গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বর্ষণ ও পরীমনিকে নিয়ে গিয়াসউদ্দিন সেলিমের ‘সেপারেশন’

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:০৩ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০৫:০৫ এএম ২০২৬
বর্ষণ ও পরীমনিকে নিয়ে গিয়াসউদ্দিন সেলিমের ‘সেপারেশন’
ছবি

ছবি সংগৃহীত

নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের নতুন ওয়েব ফিল্ম ‘সেপারেশন’-এ প্রথমবার জুটি বেঁধে অভিনয় করছেন অভিনেতা ইমতিয়াজ বর্ষণ ও অভিনেত্রী শামসুন্নাহার স্মৃতি পরীমনি। ওটিটি প্ল্যাটফর্ম ‘আইস্ক্রিন’ এর জন্য নির্মিত ৬০ মিনিট দৈর্ঘ্যের এই ওয়েব ফিল্মে স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যাবে তাদের। 

ইতোমধ্যে রাজধানীর ৩০০ ফুট এলাকার একটি শুটিংবাড়ি ও চ্যানেল আই ভবনে চলচ্চিত্রটির শুটিং শেষ হয়েছে। বর্তমানে সিনেমাটির পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে বলে জানিয়েছেন অভিনেতা বর্ষণ। 

 

গিয়াসউদ্দিন সেলিমের পরিচালনায় প্রথমবার অভিনয় করা নিয়ে বর্ষণ বলেন, “সেলিম ভাই আমার অন্যতম প্রিয় নির্মাতা। উনার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা এক কথায় চমৎকার।” ‘সেপারেশন ’-এর গল্পে পরীমনিকে দেখা যাবে একটি সংবাদপত্রের সম্পাদক ও প্রকাশকের চরিত্রে; আর ইমতিয়াজ বর্ষণ অভিনয় করছেন একজন অধ্যাপকের ভূমিকায়। 

 

গল্পে তাদের দাম্পত্য জীবনের নানা টানাপোড়েন ও সম্পর্কের ওঠানামা উঠে আসবে।


‘সেপারেশন’ ওয়েব ফিল্মের দৃশ্য। ছবি নির্মাতা ফেইসবুক থেকে নেওয়া। ‘সেপারেশন’ এ নিজের চরিত্র নিয়ে বর্ষণ বলেন, “সিনেমায় আমার চরিত্রটি একজন গবেষকের, তিনি একজন অধ্যাপক। তার সঙ্গে তার স্ত্রীর সম্পর্কের নানা দিক উঠে এসেছে।” 

প্রথমবার পরীমণির সঙ্গে কাজ করা নিয়ে বর্ষণ বলেন, “আগে আমাদের মধ্যে কুশল বিনিময়ের সম্পর্ক থাকলেও একসঙ্গে অভিনয় করা হয়নি। সহশিল্পী হিসেবে পরীমনি ভীষণ আন্তরিক ও চমৎকার। উনার সঙ্গে কাজের অভিজ্ঞতা বেশ সুন্দর ছিল।” 

 

পোস্ট প্রোডাকশনের কাজ শেষ করে ওয়েব ফিল্মটির মুক্তির তারিখ জানাবে আইস্ক্রিন। গিয়াসউদ্দিন সেলিমের পরিচালনায় এর আগে ‘স্বপ্নজাল’ ও ‘গুণিন’ সিনেমায় কাজ করেছিলেন পরীমনি। 

চার বছর পর আবারও এই নির্মাতার পরিচালনায় ক্যামেরার সামনে দাঁড়ালেন তিনি। অন্যদিকে ইমতিয়াজ বর্ষণ বর্তমানে আরও বেশ কিছু ওয়েব ফিল্ম ও ফিকশনের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

ডিসি/আপ্র/২০/০৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

গায়ক থেকে নবাব!
২১ সেপ্টেম্বর ২০২৬

গায়ক থেকে নবাব!

ফেরদৌস ওয়াহিদ। গানের মানুষ। বিশেষত বাংলা পপ গানে তার ভূমিকা অসামান্য। পাঁচ দশকেরও বেশি সময় ধরে গানের...

‘মেকানিক্স’ ব্যান্ডের সাবেক গিটারিস্ট ইমরান আর নেই
২০ সেপ্টেম্বর ২০২৬

‘মেকানিক্স’ ব্যান্ডের সাবেক গিটারিস্ট ইমরান আর নেই

হেভি মেটাল গানের ব্যান্ড ‘মেকানিক্স’-এর প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক গিটারিস্ট ইমরান আহমেদ মারা গেছেন (...

নতুন চুক্তি করলেন নুসরাত ফারিয়া
২০ সেপ্টেম্বর ২০২৬

নতুন চুক্তি করলেন নুসরাত ফারিয়া

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। অভিনয়ের পাশাপাশি নানারকম পণ্যের শুভেচ্ছাদূত হিসেবেও কাজ কর...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ
২০ সেপ্টেম্বর ২০২৬

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশিয়াত শাহরিয়ার...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই