেন কলকাতার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিজেপি নেত্রী ও সাবেক অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়।

কয়েক দিন আগে ভারতের মর্যাদাপূর্ণ পদ্মশ্রী সম্মানে ভূষিত হন প্রসেনজিৎ। সম্মান গ্রহণের জন্য মে মাসে দিল্লি গেলে সেখানেই অমিত শাহের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়। ওই সময়ই অভিনেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কলকাতায় তাঁর বাড়িতে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন।

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে কলকাতায় আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিতে সোমবার শহরে এসেছিলেন অমিত শাহ। কর্মসূচির ফাঁকেই তিনি প্রসেনজিতের বাড়িতে যান।

অমিত শাহের গাড়ি ‘উৎসব’-এ পৌঁছালে হাসিমুখে অতিথিকে স্বাগত জানান প্রসেনজিৎ। পরে অভিনেতার গলায় উত্তরীয় পরিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। সঙ্গে করে নিয়ে আসা মিষ্টিও তুলে দেন তাঁর হাতে।

এ সময় প্রসেনজিতের খাবারের নিয়ন্ত্রণের অভ্যাসের প্রসঙ্গ টেনে অমিত শাহ বলেন, “আপনি খাবেন না জানি, তাও আমরা এনেছি।” এরপর তাঁর হাতে মিষ্টি তুলে দেওয়া হয়।

সাক্ষাতের পর দিল্লি ফিরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রসেনজিতের সঙ্গে দেখা করার বিষয়টি জানান অমিত শাহ। তিনি লেখেন, “বিখ্যাত চলচ্চিত্র অভিনেতা, পরিচালক ও লেখক শ্রী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর বাসভবনে কিছু সময় কাটালাম। গত ১২ বছরে মোদি সরকারের বিশেষ জনসংযোগ অভিযানের ঐতিহাসিক সাফল্য সম্পর্কে তাঁকে অবহিত করেছি।”

অমিত শাহের ওই লেখা নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন প্রসেনজিৎ। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর আগমনের জন্য কৃতজ্ঞতা জানিয়ে লেখেন, “আমার বাড়িতে আপনাকে স্বাগত জানাতে পেরে আমি সত্যিই গর্বিত, অমিত শাহজি। আপনার আন্তরিক আগমন এবং উপহার হিসেবে দেওয়া বইগুলোর জন্য অন্তর থেকে ধন্যবাদ জানাই। আপনার সঙ্গে কাটানো সময় আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।”

প্রসেনজিৎ আরো লেখেন, “আপনার এই সৌজন্যের নিদর্শন আমি সযত্নে লালন করব। আপনার আগমনে আমি গভীরভাবে সম্মানিত ও কৃতজ্ঞ।”


সানা/ডিসি/আপ্র/৭/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

আতিফ আসলামের কনসার্টে বিশৃঙ্খলা, আয়োজকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়
২৮ জুলাই ২০২৬

আতিফ আসলামের কনসার্টে বিশৃঙ্খলা, আয়োজকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চায় স্বরাষ্ট্র ম...

পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলামের ঢাকার কনসার্টে ভেন্যু পরিবর্তন, শর্তভঙ্গ ও অব্যবস্থাপনার অভিযোগে...

সাকিব আল হাসানকে ছাড়িয়ে গেলেন পরীমনি
২৮ জুলাই ২০২৬

সাকিব আল হাসানকে ছাড়িয়ে গেলেন পরীমনি

বাংলাদেশি তারকাদের মধ্যে ফেসবুকে সবচেয়ে বেশি অনুসারীর রেকর্ড এখন অভিনেত্রী পরীমনির দখলে। দীর্ঘদিন শী...

গান থেকে দূরে থাকার কারণ জানালেন আনুশেহ আনাদিল
২৭ জুলাই ২০২৬

গান থেকে দূরে থাকার কারণ জানালেন আনুশেহ আনাদিল

জনপ্রিয় লোকসংগীতশিল্পী আনুশেহ আনাদিল জানিয়েছেন, জটিল কানের সমস্যায় আক্রান্ত হওয়ায় ধীরে ধীরে শ্রবণশক্...

অভিনেত্রীকে বিজ্ঞাপনের প্রলোভনে ডেকে নির্যাতনের অভিযোগ
২৭ জুলাই ২০২৬

অভিনেত্রীকে বিজ্ঞাপনের প্রলোভনে ডেকে নির্যাতনের অভিযোগ

মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরী এক প্রতিষ্ঠানের চেয়ারম্যানের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ এনে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই