গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

মেনু

আজ প্রিয়তমা স্ত্রীর প্রশংসা করার দিন

লাইফস্টাইল ডেস্ক

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ১১:৫৯ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৩:৩২ এএম ২০২৬
আজ প্রিয়তমা স্ত্রীর প্রশংসা করার দিন
ছবি

ছবি সংগৃহীত

একটি সংসার শুধু চার দেয়ালের ঘর নয়। সেখানে থাকে ভালোবাসা, অভিমান, দায়িত্ব, ত্যাগ আর অসংখ্য না-বলা গল্প। আর এসব গল্পের নীরব নায়িকা হয়ে অনেক সময় পরিবারের পাশে থাকেন একজন স্ত্রী। নিজের ক্লান্তি আড়াল করে পরিবারের সবার মুখে হাসি ফোটানো, স্বামীর দুঃসময়ে পাশে থাকা কিংবা সন্তানদের নিয়ে সারাদিন ছুটে চলা—এসব কাজের অনেকটাই আলাদা করে প্রশংসা পায় না।

তাই প্রিয় মানুষটির গুরুত্ব ও অবদান স্মরণ করতে বছরে অন্তত একটি দিন আলাদাভাবে পালনের উদ্যোগ রয়েছে। আজ সেই দিন—স্ত্রীর প্রশংসা দিবস।

সেপ্টেম্বরের তৃতীয় রোববার বিভিন্ন দেশে দিবসটি পালিত হয়। ২০০৬ সাল থেকে যুক্তরাষ্ট্রে দিবসটি পালনের তথ্য পাওয়া যায়। মূলত দাম্পত্য জীবনে স্ত্রীর অবদান, ভালোবাসা, যত্ন ও ত্যাগের প্রতি সম্মান জানাতেই এ দিবসের আয়োজন।

জীবনের ব্যস্ততায় স্বামী-স্ত্রীর সম্পর্কেও অনেক সময় একঘেয়েমি চলে আসে। প্রতিদিনের কাজ, চাকরি, সংসার ও সন্তান সামলাতে গিয়ে প্রিয় মানুষটিকে ভালোবাসার কথা বলার সময়ও হয়ে ওঠে না। অথচ কাছের মানুষের মুখ থেকে পাওয়া সামান্য প্রশংসাও সম্পর্ককে আরও সুন্দর করে তুলতে পারে।

আজ তাই দামি কোনো উপহারের প্রয়োজন নেই। অফিস থেকে ফেরার পথে একগুচ্ছ ফুল নিয়ে যাওয়া, হঠাৎ করে স্ত্রীর প্রতি ভালোবাসার কথা বলা কিংবা দিনের শেষে দুজন মিলে কিছুটা সময় কাটানোই হতে পারে বিশেষ উপহার।

চাইলে প্রিয় স্ত্রীকে একটি ছোট চিঠিও লেখা যেতে পারে। সেখানে সংসারের আড়ালে তার করা ছোট ছোট কাজ যে চোখ এড়ায়নি, তার ত্যাগের মূল্য যে বোঝা হয়—সেসব কথা বলা যেতে পারে। জীবনের কঠিন সময়ে পাশে থাকার জন্য জানানো যেতে পারে কৃতজ্ঞতাও।

কারো কাছে স্ত্রী প্রেমের মানুষ, কারো কাছে সবচেয়ে কাছের বন্ধু, আবার কারো কাছে জীবনের কঠিন সময়ে সবচেয়ে নির্ভরতার জায়গা। সম্পর্কের ধরন যাই হোক, জীবনসঙ্গীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ কখনোই ছোট নয়।

তাই আজ ব্যস্ততা সরিয়ে প্রিয়তমার পাশে কিছুটা সময় বসা যেতে পারে। তাকে বলা যেতে পারে—জীবনে তার মতো একজন মানুষ থাকা কতটা বড় পাওয়া এবং তাকে পাশে পাওয়ার জন্য কতটা কৃতজ্ঞতা রয়েছে।

ভালোবাসার জন্য অবশ্য কোনো বিশেষ দিনের প্রয়োজন নেই। তবে এমন একটি দিন যদি মানুষকে প্রিয় মানুষটির প্রতি আরো যত্নশীল হতে এবং তার অবদানের কথা মনে করিয়ে দিতে পারে, তাহলে এ দিবসের গুরুত্বও কম নয়।

এসি/আপ্র/২০/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

আইফোনে এমন কী আছে, কেন এত আকর্ষণ
২০ সেপ্টেম্বর ২০২৬

আইফোনে এমন কী আছে, কেন এত আকর্ষণ

একটি স্মার্টফোনের জন্য মানুষের এতটা আগ্রহ কেন—প্রশ্নটি নতুন নয়। আইফোনকে ঘিরে সাম্প্রতিক কয়েকটি ঘটনা...

বিয়ে নাকি ক্যারিয়ার, সম্পর্ক টিকবে কীভাবে
১৯ সেপ্টেম্বর ২০২৬

বিয়ে নাকি ক্যারিয়ার, সম্পর্ক টিকবে কীভাবে

একজন চান দ্রুত বিয়ে করে সংসার শুরু করতে। অন্যজন চান আগে কর্মজীবনে প্রতিষ্ঠিত হতে, নিজের স্বপ্ন পূরণ...

ওষুধ ছাড়াই ফ্যাটি লিভার নিয়ন্ত্রণ সম্ভব যেভাবে
১৯ সেপ্টেম্বর ২০২৬

ওষুধ ছাড়াই ফ্যাটি লিভার নিয়ন্ত্রণ সম্ভব যেভাবে

ফ্যাটি লিভার বেশির ভাগ সময় অতিরিক্ত ওজনের সঙ্গে সম্পর্কিত হলেও বিভিন্ন শারীরিক গঠনের মানুষেরও এ সমস্...

মুরগির যে ১০ অংশ কখনোই খাওয়া উচিত নয়
১৯ সেপ্টেম্বর ২০২৬

মুরগির যে ১০ অংশ কখনোই খাওয়া উচিত নয়

সহজলভ্য ও পুষ্টিকর প্রোটিনের উৎস হিসেবে অনেকের খাদ্যতালিকার শীর্ষস্থানে থাকে মুরগির মাংস । তবে এই মা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই