গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

মেনু

হামের উপসর্গে আরো ৪ জনের মৃত্যু, আক্রান্ত ১২৩৬

স্বাস্থ্য ডেস্ক

স্বাস্থ্য ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৫ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৭:৪৬ এএম ২০২৬
হামের উপসর্গে আরো ৪ জনের মৃত্যু, আক্রান্ত ১২৩৬
ছবি

ছবি সংগৃহীত

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০১ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৫৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৭ জনে।

রোববার (২০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সর্বোচ্চ ঢাকা বিভাগে দুই জন মারা গেছেন। এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ২৩৬ জন রোগী এসেছে।

বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৫১৩ জন, রাজশাহীতে ৩০ জন, সিলেটে ১৪৫ জন, চট্টগ্রামে ২৮৪ জন, বরিশালে ১১৪ জন, ময়মনসিংহে ৫৪ জন, খুলনায় ৭০ জন এবং রংপুরে ২৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৭৯ হাজার ৮১৪ জন রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১ লাখ ৫২ হাজার ২২৫ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছে।

গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামে রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৫ হাজার ১৯৮ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৫৬২ জন।

এসি/আপ্র/২০/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

টেনিস খেলোয়াড়ের সাধারণ ইনজুরিতে প্রয়োজনীয় চিকিৎসা
১৯ সেপ্টেম্বর ২০২৬

টেনিস খেলোয়াড়ের সাধারণ ইনজুরিতে প্রয়োজনীয় চিকিৎসা

স্বাস্থ্য প্রতিদিন===

হাম ও হামের উপসর্গ নিয়ে আরো ৫ শিশুর মৃত্যু
১৯ সেপ্টেম্বর ২০২৬

হাম ও হামের উপসর্গ নিয়ে আরো ৫ শিশুর মৃত্যু

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ১...

দেশে কিডনি প্রতিস্থাপনের নতুন দ্বার উন্মোচিত
১৯ সেপ্টেম্বর ২০২৬

দেশে কিডনি প্রতিস্থাপনের নতুন দ্বার উন্মোচিত

পরিবারের সদস্য ও আত্মীয় ছাড়াও অন্যদের দান করা কিডনি প্রতিস্থাপনের সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশে।শনিবার...

নিঃশব্দে লিভারের ক্ষতি করে সকালের কয়েকটি অভ্যাস
১৮ সেপ্টেম্বর ২০২৬

নিঃশব্দে লিভারের ক্ষতি করে সকালের কয়েকটি অভ্যাস

স্বাস্থ্য প্রতিদিন===

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই