গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বদরগঞ্জে নারীসহ ছাত্রলীগ নেতাকে রশিতে বেঁধে মারধরের অভিযোগ

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০১:৫৮ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০৩:৫৫ এএম ২০২৬
বদরগঞ্জে নারীসহ ছাত্রলীগ নেতাকে রশিতে বেঁধে মারধরের অভিযোগ
ছবি

প্রতিনিধ্রি পাঠানো ছবি

মাহাবুব রহমান বিপ্লব, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে এক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অপবাদ দিয়ে এস কে ফুলবাবু নামে স্থানীয় এক ছাত্রলীগ নেতাকে ওই নারীসহ একই রশিতে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে। রোববার (২০ সেপ্টেম্বর) গভীর রাতে বদরগঞ্জ পৌর শহরের চাঁদকুঠি গ্রামে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ভুক্তভোগী এস কে ফুলবাবু বদরগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ছোট হাজীপুর এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় রাজনীতিতে সক্রিয় ছিলেন।

ফুলবাবুর বাবা মঞ্জুল অভিযোগ করেন, তার ছেলে ছাত্রলীগের একজন ত্যাগী কর্মী। শেখ হাসিনার পতন ও দেশত্যাগের পর থেকে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মী ও পুলিশের ভয়ে তিনি আত্মগোপনে ছিলেন। রোববার গোপনে পরিবারের সঙ্গে দেখা করতে বাড়িতে আসেন। পরে বিকেলে পার্বতীপুরের মধ্যপাড়া ভাদুড়ী বাজার থেকে ঢাকার উদ্দেশে বাসে ওঠেন। এ সময় স্থানীয় কয়েকজন যুবক বাসটি থামিয়ে তাকে জোরপূর্বক নামিয়ে নিয়ে যায় বলে দাবি করেন তিনি।

মঞ্জুল আরও অভিযোগ করেন, রাতভর ফুলবাবুকে পৌর শহরের চাঁদকুঠি গ্রামের এক নারীর বাড়িতে আটকে রাখা হয়। সেখানে অনৈতিক সম্পর্কের সাজানো অভিযোগ তুলে ওই নারীসহ তার ছেলেকে একই রশিতে বেঁধে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। রাজনৈতিক উদ্দেশ্যে তার ছেলের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

তবে স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, গভীর রাতে ওই নারীর ঘরে অনৈতিক কাজে লিপ্ত থাকা অবস্থায় ফুলবাবুকে হাতেনাতে আটক করা হয়। পরে উত্তেজিত জনতা দুজনকে একই রশিতে বেঁধে রেখে পুলিশে খবর দেয়।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান জাহিদ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চাঁদকুঠি গ্রামে এক নারীসহ এক ছাত্রলীগ নেতাকে আটকে রাখার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। পরে উত্তেজিত জনতার হাত থেকে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সানা/আপ্র/২২/৯/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

জামালপুরে বসতঘর থেকে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
২২ সেপ্টেম্বর ২০২৬

জামালপুরে বসতঘর থেকে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

জামালপুর পৌরসভার রাণীগঞ্জ পতিতাপল্লী এলাকার একটি ভাড়াকৃত বসতঘর থেকে ২০ কেজি গাঁজাসহ মো. দুলাল নামে এ...

১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই
২১ সেপ্টেম্বর ২০২৬

১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই

টাঙ্গাইলের বাসাইলে ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মিত সেতুতে রাতের আঁধারে রডের বদলে বাঁশ দিয়...

মিড-ডে মিলের দুধ খেয়ে অর্ধশত শিক্ষার্থী হাসপাতালে
২১ সেপ্টেম্বর ২০২৬

মিড-ডে মিলের দুধ খেয়ে অর্ধশত শিক্ষার্থী হাসপাতালে

দুপুরের টিফিনে মিড-ডে মিলের খাবারের সঙ্গে দেওয়া হয়েছিল প্যাকেটজাত দুধ। দুধ খাওয়ার পরপরই একে একে তৃতী...

শিশু রুহিকে হত্যা ও লাশ গুমের অভিযোগে মহাসড়ক অবরোধ
২১ সেপ্টেম্বর ২০২৬

শিশু রুহিকে হত্যা ও লাশ গুমের অভিযোগে মহাসড়ক অবরোধ

দিনাজপুর সদর উপজেলার জামতলী বাজার এলাকায় চার বছরের শিশু রাকিবা আক্তার রুহিকে হত্যা ও লাশ গুমের অভিযো...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই