গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৯ মে ২০২৬

মেনু

চীনের সাংহাই থেকে বাংলার মাটিতে

ক্রিস হুই-সুকান্তের হৃদয়ছোঁয়া বাঁধন

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৯:৪২ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ০৭:৩০ এএম ২০২৬
ক্রিস হুই-সুকান্তের হৃদয়ছোঁয়া বাঁধন
ছবি

চীনা কন্যা ক্রিস হুই ও বাংলাদেশি যুবক সুকান্ত সেনের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে -ছবি সংগৃহীত

ভিন্ন দেশ, ভিন্ন ভাষা আর সংস্কৃতিকে হার মানিয়ে, প্রায় সাড়ে ৫ হাজার কিলোমিটার পাড়ি দিয়ে চীনের সাংহাই থেকে বাংলাদেশে এসেছেন ক্রিস হুই। তার ভালোবাসার মানুষ সুকান্ত সেনের সঙ্গে তারা এবার রাজনগরের মাটিতে গাঁটছড়া বেঁধেছেন।

গত রোববার (২২ ফেব্রুয়ারি) রাতের আঁধারে, রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের বিষ্ণুপদ ধাম মন্দিরে, শত শত সনাতন ধর্মাবলম্বী এবং অতিথিদের উপস্থিতিতে চীনা কন্যা ক্রিস হুই ও বাংলাদেশি যুবক সুকান্ত সেনের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
বর, চীন প্রবাসী টিকরপাড়ার সেন পরিবারের প্রয়াত স্বপন কুমার সেন ও শিল্পী রানি সেনের ছেলে সুকান্ত সেন। কনে, চীনের সাংহাইয়ের বাসিন্দা ক্রিস হুই।

ঘটনার আগের দিন বৃহস্পতিবার, ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে কনেকে নিজ বাড়িতে নিয়ে আসেন সুকান্ত সেন। এরপর থেকে পুরো এলাকায় উৎসুক জনতা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিস ও সুকান্তের আলোচনার ঝড় ওঠে। আত্মীয়-স্বজন এবং স্থানীয়রা একনজরে ক্রিসকে দেখার জন্য উৎসাহিত হন।

বিয়ে উপলক্ষে পুরো বাড়ি সাজানো হয়। ২১ ফেব্রুয়ারি গায়ে হলুদ অনুষ্ঠান হয়, যেখানে বর-কনে এবং পরিবারের সবাই নাচে-গানে মুহূর্তটি উদযাপন করেন। ২২ ফেব্রুয়ারি বিয়ের দিন কনেকে লাল বেনারসি শাড়িতে সাজিয়ে কনের আসনে বসানো হয়। বিষ্ণুপদ ধাম মন্দিরে, শাস্ত্রানুযায়ী, শত শত মানুষের উপস্থিতিতে তারা সাত পাকে বাঁধা পড়েন। পরবর্তীতে ক্রিস হুইয়ের সিঁথিতে সিঁদুর পরিয়ে দেন বর।

চীনের ক্রিস হুইয়ের সঙ্গে তার মা, বাবা ও কাকা বিবাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। স্থানীয়রা আনন্দিত হয়ে জানাচ্ছেন, ‘চীনা কনের সঙ্গে আমাদের এলাকার ছেলের বিয়ে দেখার জন্য সবাই এসেছে। হেলিকপ্টারে কনেকে আনার পর থেকে পুরো এলাকায় অন্যরকম উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সবাই একনজরে দম্পতিকে দেখার জন্য আগ্রহী।’

সুকান্তের এবং ক্রিসের প্রেমের গল্প দীর্ঘদিনের। ২০১৮ সালে সুকান্ত চীনে যান মাস্টার্স ডিগ্রি অর্জনের জন্য। সেখানেই পরিচয় হয় ক্রিস হুইয়ের সঙ্গে। ব্যবসায়িক সম্পর্কের সূত্র ধরেই ভালোবাসা গড়ে ওঠে এবং ২০২৫ সালে চীনে বিবাহের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।

কনে ক্রিস হুই বলেন, ‘আমি বাংলাদেশি জামাইকে বিয়ে করে নিজেকে ধন্য মনে করছি। প্রথমে আমাদের ব্যবসায়িক সম্পর্ক ছিল, এরপর ভালোবাসার সম্পর্ক, সবশেষে বিয়েতে পরিপূর্ণ হয়েছে। সত্যিই অসাধারণ মুহূর্ত এটি আমার জন্য।’

বর সুকান্ত সেন জানান, ‘আমাদের বিয়ে সম্পন্ন হয়েছে। সবাই আনন্দ করছে। ২০১৮ সালে চীনে গিয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করি। ৩-৪ বছর পর ক্রিসের সঙ্গে পরিচয় হয়। ধীরে ধীরে ভালোবাসা গড়ে ওঠে। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি আমরা চীনে বিবাহের রেজিস্ট্রেশন করি। আজ বাংলাদেশে আমাদের আনুষ্ঠানিক বিয়ে সম্পন্ন হলো।’
ভালোবাসার দূরপথ, সংস্কৃতির মিলন, এবং হৃদয়ছোঁয়া অনুষ্ঠান-সেই গল্প এখন রাজনগরের মাটিতে সবার স্মৃতিতে জ্বলজ্বলে রয়ে গেল।

সানা/আপ্র/২৩/২/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

গোলাপি মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ ঘিরে কৌতূহল
১২ মে ২০২৬

গোলাপি মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ ঘিরে কৌতূহল

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নারায়ণগঞ্জের একটি খামারে গোলাপি রঙের একটি মহিষ ব্যাপক আগ্রহের কে...

বুড়িগঙ্গার বুকে রইস উদ্দিনের অন্তহীন সংগ্রাম
০৩ মে ২০২৬

বুড়িগঙ্গার বুকে রইস উদ্দিনের অন্তহীন সংগ্রাম

ভোর এখনো পুরোপুরি জাগেনি। আকাশের কিনারায় ফোটেনি আলো, তবুও বুড়িগঙ্গার কালচে পানিতে নেমে গেছে একটি বৈঠ...

বাংলায় সিঙাড়ার আবির্ভাব ও জনপ্রিয়তার ইতিহাস
১৭ এপ্রিল ২০২৬

বাংলায় সিঙাড়ার আবির্ভাব ও জনপ্রিয়তার ইতিহাস

সকালের নাশতা, বিকেলের আড্ডা কিংবা চায়ের আসরে গরম গরম সিঙাড়া বাঙালির অন্যতম প্রিয় খাবার। মচমচে ময়দার...

কুমিরের আক্রমণে কুকুরের মৃত্যু নিয়ে তদন্ত
১১ এপ্রিল ২০২৬

কুমিরের আক্রমণে কুকুরের মৃত্যু নিয়ে তদন্ত

বাগেরহাটের হজরত খানজাহান (রহ.)-এর মাজারসংলগ্ন দিঘিতে কুমিরের আক্রমণে একটি কুকুরের মৃত্যুর ঘটনাকে কেন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গ্রামীণ ব্যাংকের উচ্চ সুদহার নিয়ে ব্যাখ্যা চেয়ে হাইকোর্টের রুল জারি

গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণের সুদের হার কেন দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর সুদের হারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাই কোর্ট। আপনি কি মনে করেন- গ্রামীণ ব্যাংক সবচেয়ে চড়া সুদ আদায় করে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 13 ঘন্টা আগে