গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

গায়ক থেকে নবাব!

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৩:২৯ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৪:৩৭ এএম ২০২৬
গায়ক থেকে নবাব!
ছবি

ছবি সংগৃহীত

ফেরদৌস ওয়াহিদ। গানের মানুষ। বিশেষত বাংলা পপ গানে তার ভূমিকা অসামান্য। পাঁচ দশকেরও বেশি সময় ধরে গানের সঙ্গে জুড়ে রয়েছেন এই নন্দিত শিল্পী। তবে জীবনের এই পর্যায়ে এসে হঠাৎ তিনি হয়ে গেলেন ‘নবাব’!

পরনে রাজকীয় পোশাক, মাথায় মুকুট। প্রথম দেখায় চেনাও দায়! খেয়াল করলে বোঝা যায়, তিনি ফেরদৌস ওয়াহিদ। কিন্তু ঘটনা কী? হঠাৎ কেন নবাবের সাজে তিনি? বাংলায় কি ফের নবাব আমল ফিরে এলো?

না, মোটেও তেমন নয়। ফেরদৌস ওয়াহিদের এই সাজ মূলত চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানের জন্য। ‘চেনা মুখ, দুখ সুখ’ অনুষ্ঠানের বিশেষ পর্ব তৈরি করা হচ্ছে চ্যানেলটির প্রতিষ্ঠাবার্ষিকীর জন্য। সেখানেই সংগীতশিল্পীরা অভিনয় করলেন যাত্রাপালায়। আর এতে নবাব চরিত্রে পালা করেছেন ফেরদৌস ওয়াহিদ।

শিল্পী বলেন, ‘অনুষ্ঠানটির আইডিয়া একেবারে ভিন্ন। যাত্রাপালা হলেও এখানকার বেশিরভাগই গানের শিল্পী। ফলে একেবারে নতুন এক অভিজ্ঞতা হলো। আশা করছি, দর্শকেরও ভালো লাগবে।’

ফেরদৌস ওয়াহিদ ও রেজা আলী
এ যাত্রাপালায় লর্ড ক্লাইভের ভূমিকায় অভিনয় করেছেন সংগীতশিল্পী সৈয়দ রেজা আলী। বিভিন্ন চরিত্রে আরো আছেন সংগীতশিল্পী পথিক নবী, নীলু বিল্লাহ, হুমায়রা বশীর, পুনম প্রিয়া, পলাশ প্রমুখ। জানা গেছে, ৩০ সেপ্টেম্বর বিকাল ৫টা ৩০ মিনিটে চ্যানেল আইতে প্রচারিত হবে অনুষ্ঠানটি।

উল্লেখ্য, ‘চেনা মুখ, দুখ সুখ’ অনুষ্ঠানটি অনেক দিন ধরেই হয়ে আসছে। এটি সঞ্চালনা করেন ফেরদৌস ওয়াহিদ। বিভিন্ন তারকা এতে অতিথি হন, জীবন ও ক্যারিয়ারের নানা গল্প শোনান। এবারের পর্বটি একেবারে ভিন্ন আঙ্গিকে সাজানো হয়েছে।

এসি/আপ্র/২১/৯/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

বর্ষণ ও পরীমনিকে নিয়ে গিয়াসউদ্দিন সেলিমের ‘সেপারেশন’
২০ সেপ্টেম্বর ২০২৬

বর্ষণ ও পরীমনিকে নিয়ে গিয়াসউদ্দিন সেলিমের ‘সেপারেশন’

নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের নতুন ওয়েব ফিল্ম ‘সেপারেশন’-এ প্রথমবার জুটি বেঁধে অভিনয় করছেন অভিনেতা ইম...

‘মেকানিক্স’ ব্যান্ডের সাবেক গিটারিস্ট ইমরান আর নেই
২০ সেপ্টেম্বর ২০২৬

‘মেকানিক্স’ ব্যান্ডের সাবেক গিটারিস্ট ইমরান আর নেই

হেভি মেটাল গানের ব্যান্ড ‘মেকানিক্স’-এর প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক গিটারিস্ট ইমরান আহমেদ মারা গেছেন (...

নতুন চুক্তি করলেন নুসরাত ফারিয়া
২০ সেপ্টেম্বর ২০২৬

নতুন চুক্তি করলেন নুসরাত ফারিয়া

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। অভিনয়ের পাশাপাশি নানারকম পণ্যের শুভেচ্ছাদূত হিসেবেও কাজ কর...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ
২০ সেপ্টেম্বর ২০২৬

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশিয়াত শাহরিয়ার...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই