গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

মেনু

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩৮ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৮:৩৩ এএম ২০২৬
অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ
ছবি

ছবি সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমের (১৩) মরদেহ উদ্ধারের ঘটনায় শোক, ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এ ঘটনায় দোষীদের শাস্তি ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন শোবিজ অঙ্গনের তারকারাও।

অপ্রতিমের মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকাই সিনেমার নায়ক সিয়াম আহমেদ। তিনি লিখেছেন, অপ্রতিমের ছবির দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারছেন না। বাবা হওয়ার পর কোনো শিশুর এমন খবর দেখলে নিজের সন্তানের মুখই বারবার চোখের সামনে ভেসে ওঠে।

সিয়াম আরও লেখেন, একটি সন্তান বিকেলে ছবি তুলতে বাসা থেকে বের হয়ে আর ফিরে না আসার ঘটনা একজন বাবা-মায়ের জন্য কতটা ভয়ংকর, তা ভাষায় প্রকাশ করা কঠিন। অপ্রতিমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, ঘটনার প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে সামনে আনতে হবে এবং কোনোভাবেই সত্য চাপা পড়া উচিত নয়।

বিচারের দাবি জানিয়ে সিয়াম বলেন, সর্বোচ্চ সততার সঙ্গে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সন্তানদের জন্য নিরাপদ পৃথিবী তৈরির দায় সবার বলেও উল্লেখ করেন তিনি।

অভিনেতা রওনক হাসানও অপ্রতিমের মৃত্যুতে ক্ষোভ ও শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, ‘আহা! অপ্রতিম! হায়! কোনোভাবেই মানা যায় না! ভাষা নেই! শিউরে শিউরে উঠছি বারবার!’

অভিনেতা ইরফান সাজ্জাদ আরো ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। অপ্রতিমের মৃত্যুর প্রসঙ্গে তিনি দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন এবং সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

চিত্রনায়িকা পূজা চেরীও অপ্রতিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, একজন মায়ের একমাত্র সন্তান ও একটি পরিবারের স্বপ্ন এভাবে অকালে ঝরে যাওয়া কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। অপ্রতিমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে সত্য সামনে আনা এবং দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানান।

সংগীতশিল্পী কোনাল ক্ষোভ প্রকাশ করে শিশুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন। শিশু নির্যাতন বন্ধে কার্যকর ব্যবস্থা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তিনি।

নির্মাতা আশফাক নিপুনও শিশু নির্যাতন ও হত্যার ঘটনায় দ্রুত বিচার এবং কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। আইনি জটিলতা ও ফাঁকফোকরের অজুহাত না দিয়ে এ ধরনের অপরাধের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

‘বড়ছেলে’খ্যাত নির্মাতা মিজানুর রহমান আরিয়ানও অপ্রতিমের মৃত্যুতে প্রতিক্রিয়া জানিয়েছেন। সন্তানদের নিরাপত্তার কথা উল্লেখ করে তিনি অভিভাবকদের জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেন।

প্রসঙ্গত, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে মায়ের মুঠোফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়ে নিখোঁজ হয় অপ্রতিম। এরপর পরিবারের সদস্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও পুলিশ বিভিন্ন স্থানে তার সন্ধানে তল্লাশি চালায়। নিখোঁজের প্রায় ২১ ঘণ্টা পর শনিবার দুপুরে কুমিল্লার কোটবাড়ি এলাকার একটি জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়।

এসি/আপ্র/২০/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ভাষার উচ্চারণ নিয়ে বিতর্কে রাশমিকার কড়া জবাব
২০ সেপ্টেম্বর ২০২৬

ভাষার উচ্চারণ নিয়ে বিতর্কে রাশমিকার কড়া জবাব

দক্ষিণ ভারতীয় সিনেমা দিয়ে অভিনয়জীবন শুরু করলেও বর্তমানে পুরো ভারতের দর্শকের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন...

বুক চেপে ধরে মঞ্চেই ঢলে পড়লেন সালমান খান, যা জানা গেল
২০ সেপ্টেম্বর ২০২৬

বুক চেপে ধরে মঞ্চেই ঢলে পড়লেন সালমান খান, যা জানা গেল

শিক্ষা দিতে গিয়ে নিজেই যেন ফেঁসে গেলেন সালমান খান! ‘বিগ বস’-এর ঘরে এক প্রতিযোগীর অসুস্থতার অভিনয় নিয়...

শুধু অন্তর্বাস পরে শুটিংয়ের প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে
২০ সেপ্টেম্বর ২০২৬

শুধু অন্তর্বাস পরে শুটিংয়ের প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা এবং শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভারতের জনপ্...

‘আইফোন কি তাহলে মৃত্যুর ফাঁদ?’ মৌসুমীকে যে কথা বলেছিলেন ওমর সানি
২০ সেপ্টেম্বর ২০২৬

‘আইফোন কি তাহলে মৃত্যুর ফাঁদ?’ মৌসুমীকে যে কথা বলেছিলেন ওমর সানি

স্মার্টফোন এখন মানুষের নিত্যদিনের সঙ্গী। তবে দামি মোবাইল ফোন ছিনতাইকে কেন্দ্র করে নানা অপরাধের ঘটনা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই