গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

জুলাই অবমাননার অভিযোগে শাওন-মাহি-ফারজানার বিরুদ্ধে জিডি

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:১৪ পিএম, ০৪ জুলাই ২০২৬ | আপডেট: ১১:২২ এএম ২০২৬
জুলাই অবমাননার অভিযোগে শাওন-মাহি-ফারজানার বিরুদ্ধে জিডি
ছবি

মেহের আফরোজ শাওন, মাহিয়া মাহি এবং শান্তা ফারজানা -ছবি সংগৃহীত

জুলাই আন্দোলন নিয়ে অবমাননাকর মন্তব্য ও অপপ্রচারের অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং শান্তা ফারজানার বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) সকালে ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’ নামের একটি সংগঠনের পক্ষ থেকে এই অভিযোগ দাখিল করা হয়। পরবর্তীতে সেটি সাধারণ ডায়েরি হিসেবে নথিভুক্ত করে পুলিশ। সংগঠনটির তিন পদধারী ব্যক্তি অভিযোগপত্রে স্বাক্ষর করেন। তারা হলেন- কেন্দ্রীয় সদস্য সচিব আনম আয়াস ও তুহিন ফরাজী এবং কেন্দ্রীয় মুখ্য সংগঠক মুহাম্মদ শাহ্ আলম বাদশা।

শনিবার (৪ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান। তিনি জানান, অভিযোগটি সাইবার সংশ্লিষ্ট হওয়ায় তা তদন্তের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার ইউনিটে পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শাহবাগ থানা সূত্রে জানা গেছে, অভিযোগকারীরা লিখিতভাবে জানান, জুলাই আন্দোলন ও এতে অংশগ্রহণকারীদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অবমাননাকর বক্তব্য ও পোস্ট দেওয়া হয়েছে। এ বিষয়ে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, অভিযোগের বিষয়টি শুনেছেন, তবে এখনো কোনো নথি হাতে পাননি। নথি পেলে তদন্ত শুরু করা হবে বলে তিনি জানান।

অন্যদিকে ডিবি দক্ষিণ সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ইউনিটের উপ-কমিশনার মো. তরিকুল ইসলাম বলেন, ফরওয়ার্ডিং চিঠি এখনো হাতে পাননি, পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগপত্রে বলা হয়, শান্তা ফারজানার বিরুদ্ধে জুলাই স্মৃতিস্তম্ভে জুতা নিক্ষেপ বা আঘাতের ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশের অভিযোগ রয়েছে। মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে জুলাই আন্দোলনকে পরিকল্পিত বা সাজানো ঘটনা হিসেবে উপস্থাপনের অভিযোগ আনা হয়েছে। মাহিয়া মাহির বিরুদ্ধে আন্দোলনকে কটাক্ষ করে অংশগ্রহণকারীদের অভিনয়ের সঙ্গে তুলনা করার অভিযোগ তোলা হয়েছে।

অভিযোগে আরো বলা হয়, এসব বক্তব্য ও কর্মকাণ্ডে শহীদদের স্মৃতির প্রতি অবমাননা ও জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

সানা/কেএমএএ/আপ্র/৪/৭/২০২৬

সংশ্লিষ্ট খবর

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ সাত জনের মামলার রায় আগামীকাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ সাত জনের মামলার রায় আগামীকাল

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ সাত নেতা...

সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে পরিবারের অভিযোগ
১৩ সেপ্টেম্বর ২০২৬

সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে পরিবারের অভিযোগ

দীর্ঘ ১৪ বছরেও সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন না হওয়ায় এবার আন...

প্রেমের নাটক-সিনেমা বন্ধ চেয়ে হাইকোর্টে রিট
১৩ সেপ্টেম্বর ২০২৬

প্রেমের নাটক-সিনেমা বন্ধ চেয়ে হাইকোর্টে রিট

যুবসমাজের নৈতিক অবক্ষয় ও সামাজিক বিশৃঙ্খলা রোধ এবং শিক্ষার্থীদের পড়াশোনায় মনোনিবেশ নিশ্চিত করতে কেবল...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই