গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৩ আগস্ট ২০২৬

মেনু

এক ফ্রেমে আফজাল-মিমি!

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ২১:১৯ পিএম, ০৩ আগস্ট ২০২৬ | আপডেট: ২২:৫৪ এএম ২০২৬
এক ফ্রেমে আফজাল-মিমি!
ছবি

ছবি সংগৃহীত

ওটিটি প্ল্যাটফর্মে একাধিক প্রশংসিত কাজে দেখা গেছে দেশের দুই গুণী অভিনয়শিল্পী আফজাল হোসেন ও আফসানা মিমিকে। এবার চরকির নতুন অরিজিনাল কনটেন্ট ‘রঙিন সুরমা’-য় একসঙ্গে দেখা যাবে এই দুই তারকাকে। 

 

আগামী ১৩ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে চরকি ফ্লিক ‘রঙিন সুরমা’। মো. রিয়াজুল হক ইমরান পরিচালিত সীমিত দৈর্ঘ্যের এই ফ্যামিলি ড্রামা নির্মিত হয়েছে একটি মিথ্যা, অসংখ্য চিঠি এবং এক দম্পতির অটুট ভালোবাসার গল্পকে কেন্দ্র করে। কনটেন্টটির সবচেয়ে বড় আকর্ষণ হিসেবে থাকছে আফজাল হোসেন ও আফসানা মিমির অভিনয়। 

 

দীর্ঘ অভিনয়জীবনে দুজনই টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিতে নিজস্ব অভিনয়গুণে দর্শকদের মুগ্ধ করেছেন। এবার ওটিটিতে তাঁদের এক ফ্রেমে দেখার সুযোগ পাচ্ছেন দর্শক! 

চরকির এই অরিজিনাল ফ্লিকের গল্পে পারিবারিক সম্পর্ক, আবেগ, ভালোবাসা এবং জীবনের অপ্রত্যাশিত মোড় উঠে আসবে। 

একটি ছোট্ট মিথ্যা কীভাবে অসংখ্য চিঠির মাধ্যমে এক দম্পতির সম্পর্ককে নতুনভাবে আবিষ্কার করার সুযোগ করে দেয়, সেই গল্পই তুলে ধরা হয়েছে ‘রঙিন সুরমা’য়।

ডিসি/আপ্র/০৩/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এই কৃতিত্ব আমার একার নয়, সবার: বুবলী
০৩ আগস্ট ২০২৬

এই কৃতিত্ব আমার একার নয়, সবার: বুবলী

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত ‘নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’-এ বড় পুরস্কার পেলেন ঢাকাই চলচ্চ...

চিকিৎসা শেষে দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন
০৩ আগস্ট ২০২৬

চিকিৎসা শেষে দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন

দীর্ঘ ১৫ মাসেরও বেশি সময় যুক্তরাজ্যে চিকিৎসা নেওয়ার পর দেশে ফিরছেন ঢাকাই সিনেমার জীবন্ত কিংবদন্তি ইল...

প্যারিস মাতালেন নগর বাউল
০৩ আগস্ট ২০২৬

প্যারিস মাতালেন নগর বাউল

প্যারিসের আকাশে আজন্ম চেনাফ্রেমের বাইরে এক টুকরো বাংলাদেশ। গ্রীষ্মের তীব্র রোদ আর উষ্ণ হাওয়াকে তোয়াক...

কারাগারের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন সালমান খান
০৩ আগস্ট ২০২৬

কারাগারের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন সালমান খান

বলিউড তারকা সালমান খান বহু বছর পর কারাজীবনের অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন। এক রিয়েলিটি শোতে অংশ নিয়ে তি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে আইনি লড়াই শুরু সরকারের

দুবাইয়ে শর্তসাপেক্ষে জামিনে মুক্ত সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে আইনি প্রক্রিয়া জোরদার করেছে সরকার। তার জামিন আদেশ বাতিলের উদ্যোগ হিসেবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি আইনজীবী প্রতিষ্ঠান নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 20 ঘন্টা আগে