গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানালো পুলিশ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৪২ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৫:৪১ এএম ২০২৬
ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানালো পুলিশ
ছবি

ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানালো পুলিশ

দুইদিন ধরে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে রাজধানী ঢাকায়। হঠাৎ এমন ভীতিজনক কর্মকাণ্ডের জন্য কার্যক্রমে নিষেধাজ্ঞাপ্রাপ্ত আওয়ামী লীগকে দায়ী করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের নির্দেশে এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করতেই রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ ঘটানো হচ্ছে বলে জানিয়েছেন ডিএমপির ওয়ারী বিভাগের ডিসি মোল্লা মো. শাহীন।

রোববার (২০ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

মোল্লা মো. শাহীন জানান, গত বৃহস্পতিবার যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় রায়হান নামে বংশাল ইউনিট আওয়ামী লীগের এক কর্মীকে গ্রেফতার করা হয়। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ বিষয়ে নিশ্চিত হয়েছে পুলিশ।

ডিএমপির এই কর্মকর্তা আরো জানান, গ্রেফতার হওয়া রায়হানের বাসা থেকে অবিস্ফোরিত আরো চারটি ককটেল উদ্ধার করা হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরো তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে ইতোমধ্যে।

উল্লেখ্য, গত দুইদিন ধরে রাজধানীর বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণের পাশাপাশি গণপরিবহনে আগুন লাগার ঘটনা ঘটছে। এই সব ঘটনায় আওয়ামী লীগের সম্পৃক্ততা আছে বলে জানিয়েছেন ওয়ারী বিভাগের ডিসি মোল্লা মো. শাহীন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার পর থেকে রাত পর্যন্ত রাজধানীর যাত্রাবাড়ী, মগবাজার ও আগারগাঁওসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ছাড়াও একই দিন রাতে মিরপুরের কাফরুল এলাকায় যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে নড়েচড়ে বসে আইনশৃঙ্খলা বাহিনী। জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। ঢাকাজুড়ে দুইশ’র বেশি স্থানে বসানো হয় চেকপোস্ট। সেইসঙ্গে বাড়ানো হয় পুলিশের টহলও।

এরপরও শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যার পর থেকে ঘটতে থাকে একের পর এক নাশকতামূলক ঘটনা। এদিন সন্ধ্যার পর থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত মিরপুরসহ অন্তত ৫টি এলাকায় যাত্রীবাহী বাস ও গণপরিবহনে আগুন লাগার খবর পাওয়া যায়। এছাড়া, ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে একাধিক এলাকায়।

এসি/আপ্র/২০/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী
২০ সেপ্টেম্বর ২০২৬

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়...

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
২০ সেপ্টেম্বর ২০২৬

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্র...

কুমিল্লায় অপ্রতিম হত্যা: তিনজন আটক, জিজ্ঞাসাবাদ চলছে
২০ সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লায় অপ্রতিম হত্যা: তিনজন আটক, জিজ্ঞাসাবাদ চলছে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে হ...

‘১ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী’
১৯ সেপ্টেম্বর ২০২৬

‘১ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী’

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন। একই সঙ্গে আগামী ৬ মাসে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই