গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

মেনু

সিনেটের নিয়ন্ত্রণ ফিরে পেলো ডেমোক্র্যাটরা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:১৯ পিএম, ০৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৩:০৭ এএম ২০২৬
সিনেটের নিয়ন্ত্রণ ফিরে পেলো ডেমোক্র্যাটরা
ছবি

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় জয় পেয়েছে বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি। কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের কাছ থেকে নিজেদের দখলে নিয়েছে দলটি। গুরুত্বপূর্ণ কয়েকটি অঙ্গরাজ্যে অপ্রত্যাশিত জয়ের মধ্য দিয়ে এই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে ডেমোক্র্যাটরা।

মঙ্গলবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনের ফলাফলে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত হওয়ার খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। নির্বাচনের আগে সিনেটে রিপাবলিকানদের ৫৩টি আসন ছিল। সংখ্যাগরিষ্ঠতা পেতে ডেমোক্র্যাটদের প্রয়োজন ছিল অন্তত চারটি আসন বাড়ানো।

নির্বাচনে নর্থ ক্যারোলাইনা, টেক্সাস, সাউথ ক্যারোলাইনা, ওহাইও ও কানসাসে গুরুত্বপূর্ণ জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থীরা। জর্জিয়ায় পুনর্নির্বাচিত হয়েছেন জন অসফ। নর্থ ক্যারোলাইনায় সাবেক গভর্নর রয় কুপার রিপাবলিকান প্রার্থী মাইকেল ওয়াটলিকে পরাজিত করে সিনেটের আসনটি ডেমোক্র্যাটদের দখলে আনেন।

টেক্সাসে রিপাবলিকান প্রার্থী কেন প্যাক্সটনকে হারিয়ে জয় পেয়েছেন ডেমোক্র্যাট জেমস টালারিকো। রাজ্যটিতে কয়েক দশক পর সিনেট নির্বাচনে ডেমোক্র্যাটদের এই জয়কে বড় রাজনৈতিক ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

সাউথ ক্যারোলাইনায় ডেমোক্র্যাট প্রার্থী অ্যানি অ্যান্ড্রুজ রিপাবলিকান প্রার্থী ডারলিন গ্রাহামকে পরাজিত করেছেন। প্রয়াত রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহামের আসনে দলীয় প্রার্থী হিসেবে ডারলিনকে সমর্থন দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ওহাইওতে রিপাবলিকান সিনেটর জন হুস্টেডকে হারিয়ে আসনটি পুনরুদ্ধার করেছেন ডেমোক্র্যাট শেরড ব্রাউন। কানসাসেও রিপাবলিকান সিনেটর রজার মার্শালকে পরাজিত করে জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী অ্যাডাম হ্যামিলটন।

নির্বাচনে মিশিগান ও মিনেসোটায় ডেমোক্র্যাটদের জন্য কিছু আসনে প্রতিকূল ফল এলেও সিনেটে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে তা বাধা হয়ে দাঁড়ায়নি।

মধ্যবর্তী নির্বাচনের ফল যুক্তরাষ্ট্রের কংগ্রেসে রাজনৈতিক ভারসাম্যে পরিবর্তন আনতে যাচ্ছে। সিনেটের নিয়ন্ত্রণ হারানোর ফলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের ওপর ডেমোক্র্যাটদের নজরদারি ও জবাবদিহি নিশ্চিত করার সুযোগ বাড়বে।

সূত্র: রয়টার্স ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম

এসি/আপ্র/০৪/১১/২০২৬

 

 

 

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

অস্ট্রেলিয়ায় হঠাৎ বাড়লো পারিবারিক ব্যয়
০৪ নভেম্বর ২০২৬

অস্ট্রেলিয়ায় হঠাৎ বাড়লো পারিবারিক ব্যয়

অস্ট্রেলিয়ায় সেপ্টেম্বরে পারিবারিক ব্যয় বেড়েছে ০.৬ শতাংশ। জ্বালানির দাম বৃদ্ধি এবং বড় ক্রীড়া আয়োজনকে...

আমি নির্বাচনের ফল মেনে নিতে প্রস্তুত: ট্রাম্প
০৪ নভেম্বর ২০২৬

আমি নির্বাচনের ফল মেনে নিতে প্রস্তুত: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফল মেনে নিতে প্রস্তুত বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ড...

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের অগ্রগতি, চাপে ট্রাম্প
০৪ নভেম্বর ২০২৬

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের অগ্রগতি, চাপে ট্রাম্প

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোটগ্রহণ শেষে বিভিন্ন আসনের ফলাফল আসতে শুরু করেছে। প্রাথমিক ফলাফল...

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স বোটমস
০৪ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স বোটমস

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জর্জিয়া অঙ্গরাজ্যের গভর্নর নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন ডেমোক্রেটি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

রাস্তায় যারা এখন আন্দোলন করছে তাদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাস্তায় যারা এখন আন্দোলন করছে তাদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই। রাজনৈতিক হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য একটি মহল অপচেষ্টা করছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে চিংড়ি মহাল ব্যবস্থাপনা বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রিয় পাঠক, আপনি মন্ত্রীর এই বক্তব্যকে সঠিক মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 12 ঘন্টা আগে