গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

রামেকে হাম উপসর্গে হাসপাতালে মৃত্যুর সংখ্যা ৫০ ছাড়ালো

স্বাস্থ্য ডেস্ক

স্বাস্থ্য ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৪ পিএম, ১৬ এপ্রিল ২০২৬ | আপডেট: ০৫:৩০ এএম ২০২৬
রামেকে হাম উপসর্গে হাসপাতালে মৃত্যুর সংখ্যা ৫০ ছাড়ালো
ছবি

ছবি সংগৃহীত

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরো ১১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। হাসপাতালটিতে হাম উপসর্গে এ পর্যন্ত ৫১ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত এক দিনে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু হয়েছে। উপসর্গ নিয়ে নতুন ভর্তি হয়েছে ১১ জন। চিকিৎসা শেষে ২৯ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। বর্তমানে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ১৪৫ জন চিকিৎসাধীন আছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, চলমান এই সংক্রমণ পরিস্থিতিতে এখন পর্যন্ত মোট ৬১৩ জন রোগী রামেকে ভর্তি হয়েছে, যার মধ্যে ৫১ জনের মৃত্যু হয়েছে।

মুখপাত্র শংকর কে বিশ্বাস বলেন, পরিস্থিতি মোকাবিলায় হাসপাতাল কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত রেখেছে।

এসি/আপ্র/১৬/০৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

হাম উপসর্গে আরো ৮ জনের মৃত্যু, মোট আক্রান্ত ১২৩২
১৪ সেপ্টেম্বর ২০২৬

হাম উপসর্গে আরো ৮ জনের মৃত্যু, মোট আক্রান্ত ১২৩২

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর নিশ্চিত হামে ১০০ জন এবং হা...

ডেঙ্গুতে আরো ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১
১৩ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গুতে আরো ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে হাসপা...

হৃদরোগীদের স্বাভাবিক শ্বাস নিতে পারা ভঙ্গিতে ঘুমানো উচিত
১৩ সেপ্টেম্বর ২০২৬

হৃদরোগীদের স্বাভাবিক শ্বাস নিতে পারা ভঙ্গিতে ঘুমানো উচিত

স্বাস্থ্য প্রতিদিন===

স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, নাগরিকের অধিকার: ডা. জুবাইদা রহমান
১৩ সেপ্টেম্বর ২০২৬

স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, নাগরিকের অধিকার: ডা. জুবাইদা রহমান

দেশের প্রতিটি নাগরিকের জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন জিয়...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই