গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

মেনু

এমবাপ্পেকে ছাড়িয়ে চ্যাম্পিয়নস লিগে ইয়ামালের ইতিহাস

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১২:১০ পিএম, ০৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৩:০৯ এএম ২০২৬
এমবাপ্পেকে ছাড়িয়ে চ্যাম্পিয়নস লিগে ইয়ামালের ইতিহাস
ছবি

ছবি সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে অ্যাস্টন ভিলাকে বড় ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। ম্যাচের শুরুতেই গোল করে নতুন ইতিহাস গড়েছেন বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামাল। কিলিয়ান এমবাপ্পের রেকর্ড ভেঙে চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে সর্বোচ্চ গোল করা কিশোর ফুটবলার হয়েছেন তিনি।

মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাতে ন্যু ক্যাম্পে ম্যাচের সপ্তম মিনিটে গোল করেন ইয়ামাল। এটি চ্যাম্পিয়নস লিগে তাঁর ১৪তম গোল। মাত্র ৩৭ ম্যাচে এই গোলের মাইলফলক ছুঁয়েছেন ১৯ বছর বয়সী স্পেনের এই তারকা।

এর আগে ২০১৭ সালে মোনাকোর হয়ে ১৩ গোল করে রেকর্ডটি গড়েছিলেন ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। এতদিন চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ গোল করা কিশোর ফুটবলার ছিলেন তিনি। টুর্নামেন্টে এখন পর্যন্ত এমবাপ্পের গোলসংখ্যা ৭২।

চ্যাম্পিয়নস লিগে এর আগেও একাধিক রেকর্ড গড়েছেন ইয়ামাল। টুর্নামেন্টটির ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে অভিষেক হয়েছিল তাঁর। পোর্তোর বিপক্ষে মাত্র ১৬ বছর ৮৩ দিন বয়সে পূর্ণ ইউরোপীয় অভিষেক হয় এই তরুণের।

চ্যাম্পিয়নস লিগের ম্যাচে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে গোল ও অ্যাসিস্ট করার রেকর্ডও তাঁর দখলে। এ ছাড়া সবচেয়ে কম বয়সে সেমিফাইনালে গোল করেছেন তিনি। ১৮ বছর বয়সের আগে পাঁচটি এবং ১৯ বছর বয়সের আগে ১১টি গোল করে বয়সভিত্তিক গোলের তালিকাতেও রেকর্ড গড়েছেন ইয়ামাল।

তবে চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে সর্বকনিষ্ঠ খেলোয়াড়ের রেকর্ডটি আর তাঁর দখলে নেই। চলতি বছরের শুরুতে ম্যাক্স ডাউম্যান সেই রেকর্ড ভেঙে দেন।

ব্যালন ডি’অরের দৌড়ে হ্যারি কেইন ও এমবাপ্পের পর তৃতীয় হয়ে শেষ করা ইয়ামাল নতুন মৌসুমও শুরু করেছেন দুর্দান্তভাবে। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৫ ম্যাচে তাঁর গোল ১৩টি, পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ১১টি গোল।

এসি/আপ্র/০৪/১১/২০২৬

 

 

 

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

মেসিদের সেই বিশ্বকাপ ট্রফি নিলামে উঠছে
০৪ নভেম্বর ২০২৬

মেসিদের সেই বিশ্বকাপ ট্রফি নিলামে উঠছে

কাতারে ২০২২ সালে বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে প্রথমে ১৮ ক্যারেট সোনার প্রায় স...

এশিয়া কাপ রাইজিং স্টার্সের প্রাথমিক দলে সাব্বির
০৩ নভেম্বর ২০২৬

এশিয়া কাপ রাইজিং স্টার্সের প্রাথমিক দলে সাব্বির

দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা সাব্বির রহমানকে নিয়ে এশিয়া কাপ রাইজিং স্টার্সের প্রাথমিক দল ঘোষণা করে...

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন ম্যাক্সওয়েল
০৩ নভেম্বর ২০২৬

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন ম্যাক্সওয়েল

গত মাসেই বয়স ৩৮ পেরিয়েছে গ্লেন ম্যাক্সওয়েলের। যদিও ফিট আছেন এখনও এবং টিম ম্যানেজমেন্টের দিক থেকে চাপ...

পর্তুগালের অনূর্ধ্ব-১৭ দলে প্রথমবার ডাক পেলেন রোনালদোর ছেলে
০৩ নভেম্বর ২০২৬

পর্তুগালের অনূর্ধ্ব-১৭ দলে প্রথমবার ডাক পেলেন রোনালদোর ছেলে

বাবা বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা। সেই ক্রিস্টিয়ানো রোনালদোর পথ ধরে একটু একটু করে এগিয়ে চলেছেন তা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

রাস্তায় যারা এখন আন্দোলন করছে তাদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাস্তায় যারা এখন আন্দোলন করছে তাদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই। রাজনৈতিক হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য একটি মহল অপচেষ্টা করছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে চিংড়ি মহাল ব্যবস্থাপনা বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রিয় পাঠক, আপনি মন্ত্রীর এই বক্তব্যকে সঠিক মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 12 ঘন্টা আগে