গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

মেনু

‘আইফোন কি তাহলে মৃত্যুর ফাঁদ?’ মৌসুমীকে যে কথা বলেছিলেন ওমর সানি

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫৫ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৪:৩৫ এএম ২০২৬
‘আইফোন কি তাহলে মৃত্যুর ফাঁদ?’ মৌসুমীকে যে কথা বলেছিলেন ওমর সানি
ছবি

ছবি সংগৃহীত

স্মার্টফোন এখন মানুষের নিত্যদিনের সঙ্গী। তবে দামি মোবাইল ফোন ছিনতাইকে কেন্দ্র করে নানা অপরাধের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন চিত্রনায়ক ওমর সানি। আইফোনের মতো দামি ফোনের জন্য যেন কেউ বড় কোনো অপরাধে না জড়ান, সেই আহ্বান জানিয়েছেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে ওমর সানি প্রশ্ন তোলেন, ‘আইফোন কি তাহলে একটা মৃত্যুর ফাঁদ হতে চলেছে?’

ওমর সানি লেখেন, কয়েক দিন আগে তিনি স্ত্রী চিত্রনায়িকা মৌসুমীকে বলেছিলেন, নতুন আইফোন বাজারে এলে যেন এমন পরিস্থিতি তৈরি না হয় যে এর জন্য কারও জীবন বিপন্ন হয়ে যায়। তার আশঙ্কা, দামি ফোনকে কেন্দ্র করে ছিনতাইসহ নানা ধরনের অপরাধের ঘটনা ঘটতে পারে।

তিনি আরো বলেন, সামান্য একটি জিনিসের জন্য মানুষ কেন নিজের জীবনে এত বড় অঘটন ডেকে আনবে, সেটি নিয়ে সবার ভাবা উচিত। তার ভাষায়, কেউ হয়তো মনে করতে পারেন অপরাধ করে পার পেয়ে যাবেন, কিন্তু সৃষ্টিকর্তার কাছে কোনো কিছুই গোপন নয়।

স্ট্যাটাসের শেষদিকে ওমর সানি সবাইকে এ ধরনের অপরাধ থেকে বিরত থাকার আহ্বান জানান।

দামি মোবাইল ফোনের প্রতি মানুষের আকর্ষণ এবং সেটিকে ঘিরে সম্ভাব্য অপরাধ নিয়ে তার এই সতর্কবার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।

এসি/আপ্র/২০/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ইত্যাদি এবার জামালপুরে, যা থাকছে আসন্ন পর্বে
১৯ সেপ্টেম্বর ২০২৬

ইত্যাদি এবার জামালপুরে, যা থাকছে আসন্ন পর্বে

দর্শকনন্দিত ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র এবারের পর্ব ধারণ করা হয়েছে সীমান্তবর্তী জেলা জামালপুরে। অন...

সীমান্তের গল্প নিয়ে সিনেমা ‘ডাঙগোয়াল’
১৯ সেপ্টেম্বর ২০২৬

সীমান্তের গল্প নিয়ে সিনেমা ‘ডাঙগোয়াল’

কাঁটাতার, চোরাচালান আর সীমান্তঘেঁষা মানুষের জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘...

প্রকাশ্যে এলো জুবিনের অপ্রকাশিত গান
১৯ সেপ্টেম্বর ২০২৬

প্রকাশ্যে এলো জুবিনের অপ্রকাশিত গান

অনন্য গায়কীতে উপমহাদেশ মাতিয়েছিলেন। গত বছরের আজকের দিনে আচমকাই উড়াল দিলেন অনন্তলোকে। জুবিন গার্গের ম...

নীরবতা ভেঙে যা বললেন ক্যাটরিনা
১৯ সেপ্টেম্বর ২০২৬

নীরবতা ভেঙে যা বললেন ক্যাটরিনা

মা হওয়ার পর স্বাভাবিকভাবেই চেহারা ও স্বাস্থ্যে পরিবর্তন এসেছে ক্যাটরিনা কাইফের। সম্প্রতি এক অনুষ্ঠান...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই