গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

স্বামীকে শেষ বিদায় জানিয়ে কারাগারে সাবেক মন্ত্রী দীপু মনি

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:০৬ পিএম, ২০ আগস্ট ২০২৬ | আপডেট: ২৩:৩১ এএম ২০২৬
স্বামীকে শেষ বিদায় জানিয়ে কারাগারে সাবেক মন্ত্রী দীপু মনি
ছবি

ছবি সংগৃহীত

স্বামীকে শেষ বিদায় জানিয়ে প্যারোলে মুক্তির ১২ ঘণ্টা শেষ হওয়ায় আবার কারাগারে নিয়ে আসা হয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনিকে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার কিছুক্ষণ আগে তাকে বহন করা প্রিজনভ্যানটি মুন্সীগঞ্জ কারাগার ফটকে প্রবেশ করে। বিষয়টি নিশ্চিত করেন মুন্সিগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. জান্নাত-উল ফারহাদ।

দীপু মনির স্বামী সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজার নামাজ ও অন্যান্য ধর্মীয় আনুষ্ঠনিকতা শেষে কঠোর নিরাপত্তায় তাকে ঢাকা থেকে মুন্সীগঞ্জ নিয়ে আসা হয়।

বাদ জোহর রাজধানীর গুলশান আজাদ মসজিদে তৌফিক নেওয়াজের জানাজা হয়। জানাজা শেষে দীপু মনিকে প্রিজনভ্যানে করে বনানী কবরস্থানে নেওয়া হয়। সেখানে স্বামী তৌফিক নেওয়াজের দাফন সম্পন্ন হয়। পরে বিকেল ৩টা ১৫ মিনিটে বনানী থেকে দীপু মনিকে বহনকারী প্রিজনভ্যানটি মুন্সীগঞ্জ কারাগারের উদ্দেশে রওনা হয়। সন্ধ্যা ৬টার আগে প্রিজনভ্যানটি মুন্সিগঞ্জ জেলা কারাগারে প্রবেশ করে। সকাল ৬টা ১৫ মিনিটে স্বামীর জানাজায় অংশ নিতে দীপু মনিকে নিয়ে মুন্সীগঞ্জ কারাগার থেকে ঢাকার উদ্দেশে রওনা হয় প্রিজনভ্যান।

দীপু মনির মেয়ে তনী দীপাবলী নেওয়াজ তার মায়ের প্যারোলে মুক্তির জন্য বুধবার দুপুরে জেলা প্রশাসকের কাছে আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসক ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির আদেশ দেন। পরে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই প্যারোলের সময় নির্ধারণ করা হয়।

২০২৪ সালে আওয়ামী লীগ সরকার পতনের পরে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে মুন্সীগঞ্জ কারাগারে রাখা হয়েছে দীপু মনিকে।

কেএমএএ/আপ্র/২০.০৮.২০২৬

সংশ্লিষ্ট খবর

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ সাত জনের মামলার রায় আগামীকাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ সাত জনের মামলার রায় আগামীকাল

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ সাত নেতা...

সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে পরিবারের অভিযোগ
১৩ সেপ্টেম্বর ২০২৬

সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে পরিবারের অভিযোগ

দীর্ঘ ১৪ বছরেও সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন না হওয়ায় এবার আন...

প্রেমের নাটক-সিনেমা বন্ধ চেয়ে হাইকোর্টে রিট
১৩ সেপ্টেম্বর ২০২৬

প্রেমের নাটক-সিনেমা বন্ধ চেয়ে হাইকোর্টে রিট

যুবসমাজের নৈতিক অবক্ষয় ও সামাজিক বিশৃঙ্খলা রোধ এবং শিক্ষার্থীদের পড়াশোনায় মনোনিবেশ নিশ্চিত করতে কেবল...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই