গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ফেসবুক ইনস্টাগ্রামে হঠাৎ বিভ্রাট

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১২:২৫ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৩:৩০ এএম ২০২৬
ফেসবুক ইনস্টাগ্রামে হঠাৎ বিভ্রাট
ছবি

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রে সাময়িক বিভ্রাটের পর স্বাভাবিক হয়েছে মেটার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম। রোববার রাতে কয়েক হাজার ব্যবহারকারী দুই মাধ্যমেই সমস্যার কথা জানান।

বিভ্রাট শুরু হয় স্থানীয় সময় রাত ৮টা ৫৫ মিনিটের দিকে। ওয়েবসাইট ও বিভিন্ন অনলাইন সেবার বিভ্রাটের তথ্য সংগ্রহকারী ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, ফেসবুক নিয়ে ১৭ হাজারের বেশি এবং ইনস্টাগ্রাম নিয়ে ৫ হাজারের বেশি সমস্যার প্রতিবেদন জমা পড়ে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রাত ১০টার দিকে সমস্যার প্রতিবেদন দ্রুত কমে আসে। এতে ধারণা করা হয়, ওই সময়ের মধ্যেই ফেসবুক ও ইনস্টাগ্রামের সেবা অনেকাংশে স্বাভাবিক হয়ে যায়।

বিভ্রাটের কারণ সম্পর্কে মেটার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে রয়টার্সের প্রশ্নেরও প্রতিষ্ঠানটি তাৎক্ষণিকভাবে জবাব দেয়নি।

ডাউনডিটেক্টরের তথ্য ব্যবহারকারীদের পাঠানো সমস্যার প্রতিবেদনের ওপর ভিত্তি করে তৈরি হয়। তাই প্রকৃতপক্ষে কতজন ব্যবহারকারী এই বিভ্রাটে আক্রান্ত হয়েছেন তা নিশ্চিতভাবে বলা যায় না।

এর আগে গত জুলাইয়েও ফেসবুক ও ইনস্টাগ্রামে একই ধরনের বিভ্রাট হয়েছিল। সে সময় ডাউনডিটেক্টরে ফেসবুক নিয়ে সর্বোচ্চ ৪ হাজার ৮০৮টি এবং ইনস্টাগ্রাম নিয়ে ২ হাজার ৮২৯টি সমস্যার প্রতিবেদন পাওয়া গিয়েছিল।

এসি/আপ্র/২১/৯/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

চ্যাটজিপিটিতে মুছে ফেলা তথ্য কি ফেরত আনা যায়
২১ সেপ্টেম্বর ২০২৬

চ্যাটজিপিটিতে মুছে ফেলা তথ্য কি ফেরত আনা যায়

চ্যাটজিপিটিতে প্রতিদিন নানা ধরনের কথোপকথন করেন ব্যবহারকারীরা। এসব কথোপকথনের কিছু সময়ের পর অপ্রয়োজনীয়...

দেশে ইন্টারনেট ও মোবাইল ব্যবহার বেড়েছে: বিবিএস
২১ সেপ্টেম্বর ২০২৬

দেশে ইন্টারনেট ও মোবাইল ব্যবহার বেড়েছে: বিবিএস

দেশে ব্যক্তি পর্যায়ে মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহারের হার বেড়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএ...

পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশ
১৯ সেপ্টেম্বর ২০২৬

পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশ

দেশের প্রথম পারমাণবিক স্থাপনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের নির্মাণকাজ শেষ হয়েছে।...

শুক্রের চাঁদ কোথায় গেল, নতুন গবেষণায় মিলল উত্তর
১৬ সেপ্টেম্বর ২০২৬

শুক্রের চাঁদ কোথায় গেল, নতুন গবেষণায় মিলল উত্তর

পৃথিবীর সঙ্গে আকার, ভর ও গঠনে অনেক মিল থাকলেও শুক্র গ্রহের কোনো প্রাকৃতিক উপগ্রহ নেই। কেন শুক্রের চা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই