গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাবেন প্রধানমন্ত্রী

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪৬ পিএম, ২৮ আগস্ট ২০২৬ | আপডেট: ০৬:৩০ এএম ২০২৬
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাবেন প্রধানমন্ত্রী
ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে তিনি তুরস্কের আনতালিয়ায় যাবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ইসলামী সহযোগিতা সংস্থার ২৩তম বিশেষ পররাষ্ট্রমন্ত্রী পরিষদ বৈঠকের সাইডলাইনে তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী মুসা কুলাক্লিকায়ার সঙ্গে বৈঠকে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সরকারি তথ্য অনুযায়ী, এবারের কপ-৩১ আগামী ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত হবে। সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রমের পাশাপাশি ১১ ও ১২ নভেম্বর আনতালিয়ায় বিশ্বনেতাদের শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে আঞ্চলিক পরিস্থিতি নিয়ে তাঁরা মতবিনিময় করেন এবং পারস্পরিক স্বার্থের বিষয়গুলোতে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের দ্বিপক্ষীয় সম্পর্কের বর্তমান অবস্থাও পর্যালোচনা করা হয়। উভয় পক্ষ অর্থনীতি ও প্রতিরক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান সহযোগিতায় সন্তোষ প্রকাশ করে। একই সঙ্গে সহযোগিতার পরিসর আরো বিস্তৃত করে দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়।

বাংলাদেশের জন্য কপ-৩১ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। জলবায়ু পরিবর্তনের অভিঘাতে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি বাংলাদেশ। জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, লবণাক্ততা, নদীভাঙন, বন্যা ও অতিরিক্ত তাপপ্রবাহসহ নানা ধরনের ঝুঁকি বাড়ছে। ফলে জলবায়ু অর্থায়ন, অভিযোজন, ক্ষয়ক্ষতির অর্থায়ন এবং জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আন্তর্জাতিক সহায়তার বিষয়গুলো বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ আলোচ্য হতে পারে।

এবারের সম্মেলন তুরস্কের সভাপতিত্বে অনুষ্ঠিত হবে। জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক কাঠামো অনুযায়ী, কপ-৩১-এর আলোচনায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিভিন্ন দেশের প্রতিশ্রুতি বাস্তবায়ন, অর্থায়ন এবং বৈশ্বিক সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পাবে।
বাংলাদেশের প্রধানমন্ত্রীর তুরস্ক সফরের মাধ্যমে জলবায়ু ইস্যুর পাশাপাশি দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদারের সুযোগ তৈরি হতে পারে। বিশেষ করে অর্থনীতি, প্রতিরক্ষা ও অন্যান্য সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের বিষয়ে দুই দেশের আগ্রহের কথা বৈঠকে উঠে এসেছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী মুসা কুলাক্লিকায়ার বৈঠকেই প্রধানমন্ত্রীর আসন্ন তুরস্ক সফরের বিষয়টি প্রকাশ্যে আসে। তবে সফরের নির্দিষ্ট তারিখ ও প্রধানমন্ত্রীর সফরসূচির বিস্তারিত এখনো জানানো হয়নি।
সানা/আপ্র/২৮/৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এরশাদ চট্টগ্রামে যান ২৮ মে
১৪ সেপ্টেম্বর ২০২৬

জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এরশাদ চট্টগ্রামে যান ২৮ মে

মোজাফফরকে জিজ্ঞাসাবাদের পর জানালেন প্রসিকিউটর

সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই প্রধানমন্ত্রীর ভারত সফর হওয়া উচিত
১৩ সেপ্টেম্বর ২০২৬

সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই প্রধানমন্ত্রীর ভারত সফর হওয়া উচিত

বাংলাদেশ ভারতের সঙ্গে সম্পর্ক নতুনভাবে শুরু করতে চায় উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই