গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৯ মে ২০২৬

মেনু

দুর্নীতি রোধে সাব-রেজিস্ট্রি অফিসে সিসি ক্যামেরা বসানোর প্রশ্নে রুল

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪০ পিএম, ০৪ মে ২০২৬ | আপডেট: ১৩:৩৪ এএম ২০২৬
দুর্নীতি রোধে সাব-রেজিস্ট্রি অফিসে সিসি ক্যামেরা বসানোর প্রশ্নে রুল
ছবি

ছবি সংগৃহীত

সারা দেশের সাব-রেজিস্ট্রি অফিসগুলোতে দুর্নীতি ও অনিয়ম রোধে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত সিসিটিভি ক্যামেরা ও পাবলিক ডিসপ্লে মনিটর স্থাপনে অবিলম্বে পদক্ষেপ না নেওয়া কেন বেআইনি ও আইনগতভাবে অকার্যকর ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শককে (আইজিআর) এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

‘জনস্বার্থে’ দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার (৪ মে) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি আব্দুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন রিটকারী আইনজীবী আল মামুন সারোয়ার।

রিটে সেবার ডিজিটালাইজেশন তদারকিতে একটি বিশেষ কমিটি গঠন এবং সাব-রেজিস্ট্রার অফিসগুলোতে ২৪ ঘণ্টা কঠোর মনিটরিং নিশ্চিত করার নির্দেশনা চাওয়া হয়েছে।

এর আগে গত ২৬ এপ্রিল বিবাদীদের প্রতি আইনি নোটিশ পাঠিয়েছিলেন রিটকারী আইনজীবী। নির্ধারিত ৭ দিনের মধ্যে জবাব না পেয়ে তিনি হাইকোর্টের দ্বারস্থ হন।

সাভারের সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসাইনের ব্যক্তিগত উদ্যোগে অফিসে সিসি ক্যামেরা স্থাপনের খবরে অনুপ্রাণিত হয়ে এই আইনি পদক্ষেপ নিয়েছেন বলে জানান রিটকারী আল মামুন সারোয়ার।

পরে রিটকারী সাংবাদিকদের বলেন, ‘সাভারের সাব-রেজিস্ট্রার জাকির সাহেবকে আমরা এ ক্ষেত্রে একটি রোল মডেল হিসেবে পেয়েছি। তিনি নিজ উদ্যোগে সিসিটিভি ক্যামেরা ইনস্টল করে মনিটরগুলো বাইরে জনগণের দেখার জন্য দিয়েছেন। আমি নিজে সেখানে গিয়ে বিষয়টি দেখেছি।’

সাভারের এই উদ্যোগ দেখার পর রিটকারীর মনে হয়েছে, সারা দেশে এটি বাস্তবায়ন করা গেলে সাধারণ মানুষের কাছে জবাবদিহির একটি পরিষ্কার জায়গা তৈরি হবে।
সানা/আপ্র/৪/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দ কেন অবৈধ নয়: হাইকোর্ট
১৯ মে ২০২৬

ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দ কেন অবৈধ নয়: হাইকোর্ট

রাজধানী ঢাকার রাস্তায় ও ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দ দেওয়া কেন অবৈধ ও বেআইনি হবে না, তা জানতে চেয়ে র...

সৌদি প্রবাসীকে ৭ টুকরা করেন পরকীয়া প্রেমিকা
১৮ মে ২০২৬

সৌদি প্রবাসীকে ৭ টুকরা করেন পরকীয়া প্রেমিকা

রাজধানীর মুগদার মান্ডা এলাকা থেকে উদ্ধার খণ্ডিত মরদেহের রহস্য উদঘাটন করা হয়েছে। নিহত ব্যক্তির পরিচয়...

আড়াইশ কোটি টাকার শেয়ার কেলেঙ্কারি, সাকিবসহ ১৫ জনের নথি জব্দ
১৮ মে ২০২৬

আড়াইশ কোটি টাকার শেয়ার কেলেঙ্কারি, সাকিবসহ ১৫ জনের নথি জব্দ

সম্প্রতি বেশকয়েকটি সাক্ষাৎকারে শেয়ার মার্কেটের দুর্নীতির তদন্ত চেয়েছেন সাকিব আল হাসান। এর মধ্যেই আড়া...

আরো দুই মামলায় আইভীর জামিন বহাল
১৭ মে ২০২৬

আরো দুই মামলায় আইভীর জামিন বহাল

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানার আরো দুই হত্যা মা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গ্রামীণ ব্যাংকের উচ্চ সুদহার নিয়ে ব্যাখ্যা চেয়ে হাইকোর্টের রুল জারি

গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণের সুদের হার কেন দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর সুদের হারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাই কোর্ট। আপনি কি মনে করেন- গ্রামীণ ব্যাংক সবচেয়ে চড়া সুদ আদায় করে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 14 ঘন্টা আগে