গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২৯ মার্চ ২০২৬

মেনু

লেবাননে হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ে ইসরায়েলি সেনা নিহত, আহত ৩

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৬ পিএম, ২৯ মার্চ ২০২৬ | আপডেট: ২১:৫২ এএম ২০২৬
লেবাননে হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ে ইসরায়েলি সেনা নিহত, আহত ৩
ছবি

লেবাননে নিহত এক ইসরায়েলি সেনার মৃতদেহ কবরস্থানে নিয়ে যাচ্ছেন সহকর্মীরা -ছবি টাইমস অব ইসরায়েল

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর যোদ্ধাদের সঙ্গে লড়াইয়ে তাদের এক সেনা নিহত ও আরো তিনজন আহত হয়েছে।

ইসরায়েলি বাহিনীর প্যারাট্রুপার ব্রিগেডের নিহত এই সেনার বয়স ২২ বছর আর তার বাড়ি যুক্তরাষ্ট্রের কানেটিকাট অঙ্গরাজ্যের নিউ হেভেনে, জানিয়েছে টাইমস অব ইসরায়েল। আহত অপর তিন সেনার আঘাত তেমন গুরুতর নয় বলে দাবি করেছে আইডিএফ। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (২৯ মার্চ) আইডিএফ জানিয়েছে, হতাহত সেনাদের পরিবারকে তাদের পরিণতির বিষয়ে অবহিত করা হয়েছে।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালিয়ে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা করার পর এর প্রতিক্রিয়ায় হিজবুল্লাহ ইসরায়েলে রকেট ছুড়লে মার্চের প্রথম দিকে থেকে তেল আবিবের সঙ্গে তাদের যুদ্ধ শুরু হয়। এরপর মার্চের মাঝামাঝি দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। 

তারপর থেকে হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ে ইসরায়েলের পাঁচ সেনা নিহত হল। আহত হয়েছে আরো বহু সেনা।


এর আগে শনিবার আইডিএফ জানিয়েছিল, শুক্রবার ও শনিবার রাতভর দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর যোদ্ধাদের সঙ্গে তাদের সেনাদের লড়াই হয়েছে। এ লড়াইয়ে ৯ ইসরায়েলি সেনা আহত হয়। তাদের মধ্যে দুই জনের অবস্থা গুরুতর।


শুক্রবার হিজবুল্লাহ যোদ্ধাদের ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে দুই ইসরায়েলি সেনা আহত হয়। তাদের মধ্যে একজনের আঘাত গুরুতর ছিল। এরপর রাতে লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর রকেট হামলায় এক কর্মকর্তাসহ সাত ইসরায়েলি সেনা আহত হয়। ওই কর্মকর্তার আঘাত গুরুতর বলে জানিয়েছে আইডিএফ। 


দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের সঙ্গে যুদ্ধরত অবস্থায়ই ইসরায়েলের বিভিন্ন শহর ও সেনা ঘাঁটি লক্ষ্য করে রকেট ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহ। শুক্রবার হিজবুল্লাহ লেবানন থেকে ইসরায়েল লক্ষ্য করে প্রায় ২৫০টি রকেট নিক্ষেপ করেছে বলে আইডিএফ জানিয়েছে।

 হিজবুল্লাহর এসব রকেট হামলায় ইসরায়েলের ভেতরেও নিয়মিত হতাহতের ঘটনা ঘটছে।


সানা/ডিসি/আপ্র/২৯/৩/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী তৃতীয় ‘নো কিংস’ বিক্ষোভে লাখো মানুষ
২৯ মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী তৃতীয় ‘নো কিংস’ বিক্ষোভে লাখো মানুষ

যুক্তরাষ্ট্রের অসংখ্য শহরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিভিন্ন নীতির বিরুদ্ধে প্রতিবাদ জান...

ইরান যুদ্ধে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের বিপর্যয়ের শঙ্কা
২৯ মার্চ ২০২৬

ইরান যুদ্ধে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের বিপর্যয়ের শঙ্কা

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অব্যাহত হামলা এবং পাল্টা হামলার জেরে বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা দ...

গোপনে স্থল অভিযানের পরিকল্পনা করছে শত্রুরা: ইরান
২৯ মার্চ ২০২৬

গোপনে স্থল অভিযানের পরিকল্পনা করছে শত্রুরা: ইরান

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে বলেছেন, তারা প্রকাশ্যে...

কেনিয়ায় বন্যায় মৃত্যু বেড়ে ১০৮
২৯ মার্চ ২০২৬

কেনিয়ায় বন্যায় মৃত্যু বেড়ে ১০৮

কেনিয়ায় কয়েক সপ্তাহ ধরে চলা ভারি বৃষ্টি ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১০৮ জনে দাঁড়িয়েছে, গত শনিবার (২৮...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

এবারের ঈদযাত্রাকে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি স্বস্তিদায়ক বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। মন্ত্রীর এই দাবি ঠিক আছে বলে মনে করেন?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 5 ঘন্টা আগে