গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

মেনু

সুড়ঙ্গ–দাগি’র পর বড়পর্দায় আবারও নিশো-তমা জুটি

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৫৭ পিএম, ০৪ আগস্ট ২০২৬ | আপডেট: ২১:০৬ এএম ২০২৬
সুড়ঙ্গ–দাগি’র পর বড়পর্দায় আবারও নিশো-তমা জুটি
ছবি

ছবি সংগৃহীত

আবারও বড়পর্দায় জুটিবদ্ধ হয়ে আসছেন আফরান নিশো ও তমা মির্জা। ‘সুড়ঙ্গ’ ও ‘দাগি’র পর এবার এই জুটিকে নিয়ে নিজের প্রথম চলচ্চিত্র নির্মাণ করছেন ভিকি জাহেদ। 

নিশো-তমা জুটির তৃতীয় এই সিনেমাটির নাম হতে যাচ্ছে ‘খলনায়ক’।  চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব শাহীন কবির টুটুল খবরটি নিশ্চিত করে বলেন, ‘খলনায়ক’ নামটি সমিতিতে এন্ট্রি করা হয়েছে। প্রয়াত চিত্রনায়ক মান্নার বাড়ি ছিলো টাঙ্গাইল, তিনি ১৯৯৬ সালে ‘খলনায়ক’ নামে একটি সিনেমা করেছিলেন। 

প্রায় ৩০ বছর পর টাঙ্গাইল থেকে উঠে আসা বর্তমান প্রজন্মের তারকা অভিনেতা আফরান নিশো একই নামে সিনেমা করতে যাচ্ছেন! এদিকে, ‘পুর্নজন্ম’ থেকে একাধিক ওয়েব কনটেন্ট করে পরিচিতি পেয়েছেন ভিকি জাহেদ। 

‘খলনায়ক’ হতে যাচ্ছে এই নির্মাতার প্রথম চলচ্চিত্র। জানা যায়, থ্রিলার ধাঁচের গল্পে নির্মিত হবে সিনেমাটি। শিগগিরি শুটিং শুরু হবে এবং আগামী অক্টোবরে দুর্গাপূজায় মুক্তির দেয়া হবে।


নাটকে তুমুলভাবে জনপ্রিয়তা পাওয়ার পর ২০২৩ সালের ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘সুড়ঙ্গ’র মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় আফরান নিশোর। সেই সিনেমায় নিশোর বিপরীতে ছিলেন তমা মির্জা। 

ব্যবসায়িকভাবে সুড়ঙ্গ যেমন সফল হয়েছিল, আফরান নিশো-ও তেমনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। ২০২৫ সালের ঈদুল ফিতরে ‘দাগি’ সিনেমাতেও তমার সঙ্গে জুটিবদ্ধ হয়ে দর্শকদের প্রশংসা পেয়েছিলেন।   এসএভিএফ আলফা আই এন্টারটেনমেন্টের প্রযোজনায় নির্মিত ‘খলনায়ক’-এর মাধ্যমে তৃতীয়বারের মতো দেখা যাবে নিশো-তমাকে। প্রযোজক শাহরিয়ার শাকিল চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘খলনায়ক’ নামে একটি সিনেমা আমরা করতে যাচ্ছি, কিন্তু কাস্টিং চূড়ান্ত হয়নি। 

তবে একাধিক সূত্র নিশ্চিত করেছে, মেহজাবীনকে নিয়ে গুঞ্জন ছড়ালেও তিন এই সিনেমায় নেই, ‘খলনায়ক’ সিনেমাতে থাকছেন আফরান নিশো এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা।

ডিসি/আপ্র/০৪/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

১৫ বছর পর একসঙ্গে শাহরুখ-কারিনা
০৬ অক্টোবর ২০২৬

১৫ বছর পর একসঙ্গে শাহরুখ-কারিনা

দীর্ঘ দেড় দশক পর একসঙ্গে বড় পর্দায় হাজির হবেন শাহরুখ খান ও কারিনা কাপুর খান। সিদ্ধার্থ আনন্দের ‘কিং’...

বিয়ে নিয়ে তাড়াহুড়ো নেই, স্পষ্ট জানালেন কৌশানি
০৬ অক্টোবর ২০২৬

বিয়ে নিয়ে তাড়াহুড়ো নেই, স্পষ্ট জানালেন কৌশানি

দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন টলিউডের অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায় ও অভিনেতা বনি সেনগুপ্ত। বি...

ভাইরাল হওয়ার প্রতিযোগিতা নিয়ে শিমুল-লামিমার ‘চেকআউট’
০৬ অক্টোবর ২০২৬

ভাইরাল হওয়ার প্রতিযোগিতা নিয়ে শিমুল-লামিমার ‘চেকআউট’

সোশাল মিডিয়ায় লাইক, ভিউ আর ভাইরাল হওয়ার নিরন্তর প্রতিযোগিতার পেছনের বাস্তব চিত্র নিয়ে নির্মিত হয়েছে...

সিনেমায় নিশো-মেহজাবীন জুটি
০৬ অক্টোবর ২০২৬

সিনেমায় নিশো-মেহজাবীন জুটি

টিভি নাটকের অন্যতম সফল জুটি আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। তাদের বহু নাটক দর্শকের অসামান্য ভালোবাসা প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে