গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

মেনু

কারাগারের মানুষ বাইরের মানুষের চেয়ে ভালো: রিয়া চক্রবর্তী

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:১৪ পিএম, ১২ আগস্ট ২০২৬ | আপডেট: ১১:৪৫ এএম ২০২৬
কারাগারের মানুষ বাইরের মানুষের চেয়ে ভালো: রিয়া চক্রবর্তী
ছবি

রিয়া চক্রবর্তী

‘কারাগারের মানুষ বাইরের মানুষের চেয়ে অনেক ভালো। বিশেষ করে মহিলাদের মধ্যে বিচারাধীন থাকা অধিকাংশ বন্দিই নির্দোষ’- এমনটাই দাবি করলেন বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী। 

 

কৌতুকশিল্পী তন্ময় ভট্টের সঙ্গে এক পডকাস্টে কারাবাসে কাটানো সেই সময়ের নানা অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে তিনি এসব বলেন। বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পরে গ্রেফতার হয়েছিলেন রিয়া। প্রায় ২৭ দিন কারাবন্দি থাকার পর জামিনে মুক্তি পান তিনি। পডকাস্টে কারাবাসে কাটানো সেই সময়ের নানা অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী। 

 

রিয়ার ভাষ্য, কারাগারে কোনও শ্রেণিবিভাজন নেই। সকলেই সমান। 

প্রত্যেকেই সেখানে এক একটি নম্বর। কারও নাম নেই। আলাদা পরিচিতি নেই। কারাবাসে সময় কাটানোর জন্য কী করেন বন্দিরা? এমন প্রশ্নের জবাবে তিনি জানান, তারা গান করেন, নাচেন। এর পর রিয়াকে প্রশ্ন করা হয়, কারাগারে তার নিজের নম্বরটি এখনও মনে আছে কি না। 

 

প্রথমে হ্যাঁ বললেও পরমুহূর্তেই অভিনেত্রী বলেন, ‘না’। সেখানে খাবার কেমন ছিল জানতে চাইলে তার উত্তর সরাসরি দেননি রিয়া। 

 

বরং মজা করে বলেন যে, তিনি একটি বই লিখছেন, সেটি পড়লেই সব জানা যাবে। বইটির নাম কী, জানতে চাওয়া হলে রিয়ার রসিক উত্তর, ‘চুড়েল কা বদলা’ যার অর্থ ‘প্রেতিনীর প্রতিশোধ’।


রিয়া কারাবাসে থাকলেও, পরে সব অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন। রিয়া চক্রবর্তীকে আগামীতে দেখা যাবে রিয়্যালিটি শো ‘দ্য ট্রেটর্স’ -এর দ্বিতীয় সিজনে। 

 

১৩ অগস্ট প্রাইম ভিডিওতে এই অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানটির সঞ্চালনায় কর্ণ জোহর। দ্বিতীয় সিজনে রিয়ার সঙ্গে দেখা যাবে মল্লিকা শেরাওয়াত, শ্বেতা তিওয়ারি, মুনাব্বর ফরুকী, শালিনী পাসি, অভিষেক মালহান, ক্রিস্টল ডিসুজা-সহ আরও অনেককে।

ডিসি/আপ্র/১২/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

কনের সাজে সাদিয়া আয়মান, মুগ্ধ ভক্তরা
২৯ অক্টোবর ২০২৬

কনের সাজে সাদিয়া আয়মান, মুগ্ধ ভক্তরা

হঠাৎ কনের সাজে ধরা দিয়ে ভক্তদের চমকে দিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। ঐতিহ্যবাহী প...

সমু চৌধুরীর চিকিৎসায় এগিয়ে এলো অভিনয়শিল্পী সংঘ
২৯ অক্টোবর ২০২৬

সমু চৌধুরীর চিকিৎসায় এগিয়ে এলো অভিনয়শিল্পী সংঘ

অভিনেতা সমু চৌধুরীর চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছে অভিনয়শিল্পী সংঘ। দীর্ঘদিন ধরে অসুস...

দুর্নীতির অভিযোগে গায়ক ইন্দ্রনীল সেন গ্রেফতার
২৮ অক্টোবর ২০২৬

দুর্নীতির অভিযোগে গায়ক ইন্দ্রনীল সেন গ্রেফতার

দুর্গাপূজার প্রবেশপত্র বিক্রির মাধ্যমে কোটি কোটি রুপি আত্মসাতের অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গের সংগীতশিল...

দিলজিতের কনসার্টে বোমা হামলার হুমকি
২৮ অক্টোবর ২০২৬

দিলজিতের কনসার্টে বোমা হামলার হুমকি

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্ঝের কনসার্ট ঘিরে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে। আগাম...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে