গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২৯ মার্চ ২০২৬

মেনু

সচেতনতাতেই ভুলে যাওয়ার রোগ থেকে মুক্তি

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:১৩ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৫:৫২ এএম ২০২৬
সচেতনতাতেই ভুলে যাওয়ার রোগ থেকে মুক্তি
ছবি

ছবি সংগৃহীত


খান অপূর্ব আহমদ

ভুলে যাওয়ার রোগ মানে স্মৃতিভ্রংশ বা মেমোরি লস। এটি হঠাৎ করে হয় না। ধীরে ধীরে নানা কারণে এটা দেখা দিতে পারে। তবে কিছু বিষয় সচেতন থাকলে এই রোগ থেকে কিছুটা ঝুঁকিমুক্ত থাকা যেতে পারে। ভুলে যাওয়ার কারণগুলো হলো-

অতিরিক্ত মানসিক চাপ ও দুশ্চিন্তা: চিন্তা বেশি হলে মস্তিষ্ক ঠিকমতো তথ্য ধরে রাখতে পারে না। তাই সাম্প্রতিক ঘটনা ভুলে যেতে শুরু করি।

ঘুমের অভাব: নিয়মিত ঘুম না হলে মস্তিষ্ক তথ্য সংরক্ষণ করতে পারে না। ফলে ভুলে যাওয়া বাড়ে।

বয়সজনিত পরিবর্তন: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে স্মৃতিশক্তি কিছুটা কমে যাওয়া স্বাভাবিক।ডিপ্রেশন ও উদ্বেগ: মানসিক রোগ থাকলে মনোযোগ কমে যায়, ফলে মনে রাখার ক্ষমতাও কমে।

ভিটামিনের ঘাটতি: বিশেষ করে ভিটামিন বি-১২, ভিটামিন ডি ও আয়রনের অভাব স্মৃতিভ্রংশের কারণ হতে পারে। থাইরয়েড সমস্যা: থাইরয়েড হরমোন কম বা বেশি হলে ভুলে যাওয়ার প্রবণতা বাড়ে।

কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া: ঘুমের ওষুধ, ডিপ্রেশনের ওষুধ, ব্যথানাশক কিছু ক্ষেত্রে স্মৃতি দুর্বল করে।

মস্তিষ্কের রোগ: স্ট্রোক, মাথায় আঘাত, টিউমার বা আলঝেইমার বা ডিমেনশিয়া গুরুতর কারণ হতে পারে।

ভুলে যাওয়ার রোগ মূলত পরিচিত মানুষের নাম ভুলে যাওয়া; বারবার একই কথা বলা; দৈনন্দিন কাজ করতে সমস্যা হওয়া; জায়গা বা সময় নিয়ে বিভ্রান্ত হওয়া ইত্যাদি। এ জন্য দরকার সচেতনতা ও সতর্কতা। তা হলো নিয়মিত ৭-৮ ঘণ্টা ঘুমানো; পুষ্টিকর খাবার খাওয়া (শাকসবজি, মাছ, বাদাম); বই পড়া, ধাঁধা, নতুন কিছু শেখা; স্ট্রেস কমানো ও নিয়মিত হাঁটা।

লেখক: সাংবাদিক

কেএমএএ/আপ্র

সংশ্লিষ্ট খবর

বক্ষব্যাধি হাসপাতালে ৪০টি আইসিইউ বেড দ্রুত সম্পন্নের নির্দেশ
২৯ মার্চ ২০২৬

বক্ষব্যাধি হাসপাতালে ৪০টি আইসিইউ বেড দ্রুত সম্পন্নের নির্দেশ

রাজধানীর মহাখালীতে অবস্থিত জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে ৪০টি আইসিইউ বেড দ্রুত সম্পন্ন কর...

টিকার লড়াইয়ে স্বীকৃতি পেলেন বাংলাদেশি বিজ্ঞানী
২৬ মার্চ ২০২৬

টিকার লড়াইয়ে স্বীকৃতি পেলেন বাংলাদেশি বিজ্ঞানী

২০২৬ সালের সাবিন অ্যাওয়ার্ডসে তিন বিজ্ঞানীকে সম্মাননা জানানো হচ্ছে। তাঁদের মধ্যে আছেন বাংলাদেশের সেঁ...

ক্যানসারের চিকিৎসায় মুখে খাওয়ার ওষুধ আসতে পারে
২৬ মার্চ ২০২৬

ক্যানসারের চিকিৎসায় মুখে খাওয়ার ওষুধ আসতে পারে

চীনা বিজ্ঞানীরা এমন একটি পদ্ধতি উদ্ভাবন করেছেন, যার সুবাদে ভবিষ্যতে ইনজেকশনের পরিবর্তে মুখে খাওয়ার ট...

বরিশাল মেডিকেলে চেতনানাশক প্রয়োগের পরই দুই রোগীর মৃত্যু, তদন্ত কমিটি গঠন
১৫ মার্চ ২০২৬

বরিশাল মেডিকেলে চেতনানাশক প্রয়োগের পরই দুই রোগীর মৃত্যু, তদন্ত কমিটি গঠন

বরিশালের শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের আগে চেতনানাশক ইনজেকশন প্রয়োগের পরপরই দুই ন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

এবারের ঈদযাত্রাকে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি স্বস্তিদায়ক বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। মন্ত্রীর এই দাবি ঠিক আছে বলে মনে করেন?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 5 ঘন্টা আগে