গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

মেনু

তেহরানে ট্রাম্পকে হত্যার হুমকি, বিশাল বিলবোর্ড

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৩৫ পিএম, ০৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৭:৩৭ এএম ২০২৬
তেহরানে ট্রাম্পকে হত্যার হুমকি, বিশাল বিলবোর্ড
ছবি

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানে বিশাল বিলবোর্ড স্থাপন করেছে দেশটির কর্তৃপক্ষ। বিলবোর্ডে ট্রাম্পের কারাবন্দি অবস্থার ছবি ব্যবহার করে লেখা হয়েছে, ‘আমরা ট্রাম্পকে হত্যা করব’। এ ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) তেহরানের ব্যস্ত এনগেলাব স্কয়ারে বিলবোর্ডটি স্থাপন করা হয়। এতে ট্রাম্পকে মাথা নিচু করে কারাগারের ভেতরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

কাছাকাছি আরেকটি বিলবোর্ডে ট্রাম্পের পাশাপাশি যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রক্তাক্ত মুখ ও ছেঁড়া পোশাকের ছবি তুলে ধরা হয়েছে। পেছনে দেখানো হয়েছে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পতাকা।

এ সময় স্কয়ারে কয়েক ডজন মানুষ লাল পতাকা ও প্রতিশোধের দাবিতে লেখা ব্যানার নিয়ে জড়ো হন। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার প্রতিশোধ নেওয়ার আহ্বান জানান তাঁরা।

এদিকে তেহরানের উত্তরাঞ্চলের তাজরিশ স্কয়ারে ট্রাম্পকে নিয়ে ব্যঙ্গাত্মক চিত্রকর্মের প্রদর্শনীও চলছে। সেখানে একটি ছবিতে ট্রাম্পকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখা যায়। অন্য একটি ছবিতে বোমা দিয়ে তাঁর মুখ ঢেকে রাখা হয়েছে। পাশাপাশি কারাগারের আদলে তৈরি একটি কক্ষে ট্রাম্পের মতো পোশাক পরা এক ব্যক্তিকে রাখা হয়েছে। সেখানে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে সৃষ্ট ক্ষয়ক্ষতির ছবিও প্রদর্শন করা হচ্ছে।

যুদ্ধের সময় একটি বিদ্যালয় ও বিয়ের অনুষ্ঠানে হামলাসহ বেসামরিক স্থাপনায় ইচ্ছাকৃতভাবে হামলা চালানোর অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে করেছে তেহরান। এসব হামলায় নারী ও শিশুসহ বহু মানুষ নিহত হয়েছেন বলে দাবি ইরানের।

তবে সাম্প্রতিক দিনগুলোতে যুদ্ধের পুনরাবৃত্তি ঠেকাতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে কূটনৈতিক আলোচনা শুরুর চেষ্টা চলছে। আঞ্চলিক সংঘাতে ছড়িয়ে পড়া এ যুদ্ধ বিশ্ববাজারেও পণ্যের দাম বাড়িয়েছে। ট্রাম্পও জানিয়েছেন, দুই দেশের মধ্যে একটি সমঝোতা হতে পারে।

উল্লেখ্য, ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকে ইরানের বিভিন্ন জনসমাগমস্থলে এ ধরনের সরকারি বিলবোর্ড ও দেয়ালচিত্র প্রচলিত। এসবের মাধ্যমে মিত্রদের সম্মান জানানো, সামরিক ব্যক্তিত্বদের তুলে ধরা এবং বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে রাজনৈতিক বার্তা দেওয়া হয়।

সূত্র: স্ট্রেইটস টাইমস

এসি/আপ্র/০৪/১১/২০২৬

 

 

 

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

পশ্চিমবঙ্গে ফের বাড়লো বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম
০৪ নভেম্বর ২০২৬

পশ্চিমবঙ্গে ফের বাড়লো বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম

হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন, তারপরেই আলোর উৎসব দীপাবলি। আর এই উৎসবের আগে পশ্চিমবঙ্গে বানিজ্য...

যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর আবদুল আল-সায়েদ
০৪ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর আবদুল আল-সায়েদ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মিশিগান অঙ্গরাজ্যের সিনেট আসনে জয়ী হয়ে ইতিহাস গড়েছেন ডেমোক্র্যাট...

সিনেটের নিয়ন্ত্রণ ফিরে পেলো ডেমোক্র্যাটরা
০৪ নভেম্বর ২০২৬

সিনেটের নিয়ন্ত্রণ ফিরে পেলো ডেমোক্র্যাটরা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় জয় পেয়েছে বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি। কংগ্রেসের উচ্চকক্ষ সিন...

অস্ট্রেলিয়ায় হঠাৎ বাড়লো পারিবারিক ব্যয়
০৪ নভেম্বর ২০২৬

অস্ট্রেলিয়ায় হঠাৎ বাড়লো পারিবারিক ব্যয়

অস্ট্রেলিয়ায় সেপ্টেম্বরে পারিবারিক ব্যয় বেড়েছে ০.৬ শতাংশ। জ্বালানির দাম বৃদ্ধি এবং বড় ক্রীড়া আয়োজনকে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

রাস্তায় যারা এখন আন্দোলন করছে তাদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাস্তায় যারা এখন আন্দোলন করছে তাদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই। রাজনৈতিক হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য একটি মহল অপচেষ্টা করছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে চিংড়ি মহাল ব্যবস্থাপনা বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রিয় পাঠক, আপনি মন্ত্রীর এই বক্তব্যকে সঠিক মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 16 ঘন্টা আগে