গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৯ মে ২০২৬

মেনু

বরিশাল মেডিকেলে চেতনানাশক প্রয়োগের পরই দুই রোগীর মৃত্যু, তদন্ত কমিটি গঠন

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২৩:৪৪ পিএম, ১৫ মার্চ ২০২৬ | আপডেট: ০১:৪১ এএম ২০২৬
বরিশাল মেডিকেলে চেতনানাশক প্রয়োগের পরই দুই রোগীর মৃত্যু, তদন্ত কমিটি গঠন
ছবি

ছবি সংগৃহীত

বরিশালের শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের আগে চেতনানাশক ইনজেকশন প্রয়োগের পরপরই দুই নারী রোগীর মৃত্যু হয়েছে। রোববার (১৫ মার্চ) সকালে হাসপাতালের চতুর্থ তলার নাক, কান ও গলা বিভাগে এ ঘটনা ঘটে। ঘটনাটি গুরুতর গাফিলতি হিসেবে উল্লেখ করে হাসপাতাল কর্তৃপক্ষ তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।

মারা যাওয়া দুই রোগী হলেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ডাবলুগঞ্জ গ্রামের মান্নানের স্ত্রী সেফালী বেগম (৬০) এবং বরিশাল বিমানবন্দর থানার কাশীপুর এলাকার মৃত বাবু হাওলাদারের স্ত্রী হেলেনা বেগম (৪৫)। তাঁরা দুজনই চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি ছিলেন।

স্বজনদের বরাতে জানা গেছে, সেফালী বেগমের গালে টিউমার এবং হেলেনা বেগমের থাইরয়েড সমস্যার কারণে রোববার সকাল সাড়ে আটটায় তাঁদের অস্ত্রোপচার হওয়ার কথা ছিল। এর আগে সকাল সাড়ে ছয়টার দিকে ওয়ার্ডের নার্স মলিনা রাণী হালদার তাঁদের শরীরে ‘নরকিউ’ ১০ মিলিগ্রাম চেতনানাশক ইনজেকশন পুশ করেন। ইনজেকশন দেওয়ার দুই থেকে পাঁচ মিনিটের মধ্যেই দুই রোগী অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁদের মৃত্যু হয়।

ঘটনার পর ক্ষোভ প্রকাশ করে দায়ীদের শাস্তির দাবি জানিয়েছেন নিহত দুই রোগীর স্বজন ও হাসপাতালে থাকা অন্য রোগীরা। সেফালী বেগমের মেয়ে খাদিজা আক্তার বলেন, তাঁর মা ও পাশের বেডে থাকা অপর রোগীকে একই নার্স ইনজেকশন দেন। ইনজেকশন দেওয়ার কিছুক্ষণ পরই তাঁর মায়ের শ্বাসকষ্ট ও খিঁচুনি শুরু হয় এবং অল্প সময়ের মধ্যেই তিনি মারা যান।

মারা যাওয়া অপর রোগী হেলেনা বেগমের ভাই বলেন, ইনজেকশন দেওয়ার এক থেকে দেড় মিনিটের মধ্যেই তাঁর বোনের শরীর কালচে হয়ে নিস্তেজ হয়ে পড়ে। পরে কোনো সাড়া না পেয়ে নার্সদের ডাকলে তাঁরা পরীক্ষা করে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

অভিযুক্ত নার্স মলিনা রাণী হালদার বলেন, কীভাবে এমন ঘটনা ঘটেছে তা তিনি বুঝতে পারছেন না। তিনি জানান, জ্যেষ্ঠ নার্স হেলেন অধিকারী ওষুধ প্রস্তুত করে দেন এবং সে অনুযায়ী তিনি রোগীদের ইনজেকশন দেন। তাঁর ২৬ বছরের চাকরিজীবনে এমন ঘটনা আগে ঘটেনি বলে দাবি করে তিনি দুঃখ প্রকাশ করেন। তবে জ্যেষ্ঠ স্টাফ নার্স হেলেন অধিকারী এ অভিযোগ অস্বীকার করেছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, অস্ত্রোপচারের আগে চেতনানাশক প্রয়োগের ক্ষেত্রে নির্দিষ্ট চিকিৎসা পদ্ধতি অনুসরণ করা বাধ্যতামূলক। সাধারণত এ ধরনের ওষুধ প্রয়োগের দায়িত্ব থাকে অবেদনবিদ চিকিৎসকের। তাঁদের তত্ত্বাবধানে অপারেশন কক্ষে রোগীকে অবচেতন করা হয় এবং পুরো সময় রোগীর শ্বাসপ্রশ্বাসসহ গুরুত্বপূর্ণ শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হয়।

চিকিৎসকেরা জানান, নরকিউ (জেনেরিক নাম ভেকুরোনিয়াম ব্রোমাইড) ধরনের ওষুধ শরীরে প্রবেশ করলে রোগীর শ্বাসপ্রশ্বাসের পেশি সাময়িকভাবে অচল হয়ে যেতে পারে। এ কারণে অপারেশন কক্ষে প্রয়োজনীয় শ্বাসনালি সহায়তা প্রস্তুত রেখে চেতনানাশক প্রয়োগ করা হয়।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীর বলেন, অস্ত্রোপচারের আগে কিছু নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করা বাধ্যতামূলক। কিন্তু দায়িত্বে থাকা নার্সরা নির্ধারিত সময়ের আগেই চেতনানাশক ইনজেকশন প্রয়োগ করেছেন, যা গুরুতর গাফিলতি। এতে দুই রোগীর মৃত্যু হয়েছে এবং এটি শাস্তিযোগ্য অপরাধ।

তিনি আরো বলেন, সহকারী অধ্যাপক আমিনুল হককে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি নিহত রোগীদের স্বজনদের থানায় মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। তাঁর ভাষ্য, ভুল হোক বা গাফিলতি—এ ধরনের ঘটনা অত্যন্ত গুরুতর এবং ভবিষ্যতে যাতে এ ধরনের মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে কঠোর অবস্থান নেওয়া হবে।
সানা/আপ্র/১৫/৩/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

দেশের সকল চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল
১৯ মে ২০২৬

দেশের সকল চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল

দেশজুড়ে শিশুদের মাঝে হামজনিত নিউমোনিয়ার প্রাদুর্ভাব দেখা দেওয়ায় জরুরি পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য...

হাম রোগীর জন্য আলাদা ওয়ার্ড বাধ্যতামূলক: স্বাস্থ্য অধিদপ্তর
১৯ মে ২০২৬

হাম রোগীর জন্য আলাদা ওয়ার্ড বাধ্যতামূলক: স্বাস্থ্য অধিদপ্তর

দেশজুড়ে হামে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকায় সরকারি ও বেসরকারি সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হাম ও...

ভারতে ক্যানসারের ইনজেকশন, প্রতি ডোজের দাম কত
১৮ মে ২০২৬

ভারতে ক্যানসারের ইনজেকশন, প্রতি ডোজের দাম কত

ক্যানসার চিকিৎসায় এক বড় মাইলফলক স্পর্শ করলো ভারত। ফুসফুসের ক্যানসার রোগীদের জন্য মাত্র সাত মিনিটের এ...

টিকা সংকট সরকারকে বহুবার সতর্ক করেছিল ইউনিসেফ
১৮ মে ২০২৬

টিকা সংকট সরকারকে বহুবার সতর্ক করেছিল ইউনিসেফ

দেশে টিকার ঘাটতি, রোগ বিস্তার ও শিশু মৃত্যুর ঝুঁকি নিয়ে অন্তর্বর্তী সরকারকে বহুবার সতর্ক করার কথা জা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গ্রামীণ ব্যাংকের উচ্চ সুদহার নিয়ে ব্যাখ্যা চেয়ে হাইকোর্টের রুল জারি

গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণের সুদের হার কেন দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর সুদের হারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাই কোর্ট। আপনি কি মনে করেন- গ্রামীণ ব্যাংক সবচেয়ে চড়া সুদ আদায় করে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 14 ঘন্টা আগে