গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

জঙ্গি সন্দেহে গ্রেফতার দুইজনের রিমান্ড মঞ্জুর

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৩৫ পিএম, ১৭ আগস্ট ২০২৬ | আপডেট: ১৩:৩৯ এএম ২০২৬
জঙ্গি সন্দেহে গ্রেফতার দুইজনের রিমান্ড মঞ্জুর
ছবি

ছবি সংগৃহীত

রাজধানীর ডেমরা থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় জঙ্গি সন্দেহে গ্রেফতার ‘দাওলাতুল ইসলাম’-এর দুই সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। তাঁদের মধ্যে জুয়েল ভূইয়া ওরফে ওস্তাদকে তিন দিন এবং মো. আরিফ চৌধুরীকে দুই দিনের রিমান্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম এ আদেশ দেন। আদালতের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মহিন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের এন্টি টেররিজম ইউনিটের উপপরিদর্শক মো. রফিকুল ইসলাম দুই আসামিকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেছিলেন।

রিমান্ড আবেদনে বলা হয়, রোববার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এন্টি টেররিজম ইউনিট জানতে পারে, জননিরাপত্তা বিপন্ন করা এবং প্রজাতন্ত্রের সম্পত্তির ক্ষতিসাধনের উদ্দেশ্যে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য বিস্ফোরক দ্রব্যসহ কয়েকজন ডেমরা থানার সারুলিয়া এলাকায় অবস্থান করছে।

পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় সারুলিয়া পশ্চিম বক্সনগর নিঝুমবাগ এলাকার গরিবের নেওয়াজ মসজিদ রোডে ৬৭ নম্বর ওয়ার্ডের একটি চায়ের দোকানের সামনে দুই আসামির অবস্থান শনাক্ত করা হয়। সেখানে অভিযান চালিয়ে জুয়েল ভূইয়াকে গ্রেফতার করা হয়। এ সময় আরিফ চৌধুরী পালানোর চেষ্টা করলে প্রায় আট থেকে দশ গজ দূরে গিয়ে তাঁকেও গ্রেফতার করা হয় বলে পুলিশের আবেদনে উল্লেখ করা হয়েছে।

পুলিশের দাবি, দুই আসামির কাছ থেকে কালো কসটেপ দিয়ে মোড়ানো দুটি তাজা ডেটোনেটর বোমা উদ্ধার করা হয়। বোমা দুটি জননিরাপত্তার জন্য হুমকি হওয়ায় ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে গিয়ে সেগুলো নিষ্ক্রিয় করে ধ্বংস করে।

এ ছাড়া আসামিদের কাছ থেকে দুটি মুঠোফোন, একটি গ্যাস লাইটসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে। জব্দ করা মুঠোফোনের তথ্য ও অন্যান্য আলামত তদন্তে গুরুত্বপূর্ণ বলে রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়।

পুলিশ আরো দাবি করেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা নিজেদের ‘দাওলাতুল ইসলাম’-এর সক্রিয় সদস্য বলে পরিচয় দিয়েছে। সংগঠনটির আদর্শে উদ্বুদ্ধ হয়ে জননিরাপত্তা বিঘ্নিত করা, দেশকে অস্থিতিশীল করা এবং নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনার উদ্দেশ্যে তারা ঘটনাস্থলে একত্রিত হয়েছিল বলে পুলিশ দাবি করেছে।

মামলার প্রকৃত রহস্য উদ্ঘাটন, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতার, পলাতক আসামিদের নাম-ঠিকানা সংগ্রহ এবং নাশকতার পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।

এ মামলায় আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। এ ঘটনায় এন্টি টেররিজম ইউনিটের উপপরিদর্শক পলাশ আলী রোববার ডেমরা থানায় মামলা করেন।
সানা/ডিসি/আপ্র/১৭/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই