গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

হাম নিয়ে জরুরি পরিস্থিতি ঘোষণার দাবি

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:১২ পিএম, ১৯ এপ্রিল ২০২৬ | আপডেট: ১০:৪৭ এএম ২০২৬
হাম নিয়ে জরুরি পরিস্থিতি ঘোষণার দাবি
ছবি

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘হামে শিশুমৃত্যু: জরুরি জনস্বাস্থ্য পরিস্থিতিতে করণীয়’ শীর্ষক সংবাদ সম্মেলনে বক্তারা -ছবি সংগৃহীত

দেশে চলমান হামের পরিস্থিতিকে ‘মহামারি’ হিসেবে ঘোষণা করে জরুরি জনস্বাস্থ্য ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের একটি সংগঠন।

শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘হামে শিশুমৃত্যু: জরুরি জনস্বাস্থ্য পরিস্থিতিতে করণীয়’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে বলা হয়, কোনো রোগের সংক্রমণ যখন অস্বাভাবিকভাবে বাড়ে, মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পায় এবং স্বাস্থ্যব্যবস্থা তা সামাল দিতে ব্যর্থ হয়, তখন সেটিকে জরুরি জনস্বাস্থ্য পরিস্থিতি হিসেবে ঘোষণা করা প্রয়োজন। বর্তমানে হামের বিস্তার সেই পর্যায়ে পৌঁছেছে বলে মত দেন বক্তারা।

একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বলেন, সরকার ইতিমধ্যে চিকিৎসকদের ছুটি বাতিল, টিকা কার্যক্রম জোরদার এবং অতিরিক্ত চিকিৎসক নিয়োগের মতো উদ্যোগ নিয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে জরুরি ঘোষণা এখনও দেওয়া হয়নি।

রোগতত্ত্ব ও রোগনিয়ন্ত্রণ বিষয়ে অভিজ্ঞ এক সাবেক পরিচালক বলেন, হাম অত্যন্ত দ্রুত ছড়ায় এবং টিকা নেওয়ার পরও কার্যকারিতা পেতে কয়েক সপ্তাহ সময় লাগে। বর্তমান পরিস্থিতিতে স্বাস্থ্যসেবাকে প্রান্তিক পর্যায়ে আরো শক্তিশালী করার প্রয়োজন রয়েছে।

তিনি আরো বলেন, অতীতে হামে প্রতি হাজার আক্রান্তে মৃত্যুর সংখ্যা তুলনামূলক কম থাকলেও বর্তমানে তা বেড়ে উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। এর কারণ অনুসন্ধানে গভীর বিশ্লেষণ প্রয়োজন।

একজন চিকিৎসা বিশেষজ্ঞ বলেন, প্রান্তিক এলাকার শিশুরাই সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে এবং তাদের সুরক্ষায় জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে হবে।

শিশু বিশেষজ্ঞদের একজন বলেন, টিকাদান কার্যক্রমের পাশাপাশি হাম-পরবর্তী জটিলতা যেমন রাতকানা রোগ প্রতিরোধেও কার্যকর উদ্যোগ প্রয়োজন ছিল, যা আরো জোরদার করা দরকার।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, পরিস্থিতি মোকাবিলায় দ্রুত গণটিকাদান কর্মসূচি, শক্তিশালী রোগ নজরদারি, সচেতনতা বৃদ্ধি এবং উপজেলা থেকে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত চিকিৎসা সেবা জোরদারের দাবি জানানো হয়েছে। তারা আরো সুপারিশ করেন, পুষ্টি ও ভিটামিন এ কার্যক্রম শক্তিশালী করা, অপুষ্ট শিশুদের অগ্রাধিকার দেওয়া, মাতৃদুগ্ধ ও পুষ্টি কর্মসূচি সম্প্রসারণ, টিকা সরবরাহ ব্যবস্থা উন্নত করা এবং জাতীয় পর্যায়ে টিকা উৎপাদনের সক্ষমতা বাড়ানো প্রয়োজন।
সংবাদ সম্মেলনে স্বাস্থ্য খাতকে জনগণের মৌলিক অধিকার হিসেবে সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়ারও দাবি জানানো হয়।
সানা/আপ্র/১৯/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ডেঙ্গুতে আরো ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১
১৩ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গুতে আরো ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে হাসপা...

হৃদরোগীদের স্বাভাবিক শ্বাস নিতে পারা ভঙ্গিতে ঘুমানো উচিত
১৩ সেপ্টেম্বর ২০২৬

হৃদরোগীদের স্বাভাবিক শ্বাস নিতে পারা ভঙ্গিতে ঘুমানো উচিত

স্বাস্থ্য প্রতিদিন===

স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, নাগরিকের অধিকার: ডা. জুবাইদা রহমান
১৩ সেপ্টেম্বর ২০২৬

স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, নাগরিকের অধিকার: ডা. জুবাইদা রহমান

দেশের প্রতিটি নাগরিকের জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন জিয়...

দেশের ৩০ শতাংশ মানুষ বাতের কষ্টে ভুগছেন
১৩ সেপ্টেম্বর ২০২৬

দেশের ৩০ শতাংশ মানুষ বাতের কষ্টে ভুগছেন

দেশের ১৮ বছর বা তার বেশি বয়সী প্রাপ্তবয়স্কদের ৩০ দশমিক ৪ শতাংশ বাতরোগে আক্রান্ত। এর মধ্যে ২৪ দশমিক ৮...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই