গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

তেল ছাড়াই তৈরি করুন সুস্বাদু তালের পিঠা

লাইফস্টাইল ডেস্ক

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ১৭:৩৫ পিএম, ১৬ আগস্ট ২০২৬ | আপডেট: ০৫:০২ এএম ২০২৬
তেল ছাড়াই তৈরি করুন সুস্বাদু তালের পিঠা
ছবি

ছবি সংগৃহীত

ভাদ্র মাস এলেই পাকা তালের মিষ্টি গন্ধে মুখর হয়ে ওঠে গ্রামবাংলার রান্নাঘর। তাল দিয়ে এ সময় তৈরি হয় নানা ধরনের পিঠা, পায়েস ও মিষ্টান্ন। এর মধ্যে কলাপাতা পোড়া তালের পিঠা বেশ জনপ্রিয় একটি ঐতিহ্যবাহী খাবার। নামের মতোই কলাপাতায় মুড়ে তাওয়ায় সেঁকে তৈরি করা হয় এই পিঠা। এতে আলাদা করে কোনো তেল ব্যবহার করতে হয় না।

তালের প্রাকৃতিক মিষ্টতা ও সুগন্ধে তৈরি এই পিঠা স্বাদে যেমন অনন্য, তেমনি তৈরির পদ্ধতিও বেশ সহজ। ঘরেই অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করা যায় সুস্বাদু এই পিঠা।

উপকরণ

* পাকা তালের ক্বাথ ১ কাপ
* চালের গুঁড়া ১ কাপ
* ময়দা আধা কাপ
* চিনি ১ কাপ
* গুড় আধা কাপ
* কোরানো নারিকেল আধা কাপ
* লবণ স্বাদমতো
* দুধ পরিমাণমতো
* কলাপাতা প্রয়োজনমতো

যেভাবে তৈরি করবেন

প্রথমে একটি পাত্রে পাকা তালের ক্বাথ, চালের গুঁড়া, ময়দা, চিনি, গুড়, কোরানো নারিকেল ও সামান্য লবণ নিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর অল্প অল্প করে দুধ দিয়ে মিশিয়ে ঘন ও মসৃণ মিশ্রণ তৈরি করুন। মিশ্রণটি যেন খুব পাতলা বা অতিরিক্ত ঘন না হয়। এরপর ঢেকে ১০ থেকে ১৫ মিনিট রেখে দিন।

এবার কলাপাতা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিন। চুলার হালকা আঁচে পাতাগুলো সামান্য সেঁকে নিন। এতে কলাপাতা নরম হবে এবং পিঠা মুড়তে গিয়ে ফেটে যাওয়ার আশঙ্কা কমবে।

এরপর একটি কলাপাতার টুকরোর ওপর রুটির তুলনায় সামান্য পুরু করে তৈরি করা মিশ্রণ ঢেলে দিন। একই মাপের আরেকটি কলাপাতা দিয়ে সেটি ঢেকে দিন। এবার দুই পাশের পাতা সুন্দরভাবে মুড়ে বা ভাঁজ করে নিন, যাতে মিশ্রণ বাইরে বেরিয়ে না আসে।

মাঝারি আঁচে একটি তাওয়া গরম করুন। তাওয়া গরম হলে মোড়ানো পিঠাগুলো একে একে তাওয়ার ওপর রাখুন। ঢাকনা দিয়ে কিছুক্ষণ সেঁকুন। এক পাশ ভালোভাবে সেঁকা হলে সাবধানে উল্টে অন্য পাশও সেঁকে নিন।

কলাপাতা কিছুটা পুড়ে বাদামি রং ধারণ করলে এবং চারপাশে তালের মিষ্টি সুগন্ধ ছড়িয়ে পড়লে বুঝতে হবে পিঠা তৈরি হয়ে গেছে। এরপর তাওয়া থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা হতে দিন।

সবশেষে কলাপাতা খুলে নরম ও সুগন্ধি তালের পিঠা পরিবেশন করুন। চাইলে গরম চা বা দুধের সঙ্গে এই ঐতিহ্যবাহী পিঠা পরিবেশন করা যেতে পারে।

এসি/আপ্র/১৬/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

যেকোনো বয়সে শরীর বদলাবে ৫ অভ্যাসে
১৪ সেপ্টেম্বর ২০২৬

যেকোনো বয়সে শরীর বদলাবে ৫ অভ্যাসে

ফিট ও সুস্থ শরীর গড়ার জন্য বয়স কম হওয়া কিংবা কঠোর ব্যায়াম ও কড়া খাদ্যাভ্যাস মেনে চলা সবসময় জরুরি নয়।...

সন্তান আসার পর দাম্পত্যে রোমান্স ফেরাবেন যেভাবে
১৩ সেপ্টেম্বর ২০২৬

সন্তান আসার পর দাম্পত্যে রোমান্স ফেরাবেন যেভাবে

একটি শিশু পৃথিবীতে আসার পর পুরো পরিবারের চিত্রই বদলে যায়। নতুন জীবনের আনন্দ ও উচ্ছ্বাসের পাশাপাশি বা...

পেঁয়াজের খোসার পানিতে কি সত্যিই চুল গজায়!
১৩ সেপ্টেম্বর ২০২৬

পেঁয়াজের খোসার পানিতে কি সত্যিই চুল গজায়!

রান্নাঘরে প্রতিদিন এমন অনেক কিছুই ব্যবহার করি, যার প্রয়োজন শেষ হলেই জায়গা হয় ময়লার ঝুড়িতে। পেঁয়াজের...

সঙ্গীকে প্রতিদিন ১০ মিনিট সময় দিন, সম্পর্ক থাকবে উষ্ণ
০৯ সেপ্টেম্বর ২০২৬

সঙ্গীকে প্রতিদিন ১০ মিনিট সময় দিন, সম্পর্ক থাকবে উষ্ণ

অফিসের চাপ, একের পর এক সভা, কাজের সময়সীমা ও পারিবারিক নানা দায়িত্ব—সব মিলিয়ে ব্যস্ত জীবনে সঙ্গীকে পর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই