গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে অনুরোধ জানালো বিএমইউ কর্তৃপক্ষ

স্বাস্থ্য ডেস্ক

স্বাস্থ্য ডেস্ক

প্রকাশিত: ১৭:০১ পিএম, ০১ এপ্রিল ২০২৬ | আপডেট: ০৬:২৪ এএম ২০২৬
অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে অনুরোধ জানালো বিএমইউ কর্তৃপক্ষ
ছবি

ছবি সংগৃহীত

হাসপাতালের বহির্বিভাগের সেবা নেওয়ার জন্য ভিড় এড়াতে রোগীদের অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে টিকিট প্রিন্ট করে নিয়ে আসার অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ এবং পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান।

টিকিট প্রিন্ট দিয়ে নিয়ে আসলে নির্ধারিত সময়ে নির্ধারিত কক্ষে সরাসরি গিয়ে চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন। রোগীদের এতে সময় যেমন সাশ্রয় হবে, তেমনি বহির্বিভাগে টিকিট কাটা ও চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে থেকে ঘণ্টার পর ঘণ্টা দুর্ভোগ সহ্য করতে হবে না।

বুধবার (১ এপ্রিল) বিএমইউর জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত কুমার মজুমদার এ তথ্য জানান।

তিনি জানান, ৩১ মার্চ পর্যন্ত অনলাইন টিকিটের মাধ্যমে প্রায় এক লাখ মানুষ চিকিৎসাসেবার জন্য ফোন করেছেন। বিএমইউ এর বহির্বিভাগ ১ এবং বহির্বিভাগ ২ এ রোগীরা এই চিকিৎসাসেবা গ্রহণ করেন।

বর্তমানে প্রতিদিন দেড় থেকে দুই হাজার রোগী বিএমইউর ওয়েবসাইট (www.bmu.ac.bd) থেকে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ডিজিটাল পেমেন্ট পদ্ধতিতে টিকিটের মূল্য পরিশোধ করে এই সুবিধা নিতে পারছেন। এতে রোগীদের লাইনে দাঁড়িয়ে থেকে ঘণ্টার পর ঘণ্টা দুর্ভোগ সহ্য করে বহির্বিভাগের টিকিট কেনার প্রয়োজন হচ্ছে না। দিন দিন এই পদ্ধতি জনপ্রিয় হয়ে উঠছে। 

এসি/আপ্র/০১/০৪/২০২৬

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

ডেঙ্গুতে আরো ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১
১৩ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গুতে আরো ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে হাসপা...

হৃদরোগীদের স্বাভাবিক শ্বাস নিতে পারা ভঙ্গিতে ঘুমানো উচিত
১৩ সেপ্টেম্বর ২০২৬

হৃদরোগীদের স্বাভাবিক শ্বাস নিতে পারা ভঙ্গিতে ঘুমানো উচিত

স্বাস্থ্য প্রতিদিন===

স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, নাগরিকের অধিকার: ডা. জুবাইদা রহমান
১৩ সেপ্টেম্বর ২০২৬

স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, নাগরিকের অধিকার: ডা. জুবাইদা রহমান

দেশের প্রতিটি নাগরিকের জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন জিয়...

দেশের ৩০ শতাংশ মানুষ বাতের কষ্টে ভুগছেন
১৩ সেপ্টেম্বর ২০২৬

দেশের ৩০ শতাংশ মানুষ বাতের কষ্টে ভুগছেন

দেশের ১৮ বছর বা তার বেশি বয়সী প্রাপ্তবয়স্কদের ৩০ দশমিক ৪ শতাংশ বাতরোগে আক্রান্ত। এর মধ্যে ২৪ দশমিক ৮...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই