গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ব্যাচেলরদের বাসা খোঁজার ঝামেলা কমানোর উপায়

লাইফস্টাইল ডেস্ক

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৫ পিএম, ২০ জুলাই ২০২৬ | আপডেট: ০৮:১৭ এএম ২০২৬
ব্যাচেলরদের বাসা খোঁজার ঝামেলা কমানোর উপায়
ছবি

ছবি সংগৃহীত

ঢাকায় ব্যাচেলরদের জন্য বাসা খুঁজে পাওয়া অনেক সময় বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। পছন্দের লোকেশন ও ভাড়া মিললেও কেবল ‘ব্যাচেলর’ পরিচয়ের কারণে অনেক বাড়িওয়ালা বাসা ভাড়া দিতে অনাগ্রহী থাকেন। তবে পরিকল্পিতভাবে খোঁজ করলে এই ভোগান্তি অনেকটাই কমানো সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

তাদের পরামর্শ, আগে থেকেই যেখানে ব্যাচেলর ভাড়াটিয়া থাকেন, এমন ভবন বা এলাকায় খোঁজ নেওয়া উচিত। বন্ধু, সহকর্মী, সিনিয়র বা পরিচিতদের মাধ্যমে তথ্য সংগ্রহ করলে উপযুক্ত বাসা পাওয়ার সম্ভাবনা বাড়ে।

ভবনের দারোয়ান বা নিরাপত্তাকর্মীর কাছ থেকেও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। অনেক সময় কোনো ফ্ল্যাট খালি হবে বা কোন বাড়িওয়ালা ব্যাচেলর ভাড়া দেন—এসব তথ্য তাদের কাছেই থাকে।

একই এলাকায় একাধিক ‘টু-লেট’ বিজ্ঞাপন দেখলে নম্বর সংগ্রহ করে আগে ফোনে নিশ্চিত হওয়া ভালো যে ব্যাচেলরদের বাসা ভাড়া দেওয়া হবে কি না। এতে অপ্রয়োজনীয় সময় ও শ্রম বাঁচে।

মাসের শেষের দিকে সাধারণত বেশি বাসা খালি হয়। তাই প্রয়োজনের কয়েক সপ্তাহ আগেই বাসা খোঁজা শুরু করলে সুযোগ বাড়ে।

বাড়িওয়ালার সঙ্গে যোগাযোগের সময় কতজন থাকবেন, কোথায় পড়াশোনা বা চাকরি করেন এবং কতদিন থাকার পরিকল্পনা রয়েছে—এসব তথ্য স্পষ্টভাবে জানানো উচিত। প্রয়োজনে পরিচয়পত্র বা নির্ভরযোগ্য রেফারেন্স দেখালে আস্থা তৈরি সহজ হয়।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন, বাসা পাওয়ার আশায় নিজের পরিচয় গোপন করা বা ‘ফ্যামিলি’ পরিচয় দেওয়া উচিত নয়। পরে বিষয়টি প্রকাশ পেলে নতুন জটিলতা তৈরি হতে পারে।

অনলাইনে বাসা খোঁজার সময় এলাকার নামের সঙ্গে ‘ব্যাচেলর বাসা’, ‘সাবলেট’, ‘রুমমেট চাই’, ‘সিট ভাড়া’ বা ‘শেয়ারড ফ্ল্যাট’ লিখে অনুসন্ধান করলে বেশি ফল পাওয়া যেতে পারে।

পুরো ফ্ল্যাট না পেলে সাবলেট বা শেয়ারড ফ্ল্যাটও ভালো বিকল্প হতে পারে। তবে ওঠার আগে বাড়িওয়ালার অনুমতি, ভাড়া, ইউটিলিটি বিল, রান্নার ব্যবস্থা এবং বাসার নিয়মকানুন সম্পর্কে পরিষ্কার ধারণা নেওয়া জরুরি।

এ ছাড়া অতিথি আনার নিয়ম, বাসায় ফেরার সময়, ছাদ ব্যবহারের সুযোগ এবং সর্বোচ্চ কতজন থাকতে পারবেন—এসব বিষয়ও আগেই জেনে নেওয়া উচিত।

বিশেষজ্ঞদের মতে, পরিচিতদের সহায়তা নেওয়া, সঠিক তথ্য সংগ্রহ করা এবং পরিকল্পিতভাবে অনুসন্ধান চালালে ব্যাচেলরদের বাসা খোঁজার দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই কমানো সম্ভব।

এসি/আপ্র/২০/০৭/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

যেকোনো বয়সে শরীর বদলাবে ৫ অভ্যাসে
১৪ সেপ্টেম্বর ২০২৬

যেকোনো বয়সে শরীর বদলাবে ৫ অভ্যাসে

ফিট ও সুস্থ শরীর গড়ার জন্য বয়স কম হওয়া কিংবা কঠোর ব্যায়াম ও কড়া খাদ্যাভ্যাস মেনে চলা সবসময় জরুরি নয়।...

সন্তান আসার পর দাম্পত্যে রোমান্স ফেরাবেন যেভাবে
১৩ সেপ্টেম্বর ২০২৬

সন্তান আসার পর দাম্পত্যে রোমান্স ফেরাবেন যেভাবে

একটি শিশু পৃথিবীতে আসার পর পুরো পরিবারের চিত্রই বদলে যায়। নতুন জীবনের আনন্দ ও উচ্ছ্বাসের পাশাপাশি বা...

পেঁয়াজের খোসার পানিতে কি সত্যিই চুল গজায়!
১৩ সেপ্টেম্বর ২০২৬

পেঁয়াজের খোসার পানিতে কি সত্যিই চুল গজায়!

রান্নাঘরে প্রতিদিন এমন অনেক কিছুই ব্যবহার করি, যার প্রয়োজন শেষ হলেই জায়গা হয় ময়লার ঝুড়িতে। পেঁয়াজের...

সঙ্গীকে প্রতিদিন ১০ মিনিট সময় দিন, সম্পর্ক থাকবে উষ্ণ
০৯ সেপ্টেম্বর ২০২৬

সঙ্গীকে প্রতিদিন ১০ মিনিট সময় দিন, সম্পর্ক থাকবে উষ্ণ

অফিসের চাপ, একের পর এক সভা, কাজের সময়সীমা ও পারিবারিক নানা দায়িত্ব—সব মিলিয়ে ব্যস্ত জীবনে সঙ্গীকে পর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই