গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

মেনু

এইচএসসি খাতা পুনর্নিরীক্ষণে চার দিনে আবেদন পাঁচ লাখ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩৪ পিএম, ০৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৪:০৯ এএম ২০২৬
এইচএসসি খাতা পুনর্নিরীক্ষণে চার দিনে আবেদন পাঁচ লাখ
ছবি

ছবি সংগৃহীত

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদনে সাড়া পড়েছে। আবেদন শুরুর চার দিনে বিষয় ও পত্র মিলিয়ে পাঁচ লাখের বেশি খাতা পুনর্নিরীক্ষণের আবেদন জমা পড়েছে। এসব আবেদন করেছেন দেড় লাখের বেশি শিক্ষার্থী।

বুধবার (৪ নভেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানান।

তিনি বলেন, গত ১ নভেম্বর থেকে ফল পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ শুরু হয়েছে। এখন পর্যন্ত দেড় লাখের বেশি শিক্ষার্থী আবেদন করেছেন। তাঁদের আবেদনে খাতা পুনর্নিরীক্ষণের সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়েছে। আগামী ৭ নভেম্বর পর্যন্ত আবেদন করার সুযোগ থাকায় এ সংখ্যা আরও বাড়তে পারে।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী অংশ নেন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। অকৃতকার্য হয়েছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন। এ বছর পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ, যা গত বছরের তুলনায় ৬ দশমিক ৭১ শতাংশ কম। ২০২৫ সালে পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ।

যেভাবে করবেন ফল পুনর্নিরীক্ষণের আবেদন

ফল পুনর্নিরীক্ষণের জন্য শিক্ষার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ওয়েবসাইটের ঠিকানা: [https://rescrutiny.eduboardresults.gov.bd।](https://rescrutiny.eduboardresults.gov.bd।) সেখানে পরীক্ষার্থীর রোল ও নিবন্ধন নম্বর দিয়ে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড নির্বাচন করে ‘সাবমিট’ অপশনে ক্লিক করতে হবে।

পরবর্তী ধাপে একটি সচল মুঠোফোন নম্বর দিতে হবে। পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর এই নম্বরে খুদে বার্তার মাধ্যমে ফল জানানো হবে। এরপর পর্দায় প্রদর্শিত বিষয়ভিত্তিক ফলাফল থেকে যেসব বিষয়ের খাতা পুনর্নিরীক্ষণ করতে চান, সেগুলো নির্বাচন করে ‘ফি প্রদান করুন’ অপশনে ক্লিক করতে হবে।

প্রতিটি পত্রের জন্য আবেদন ফি ১৫০ টাকা। দ্বিপত্রবিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের জন্য আবেদন করতে হবে। নির্ধারিত ফি বিকাশ, নগদ, ডাচ্-বাংলা ব্যাংকের রকেট, উপায় ও সোনালী সেবার মাধ্যমে পরিশোধ করা যাবে। ফি পরিশোধের বিস্তারিত নিয়ম ওয়েবসাইটের ‘সহায়তা’ অপশনে পাওয়া যাবে।

ফি পরিশোধের পর আবেদন পোর্টালে আবার প্রবেশ করে ‘জমা দিন’ অপশনে ক্লিক করতে হবে। আবেদন জমা দেওয়ার পর নতুন কোনো বিষয় যুক্ত করতে চাইলে একই পদ্ধতিতে আবার আবেদন করা যাবে। তবে সে ক্ষেত্রে নতুন করে মুঠোফোন নম্বর দিতে হবে না।

অন্যদিকে, ফি পরিশোধের আগে আবেদন সংশোধন করতে চাইলে ‘মুছে ফেলুন’ অপশনের মাধ্যমে নির্বাচিত বিষয় বাদ দিয়ে নতুন বিষয় নির্বাচন করা যাবে। তবে একবার ফি জমা দেওয়ার পর নির্বাচিত বিষয় বাতিল করা যাবে না। পরিশোধ করা ফিও কোনো অবস্থায় ফেরত দেওয়া হবে না।

শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী, খাতা পুনর্নিরীক্ষণের জন্য সরাসরি বা ম্যানুয়াল পদ্ধতিতে কোনো আবেদন গ্রহণ করা হবে না। নির্ধারিত অনলাইন পোর্টালের মাধ্যমেই আবেদন করতে হবে।

এর আগে গত শনিবার (৩১ অক্টোবর) ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ১১টি শিক্ষা বোর্ডে এবার গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। মোট পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন। গত বছর এ সংখ্যা ছিল ৬৯ হাজার ৯৭। সেই হিসাবে এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২৯ হাজার ১৩।

এসি/আপ্র/০৪/১১/২০২৬

 

 

 

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা
০৪ নভেম্বর ২০২৬

৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা

৫১তম বিসিএস (বিশেষ) বিসিএসের লিখিত পরীক্ষা ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা...

উদয়নে ছাত্রীদের হয়রানির প্রতিবাদে বিক্ষোভ, শাস্তির মুখে ১০ শিক্ষার্থী
০৪ নভেম্বর ২০২৬

উদয়নে ছাত্রীদের হয়রানির প্রতিবাদে বিক্ষোভ, শাস্তির মুখে ১০ শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণির কয়েকজন ছাত্রীর ছবি কৃত্রিম বুদ...

নজরুলের অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান
০৩ নভেম্বর ২০২৬

নজরুলের অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান

গোলাম মোরশেদ তামি, বেরোবি প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী চেতনা, সাম্য ও অসাম্প্রদা...

১১ কোটি টাকা আত্মসাতের মামলায় জাবির দুই শিক্ষার্থীসহ চারজন রিমান্ডে
০৩ নভেম্বর ২০২৬

১১ কোটি টাকা আত্মসাতের মামলায় জাবির দুই শিক্ষার্থীসহ চারজন রিমান্ডে

মাহফুজ আলম সোহাগ, জাবি প্রতিনিধি: অনলাইনে শেয়ারবাজারে বিনিয়োগের মাধ্যমে আকর্ষণীয় মুনাফার প্রলোভন দেখ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

রাস্তায় যারা এখন আন্দোলন করছে তাদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাস্তায় যারা এখন আন্দোলন করছে তাদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই। রাজনৈতিক হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য একটি মহল অপচেষ্টা করছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে চিংড়ি মহাল ব্যবস্থাপনা বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রিয় পাঠক, আপনি মন্ত্রীর এই বক্তব্যকে সঠিক মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 13 ঘন্টা আগে