গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সারাদিন কর্মব্যস্ততার স্বামীর প্রশংসায় সব ক্লান্তি ভুলে যান স্ত্রী

লাইফস্টাইল ডেস্ক

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ২০:১৯ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২১:২৮ এএম ২০২৬
সারাদিন কর্মব্যস্ততার স্বামীর প্রশংসায় সব ক্লান্তি ভুলে যান স্ত্রী
ছবি

ছবি সংগৃহীত

সংসার মানেই শুধু ঘর, দায়িত্ব আর ব্যস্ততা নয়। এর সঙ্গে জড়িয়ে থাকে ভালোবাসা, অভিমান, যত্ন, ত্যাগ আর একসঙ্গে পথচলার অসংখ্য গল্প। এই গল্পে কখনো নীরবে, কখনো প্রকাশ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন একজন স্ত্রী। পরিবারের সবার খেয়াল রাখা, স্বামীর কঠিন সময়ে পাশে থাকা, সন্তানদের নিয়ে ছুটে চলা কিংবা নিজের ক্লান্তি আড়াল করে হাসিমুখে দায়িত্ব পালনসহ অনেক কিছুই হয়তো প্রতিদিনের ব্যস্ততায় আলাদা করে বলা হয়ে ওঠে না। তাই প্রিয় মানুষকে একবার থেমে গিয়ে বলা ‘তুমি আমার জীবনে খুব গুরুত্বপূর্ণ।’ এটিও হতে পারে ভালোবাসার সুন্দর প্রকাশ। আর এ উপলক্ষেই পালিত হয় স্ত্রীর প্রশংসা দিবস বা ওয়াইফ অ্যাপ্রিসিয়েশন ডে।

প্রতি বছর সেপ্টেম্বরের তৃতীয় রোববার যুক্তরাষ্ট্রে দিবসটি পালন করা হয়। ২০০৬ সাল থেকে দেশটিতে দিবসটি পালনের তথ্য পাওয়া যায়। পরে বিভিন্ন দেশেও দিবসটি পরিচিতি পায়।

পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হয়তো স্বামীর জন্য স্ত্রীর প্রশংসা করা। সারাদিন বিভিন্ন বিষয়ে তার সঙ্গে কথা বলা গেলেও প্রশংসা করার সময়টুকু কেন যেন হয়ে উঠে না। অনেকেই রয়েছেন স্ত্রীকে গভীরভাবে ভালোবাসেন। তবে সে কথা শব্দে প্রকাশ করতে পারেন না। তাদের জন্যই আজ বড় সুযোগ- স্ত্রীকে প্রশংসা করার দিন। তাই হৃদয়ের সকল জড়তা ঝেড়ে ফেলে আজ মন খুলে স্ত্রীর প্রশংসা করুন। তাকে জানান, আপনার হৃদয়ে তার জন্য কতটা ভালোবাসা রয়েছে- তিনি আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ।

মনোবিজ্ঞানীরা বলেন, যেকোনো সুস্থ ও দীর্ঘস্থায়ী সম্পর্কের মূল ভিত্তিই হলো পারস্পরিক শ্রদ্ধা ও স্বীকৃতি। সারাদিনের কর্মব্যস্ততা আর ক্লান্তির পর স্বামীর মুখের একটু প্রশংসায় স্ত্রীরা সমস্ত ক্লান্তি ভুলে যান। কাজের স্বীকৃতি কার না ভালো লাগে!

স্ত্রীর প্রশংসার কথা শোনে অনেকেই ঘাবড়ে যান। কীভাবে কোথা থেকে শুরু করবেন ভেবে পান না, অথবা অনেকে খরচের ভয়ে ভাবতে পারেন- এ আবার নতুন খরচের পালা! তবে বিষয়টি মোটেও তেমন নয়। প্রশংসা করার জন্য সবসময় দামি কোনো উপহার বা জাঁকজমকপূর্ণ আয়োজনের প্রয়োজন নেই। প্রয়োজন দৈননন্দিন জীবনের ছোট ছোট কিছু অভ্যাস পরিবর্তনের মানসিকতা- যা সম্পর্কে অনেক বড় পরিবর্তন আনতে পারে। তা হলো-

কাজের স্বীকৃতি দিন: সংসারে স্ত্রীর অবদানকে মূল্যায়ন ও প্রশংসা করুন। আপনার জন্য করা তার প্রতিটি কাজের শেষে ছোট করে ‘ধন্যবাদ’ বলুন। আপনার বলা এই ছোট একটি বাক্য তার কাজের প্রতি আপনার সম্মানকে প্রকাশ করে।

তাকে সময় দিন: অনেকে মনে করেন, একই ছাদের নিচে সারাদিন একসঙ্গে থাকা মানেই স্ত্রীকে সময় দেওয়া। অথচ সারাদিন নিজেদের মধ্যে সংসারের প্রয়োজন ছাড়া ব্যক্তিগত কোনো কথাই বলা হয়ে উঠে না। তাই আজকের দিনে দুই কাপ চা নিয়ে একসঙ্গে বসুন। নিজেদের নিয়ে মন খুলে কথা বলুন। দুজনে মিলে বাইরে কোথাও ঘুরতেও যেতে পারেন। হোক না সেটি বাড়ির পাশের ছোট কোনো পার্ক।

তার কথা শুনুন: নারীর কাছে মনোযোগ উপহারের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। আপনি মনোযোগ দিয়ে তার কথা শুনছেন, তার সমস্যাটি বোঝার চেষ্টা করছেন-তার কাছে এর চেয়ে বড় বিষয় আর হতে পারে না। নারী সবসময় সমাধান চান না। তিনি চান সারাদিন তিনি কী কী করলেন, কেমন বোধ করছেন সেসবের খোঁজ আপনি নিন। আর তার কথা মনোযোগ দিয়ে শুনুন।

সামাজিক স্বীকৃতি: শুধু চার দেয়ালের মধ্যে নয়, বরং আপনার পরিবার বা বন্ধুদের আড্ডায় সবার সামনে তার প্রশংসা করুন। তার গুণগুলো নিয়ে কথা বলুন। এতে তিনি বেশ সম্মানিত বোধ করবেন। মনে রাখবেন, আপনার স্ত্রীর সঙ্গে সবাই তেমন আচরণই করবে তাদের সামনে আপনি স্ত্রীর সঙ্গে যেমন আচরণ করেন।

অনেকেই মনে করেন, সঙ্গী তো ভালোবাসেনই। সেটি আবার আলাদা করে বলারই বা কী প্রয়োজন! আপনি জানেন কি ভালোবাসার বহিঃপ্রকাশ সম্পর্কের বাঁধনকে আরও মজবুত করে? তাই নিজের ভালোবাসা ও অনুভূতি বেশি বেশি প্রকাশ করুন। আজকের এই বিশেষ দিনে জীবনসঙ্গীকে মনের কথাটি নতুন করে বলুন। তাকে অনুভব করান আপনার জীবনে তিনি কতটা গুরুত্বপূর্ণ। মেনে রাখবেন, প্রেম কখনো পুরনো বা বুড়ো হয় না। তাই, একটি সুন্দর সম্পর্কের জন্য আজই বাড়িয়ে দিন প্রশংসার হাত।

কেএমএএ/আপ্র/১০.০৯.২০২৬

সংশ্লিষ্ট খবর

মানুষ সভ্যতার শুরু থেকেই সন্ধান করলেও প্রতিষ্ঠা পায়নি শান্তি
২১ সেপ্টেম্বর ২০২৬

মানুষ সভ্যতার শুরু থেকেই সন্ধান করলেও প্রতিষ্ঠা পায়নি শান্তি

পৃথিবীর ইতিহাসে এমন একটি দিন খুব কমই আছে- যার সঙ্গে মানুষের অস্তিত্বের এত নিবিড় সম্পর্ক। শান্তি ছাড়া...

ঢাকার ব্যস্তজীবনের অবসরে ভিন্নধর্মী সংযোজন ‘অ্যাকুরিয়াম পার্ক’
২১ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার ব্যস্তজীবনের অবসরে ভিন্নধর্মী সংযোজন ‘অ্যাকুরিয়াম পার্ক’

রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নতুন বি...

অফিস বা স্কুলের টিফিনে একঘেয়েমি কাটাতে তিন পদ
২১ সেপ্টেম্বর ২০২৬

অফিস বা স্কুলের টিফিনে একঘেয়েমি কাটাতে তিন পদ

প্রতিদিনের টিফিনে ভাত, রুটি-তরকারি কিংবা একই ধরনের খাবার দেখতে দেখতে অনেকেরই খাওয়ার আগ্রহ কমে যায়। অ...

মুখের চেয়ে ঘাড় বেশি কালো দেখায় যেসব কারণে
২১ সেপ্টেম্বর ২০২৬

মুখের চেয়ে ঘাড় বেশি কালো দেখায় যেসব কারণে

আয়নায় তাকালে অনেকেরই দেখা যায়, মুখের তুলনায় ঘাড়ের ত্বক কিছুটা কালো দেখাচ্ছে। বিশেষ করে ছবি তোলার সময়...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই