গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

মেনু

দেশে কিডনি প্রতিস্থাপনের নতুন দ্বার উন্মোচিত

স্বাস্থ্য ডেস্ক

স্বাস্থ্য ডেস্ক

প্রকাশিত: ১৩:১২ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৪:৩০ এএম ২০২৬
দেশে কিডনি প্রতিস্থাপনের নতুন দ্বার উন্মোচিত
ছবি

ছবি সংগৃহীত

পরিবারের সদস্য ও আত্মীয় ছাড়াও অন্যদের দান করা কিডনি প্রতিস্থাপনের সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।

বিএমইউ উপাচার্য, বাংলাদেশে প্রথমবারের মতো ইমোশনাল ডোনারের মাধ্যমে কিডনি প্রতিস্থাপন সফলভাবে সম্পন্ন করেছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। এর মাধ্যমে নতুন দ্বার উন্মোচিত হয়েছে। আইনি বাধ্যবাধকতা না থাকায় নিকট আত্মীয় ছাড়াও স্বেচ্ছায় যে কেউ কিডনি দান করতে পারবেন৷

তিনি বলেন বলেন, ইমোশনাল ডোনার যাচাই বাছাইয়ের জন্য কয়েকটি সংস্থা কাজ করছে। আইনগত ভিত্তিগুলো সংস্থাগুলো যাচাই-বাছাই করে পরবর্তীতে প্রতিস্থাপন করা হবে। হাসপাতালের একটি টিম আছে, তারা মেডিকেল ও অন্যান্য জটিল বিষয় দেখে তদন্ত করে ইমোশনাল ডোনার সঠিক কিনা তা জেনে সিদ্ধান্ত নেওয়া হয়।

তিনি আরো বলেন, কোনো অবস্থাতেই অর্থ লেনদেন হতে পারবে না। দীর্ঘদিন জটিলতায় কিডনি ট্রান্সফার বন্ধ ছিল। তবে এখন থেকে নিয়মিত কিডনি রোগীরা সেবা পাবে। এখন পর্যন্ত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ছয়টি কিডনি সফলভাবে ট্রান্সফার হয়েছে।

এসি/আপ্র/১৯/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

টেনিস খেলোয়াড়ের সাধারণ ইনজুরিতে প্রয়োজনীয় চিকিৎসা
১৯ সেপ্টেম্বর ২০২৬

টেনিস খেলোয়াড়ের সাধারণ ইনজুরিতে প্রয়োজনীয় চিকিৎসা

স্বাস্থ্য প্রতিদিন===

হাম ও হামের উপসর্গ নিয়ে আরো ৫ শিশুর মৃত্যু
১৯ সেপ্টেম্বর ২০২৬

হাম ও হামের উপসর্গ নিয়ে আরো ৫ শিশুর মৃত্যু

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ১...

নিঃশব্দে লিভারের ক্ষতি করে সকালের কয়েকটি অভ্যাস
১৮ সেপ্টেম্বর ২০২৬

নিঃশব্দে লিভারের ক্ষতি করে সকালের কয়েকটি অভ্যাস

স্বাস্থ্য প্রতিদিন===

হাঁটুর জটিল ফ্র্যাকচার ও ট্রমা ম্যানেজমেন্ট: মুক্তির উপায়
১৭ সেপ্টেম্বর ২০২৬

হাঁটুর জটিল ফ্র্যাকচার ও ট্রমা ম্যানেজমেন্ট: মুক্তির উপায়

স্বাস্থ্য প্রতিদিন===

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই