গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

পরকীয়ায় জড়ানো নিয়ে গবেষণা যা বলছে

লাইফস্টাইল ডেস্ক

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ১২:০২ পিএম, ৩১ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১১:১৭ এএম ২০২৬
পরকীয়ায় জড়ানো নিয়ে গবেষণা যা বলছে
ছবি

ছবি সংগৃহীত

বিয়ের ধারণা মানবসভ্যতায় যত পুরোনো, বিবাহবহির্ভূত সম্পর্ক বা পরকীয়ার বাস্তবতাও ততটাই প্রাচীন। রোমান্টিক সম্পর্কের জগতে এটি একদিকে যেমন গভীর সংবেদনশীল, অন্যদিকে তেমনি জটিল ও বিতর্কিত অধ্যায়। পরকীয়াকে কেবল নৈতিক বিচ্যুতি হিসেবে দেখলে এর প্রকৃত কারণগুলো আড়ালেই থেকে যায়। বাস্তবে এর পেছনে কাজ করে মানসিক টানাপোড়েন, সামাজিক চাপ, সাংস্কৃতিক প্রভাব, জৈবিক প্রবণতা এবং অনেক সময় আর্থিক বাস্তবতাও।

কানাডার কুইন্স বিশ্ববিদ্যালয় ও ইনফিডেলিটি রিকভারি ইনস্টিটিউটের গবেষকরা পরকীয়ার কারণ নিয়ে বিস্তৃত গবেষণা করেছেন। তাদের অনুসন্ধানে দেখা যায়, মানুষ শুধু শারীরিক আকর্ষণে নয় অনেক সময় ভালোবাসার অভাব, গুরুত্ব না পাওয়া, মানসিক শূন্যতা কিংবা জীবনে নতুন কিছু পাওয়ার তাগিদ থেকেও অন্য সম্পর্কে জড়িয়ে পড়ে।

গবেষণা বলছে, সব পরকীয়ার পেছনে সঙ্গীর প্রতি অসন্তুষ্টি থাকে না। যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা ইউনিভার্সিটির কিনসি ইনস্টিটিউটের গবেষক ড. জাস্টিন লেমিলার তার বই টেল মি হোয়াট ইউ ওয়ান্ট-এ উল্লেখ করেছেন, অনেক ক্ষেত্রে সুখী দাম্পত্য সম্পর্কের মাঝেও কেউ কেউ নতুন অভিজ্ঞতা, বৈচিত্র্য বা উত্তেজনার খোঁজে সম্পর্কের বাইরে পা বাড়ান।

বিভিন্ন গবেষণা ও মনস্তাত্ত্বিক বিশ্লেষণে উঠে এসেছে পরকীয়ার কয়েকটি প্রধান কারণ-
দাম্পত্য জীবনের অস্বস্তি: পারস্পরিক বোঝাপড়ার ঘাটতি, অবহেলা, আবেগগত দূরত্ব কিংবা শারীরিক সম্পর্কে অপূর্ণতা মানুষকে অন্য সম্পর্কে ঠেলে দিতে পারে।

নতুনত্ব ও রোমাঞ্চের আকর্ষণ: দীর্ঘদিনের একঘেয়ে জীবনে কেউ কেউ নতুন উত্তেজনা খুঁজতে গিয়ে পরকীয়ায় জড়ান। গবেষণায় দেখা যায়, এ ধরনের সম্পর্ক সাধারণত স্বল্পস্থায়ী তিন মাস থেকে সর্বোচ্চ দুই বছর পর্যন্ত।

মানসিক স্বস্তির খোঁজ: জীবনের চাপ, দায়িত্ব আর দুশ্চিন্তার ভারে ক্লান্ত মানুষ অনেক সময় সম্পর্কের বাইরে গিয়ে মানসিক আশ্রয় খুঁজে নেয়।

প্রযুক্তির সহজলভ্যতা: ডেটিং অ্যাপ ও অনলাইন প্ল্যাটফর্ম পরিচয় গোপন রেখে সম্পর্ক গড়ার সুযোগ তৈরি করেছে, যা পরকীয়াকে আগের চেয়ে সহজ করেছে।

কর্মস্থলের ঘনিষ্ঠতা: একই জায়গায় দীর্ঘ সময় কাজ করতে গিয়ে সহকর্মীদের মধ্যে আবেগীয় টান তৈরি হওয়া নতুন কিছু নয়।

বারবার প্রেমে পড়ার প্রবণতা: কিছু মানুষ স্বভাবগতভাবেই নতুন সম্পর্কে জড়াতে আগ্রহী। বর্তমান সঙ্গী ভালো হলেও তারা নতুন টানের কাছে দুর্বল হয়ে পড়েন।

ব্যক্তিগত স্বার্থ ও উচ্চাকাঙ্ক্ষা: কখনো সামাজিক মর্যাদা, কখনো আর্থিক সুবিধা পাওয়ার আশায় কেউ কেউ বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন।

মানসিক স্বাস্থ্যজনিত সমস্যা: পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডার (পিটিএসডি) বা বাইপোলার ডিজঅর্ডারের মতো সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে স্থায়ী সম্পর্কে স্থির থাকা কঠিন হয়ে উঠতে পারে।

অল্প বয়সে বিয়ে: গবেষণায় দেখা গেছে, ২০ বছরের আগেই যাদের বিয়ে হয়, তাদের মধ্যে পরবর্তী সময়ে অন্য সম্পর্কে জড়িয়ে পড়ার প্রবণতা তুলনামূলক বেশি।

শৈশবের মানসিক আঘাত: যারা ছোটবেলায় বাবা-মায়ের কলহ ও অশান্ত পরিবেশে বড় হন, তাদের মধ্যে বড় হয়ে সম্পর্কের প্রতি অনিরাপত্তা তৈরি হতে পারে।

প্রতিশোধের মানসিকতা: অতীতে প্রতারিত কেউ কেউ নতুন সম্পর্কে গিয়ে সেই প্রতারণাকে নীরব প্রতিশোধ হিসেবে বেছে নেন।

অভ্যাসগত প্রতারণা: গবেষণায় দেখা গেছে, যারা একবার প্রতারণা করেছেন, তাদের আবারও একই আচরণে জড়ানোর সম্ভাবনা তুলনামূলক বেশি।

বিশেষজ্ঞদের মতে, যেকোনো সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে হলে প্রয়োজন খোলামেলা যোগাযোগ, পারস্পরিক মনোযোগ এবং দৃঢ় প্রতিশ্রুতি। সম্পর্কের ভেতরের শূন্যতা সময়মতো বুঝে সমাধানের চেষ্টা না করলে সেই ফাঁক গলে পরকীয়ার মতো জটিল বাস্তবতা ঢুকে পড়তে পারে।

তথ্যসূত্র: সিডিএন লাইফ, সাইকোলজি টুডে ও ইনফিডেলিটি হাব

এসি/আপ্র/৩১/০১/২০২৬

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

যেকোনো বয়সে শরীর বদলাবে ৫ অভ্যাসে
১৪ সেপ্টেম্বর ২০২৬

যেকোনো বয়সে শরীর বদলাবে ৫ অভ্যাসে

ফিট ও সুস্থ শরীর গড়ার জন্য বয়স কম হওয়া কিংবা কঠোর ব্যায়াম ও কড়া খাদ্যাভ্যাস মেনে চলা সবসময় জরুরি নয়।...

সন্তান আসার পর দাম্পত্যে রোমান্স ফেরাবেন যেভাবে
১৩ সেপ্টেম্বর ২০২৬

সন্তান আসার পর দাম্পত্যে রোমান্স ফেরাবেন যেভাবে

একটি শিশু পৃথিবীতে আসার পর পুরো পরিবারের চিত্রই বদলে যায়। নতুন জীবনের আনন্দ ও উচ্ছ্বাসের পাশাপাশি বা...

পেঁয়াজের খোসার পানিতে কি সত্যিই চুল গজায়!
১৩ সেপ্টেম্বর ২০২৬

পেঁয়াজের খোসার পানিতে কি সত্যিই চুল গজায়!

রান্নাঘরে প্রতিদিন এমন অনেক কিছুই ব্যবহার করি, যার প্রয়োজন শেষ হলেই জায়গা হয় ময়লার ঝুড়িতে। পেঁয়াজের...

সঙ্গীকে প্রতিদিন ১০ মিনিট সময় দিন, সম্পর্ক থাকবে উষ্ণ
০৯ সেপ্টেম্বর ২০২৬

সঙ্গীকে প্রতিদিন ১০ মিনিট সময় দিন, সম্পর্ক থাকবে উষ্ণ

অফিসের চাপ, একের পর এক সভা, কাজের সময়সীমা ও পারিবারিক নানা দায়িত্ব—সব মিলিয়ে ব্যস্ত জীবনে সঙ্গীকে পর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই