গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

কাউকে দূরে রাখতে তরুণদের নীরব কৌশল জনপ্রিয় ‘সফট ব্লকিং’

লাইফস্টাইল ডেস্ক

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৪ পিএম, ২৪ আগস্ট ২০২৬ | আপডেট: ১০:০৬ এএম ২০২৬
কাউকে দূরে রাখতে তরুণদের নীরব কৌশল জনপ্রিয় ‘সফট ব্লকিং’
ছবি

ছবি সংগৃহীত

বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে কাউকে সরাসরি ব্লক না করেও নিজের ব্যক্তিগত জীবন থেকে দূরে রাখা যায়। তরুণদের মধ্যে এমনই এক নীরব কৌশল জনপ্রিয় হয়ে উঠছে- যার নাম ‘সফট ব্লকিং’।

সফট ব্লকিং কী: সফট ব্লকিং হলো কাউকে সরাসরি ব্লক না করে সামাজিক যোগাযোগমাধ্যমে তার সঙ্গে নীরবে দূরত্ব তৈরি করা। এর কয়েকটি উপায় রয়েছে।  কারও পোস্ট বা গল্প নিজের সামনে না আসার জন্য তাকে নীরব করে রাখা যায়। আবার নিজের পোস্ট বা গল্প নির্দিষ্ট ব্যক্তির কাছ থেকে লুকিয়েও রাখা যায়। এছাড়া কাউকে অনুসরণ না করা, নিজের অনুসারীর তালিকা থেকে সরিয়ে দেওয়া কিংবা তাঁর বার্তার উত্তর দেওয়ার পরিমাণ ধীরে ধীরে কমিয়ে দেওয়াও এই পদ্ধতির মধ্যে পড়ে।

মানুষ যেসব কারণে সফট ব্লকিংয়ের পথ বেছে নিচ্ছে, তা হলো-
ব্যক্তিগত জীবনে গোপনীয়তা: নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে সকলকে অবহিত না করা।

ব্রেকআপ বা বিচ্ছেদ: সম্পর্ক শেষ হওয়ার পর প্রাক্তনের সঙ্গে সরাসরি ঝগড়া না করে দূরত্ব বজায় রাখা।

দ্বন্দ্ব এড়িয়ে চলা: সামনাসামনি কঠিন কোনও আলোচনা বা বাকবিতণ্ডা এড়িয়ে চলা।

সফট ব্লকিংয়ের অভ্যাস কি আদৌ ভালো: এটি নির্ভর করছে সেই ব্যক্তির উদ্দেশ্য কী সেটার ওপর। ধরা যাক, বিচ্ছেদের পর মানসিক ভাবে নিজেকে সামলাতে বা কোনও প্রাক্তনকে নিজের দৈনন্দিন জীবন থেকে দূরে রাখতে চাইলে কেবল নিজের প্রয়োজনে সফট ব্লক করা যুক্তিযুক্ত। আবার, কেউ যদি আপনাকে সফট ব্লক করে এই আশায় যে, আপনি তার পিছনে ছুটে বেড়াবেন, অপরাধ বোধে ভুগবেন বা তার কাছে জানতে চাইবেন ‘কী হয়েছে’, ‘কী তার অপরাধ’; তাহলে সেটি এক ধরনের ম্যানিপুলেশন।

প্রয়োজন বুঝে সীমারেখা তৈরি করা: সামাজিক যোগাযোগমাধ্যম ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠলেও সেখানে সব তথ্য সবার সঙ্গে ভাগ করে নেওয়ার প্রয়োজন নেই। নিজের গোপনীয়তা ও মানসিক স্বস্তির জন্য প্রয়োজন অনুযায়ী অনলাইন সীমারেখা তৈরি করা যেতে পারে। একই সঙ্গে ‘রেস্ট্রিকটেড তালিকা’ ব্যবহার করতে পারেন, যা নির্দিষ্ট কিছু লোককে ব্যক্তিগত পোস্ট দেখানো থেকে বিরত রাখবে।

যেভাবে ডেস্কটপ ব্যবহার করে রেস্ট্রিকটেড তালিকায় যুক্ত করা যাবে: কম্পিউটার থেকে পছন্দের মতো ব্রাউজার চালু করুন। ২. এরপর ফেসবুকের ওয়েবসাইটে গিয়ে নিজের অ্যাকাউন্টে লগ ইন করুন। ৩. বাম পাশে থাকা ‘ফ্রেন্ডস’ ট্যাবে ক্লিক করুন। ৪. এরপর ‘কাস্টম লিস্টস’ এ নির্বাচন করুন। ৫. এখন ‘রেস্ট্রিকটেড তালিকা’ অপশনে ক্লিক করুন। ৬. এবার ‘অ্যাড/রিমুভ’ বাটনে এ ক্লিক করুন। ফলে একটি পেজ চালু হবে। ৭. যেসব ফেসবুকস বন্ধুদের রেস্ট্রিকটেড তালিকায় যুক্ত করতে চান তাদের নাম পেজের সার্চ বারে টাইপ করুন। সার্চ ফলাফলে তাদের নাম দেখা গেলে নামের পাশে টিক চিহ্ন দিয়ে নির্বাচন করুন। তারপর ‘সেভ’ বাটনে ক্লিক করুন। রেস্ট্রিকটেড তালিকা থেকে বাদ দিতে চাইলে নামের পাশে থাকা ‘ঢ’ বাটনে ক্লিক করুন।

যেভাবে স্মার্টফোন ব্যবহার করে রেস্ট্রিকটেড তালিকায় যুক্ত করা যাবে: ১. স্মার্টফোনে ফেসবুক অ্যাপ চালু করুন। ২. যে অ্যাকাউন্ট রেস্ট্রিক তালিকায় যুক্ত করতে চান তার প্রোফাইলে প্রবেশ করুন। ৩. প্রোফাইলের ওপরে থাকা ‘ফ্রেন্ডস’ বোতামে ট্যাপ করুন। ৪. এরপর ‘এডিট ফ্রেন্ড লিস্ট’ নির্বাচন করুন। ৫. এখন ‘রেস্ট্রিকটেড’ অপশন নির্বাচন করুন।  আইফোন ও অ্যান্ড্রয়েড এই তালিকা তৈরি করা প্রায় একই। তবে আইওএসের ক্ষেত্রে ৫ নম্বর ধাপের পর ‘ডান’ অপশনে ট্যাপ করতে হবে।

কেএমএএ/আপ্র/২৪.০৮.২০২৬

সংশ্লিষ্ট খবর

যেকোনো বয়সে শরীর বদলাবে ৫ অভ্যাসে
১৪ সেপ্টেম্বর ২০২৬

যেকোনো বয়সে শরীর বদলাবে ৫ অভ্যাসে

ফিট ও সুস্থ শরীর গড়ার জন্য বয়স কম হওয়া কিংবা কঠোর ব্যায়াম ও কড়া খাদ্যাভ্যাস মেনে চলা সবসময় জরুরি নয়।...

সন্তান আসার পর দাম্পত্যে রোমান্স ফেরাবেন যেভাবে
১৩ সেপ্টেম্বর ২০২৬

সন্তান আসার পর দাম্পত্যে রোমান্স ফেরাবেন যেভাবে

একটি শিশু পৃথিবীতে আসার পর পুরো পরিবারের চিত্রই বদলে যায়। নতুন জীবনের আনন্দ ও উচ্ছ্বাসের পাশাপাশি বা...

পেঁয়াজের খোসার পানিতে কি সত্যিই চুল গজায়!
১৩ সেপ্টেম্বর ২০২৬

পেঁয়াজের খোসার পানিতে কি সত্যিই চুল গজায়!

রান্নাঘরে প্রতিদিন এমন অনেক কিছুই ব্যবহার করি, যার প্রয়োজন শেষ হলেই জায়গা হয় ময়লার ঝুড়িতে। পেঁয়াজের...

সঙ্গীকে প্রতিদিন ১০ মিনিট সময় দিন, সম্পর্ক থাকবে উষ্ণ
০৯ সেপ্টেম্বর ২০২৬

সঙ্গীকে প্রতিদিন ১০ মিনিট সময় দিন, সম্পর্ক থাকবে উষ্ণ

অফিসের চাপ, একের পর এক সভা, কাজের সময়সীমা ও পারিবারিক নানা দায়িত্ব—সব মিলিয়ে ব্যস্ত জীবনে সঙ্গীকে পর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই