গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

তাজুল ইসলামের বক্তব্য শুনবে তদন্ত কমিটি

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:১৯ পিএম, ১৬ এপ্রিল ২০২৬ | আপডেট: ০৪:০৪ এএম ২০২৬
তাজুল ইসলামের বক্তব্য শুনবে তদন্ত কমিটি
ছবি

সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের বক্তব্য গ্রহণ করবে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি -ফাইল ছবি

জুলাই-আগস্টে সংঘটিত বহুল আলোচিত হত্যাযজ্ঞের বিচার প্রক্রিয়ায় দুর্নীতি ও আর্থিক লেনদেনের অভিযোগকে কেন্দ্র করে সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের বক্তব্য গ্রহণ করবে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি।

বুধবার (১৫ এপ্রিল) নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম, তদন্ত প্রক্রিয়া এবং প্রসিকিউশন সংশ্লিষ্ট বিভিন্ন বিতর্ক ও অভিযোগ যাচাই-বাছাইয়ের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

চিফ প্রসিকিউটরের কার্যালয় সূত্রে জানা গেছে, জুলাই হত্যাযজ্ঞ সংক্রান্ত মামলার অগ্রগতি, তদন্ত পদ্ধতি ও আইনি অবস্থান বিবেচনায় সাবেক চিফ প্রসিকিউটর হিসেবে মোহাম্মদ তাজুল ইসলাম-এর ভূমিকা ও বক্তব্য গুরুত্বপূর্ণ হওয়ায় তাকে শুনানির আওতায় আনা হচ্ছে। কমিটি তার বক্তব্য, সিদ্ধান্ত গ্রহণের প্রেক্ষাপট এবং মামলার বিভিন্ন ধাপ বিশদভাবে পর্যালোচনা করবে।

এর আগে, গত ১০ মার্চ পদত্যাগ করা সাবেক প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার-এর বিরুদ্ধে জামিন পাইয়ে দেওয়ার জন্য এক কোটি টাকা দাবি করার অভিযোগ ওঠে। এই অভিযোগসহ ২০২৪ সালের ৫ আগস্টের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠনের পর থেকে এ পর্যন্ত সব বিষয় তদন্তে পাঁচ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হয়।

এই কমিটির নেতৃত্ব দিচ্ছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। কমিটির অন্য সদস্যরা হলেন প্রসিকিউটর আবদুস সোবহান তরফদার, নতুন প্রসিকিউটর মর্জিনা রায়হান মদিনা ও মোহাম্মদ জহিরুল আমিন এবং সিনিয়র গবেষণা কর্মকর্তা মো. সিফাত উল্লাহ। 
সানা/আপ্র/১৬/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ সাত জনের মামলার রায় আগামীকাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ সাত জনের মামলার রায় আগামীকাল

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ সাত নেতা...

সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে পরিবারের অভিযোগ
১৩ সেপ্টেম্বর ২০২৬

সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে পরিবারের অভিযোগ

দীর্ঘ ১৪ বছরেও সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন না হওয়ায় এবার আন...

প্রেমের নাটক-সিনেমা বন্ধ চেয়ে হাইকোর্টে রিট
১৩ সেপ্টেম্বর ২০২৬

প্রেমের নাটক-সিনেমা বন্ধ চেয়ে হাইকোর্টে রিট

যুবসমাজের নৈতিক অবক্ষয় ও সামাজিক বিশৃঙ্খলা রোধ এবং শিক্ষার্থীদের পড়াশোনায় মনোনিবেশ নিশ্চিত করতে কেবল...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই