গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ঘরে বসেই করা যাচ্ছে জিডি, কমছে ভোগান্তি

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:১১ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৪:৫৮ এএম ২০২৬
ঘরে বসেই করা যাচ্ছে জিডি, কমছে ভোগান্তি
ছবি

ছবি সংগৃহীত

সাধারণ ডায়েরি (জিডি) করতে এখন আর থানায় যাওয়ার প্রয়োজন নেই। ঘরে বসেই মুঠোফোনের অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে যেকোনো সময় জিডি করতে পারছেন নাগরিকেরা। অনলাইনে অভিযোগ দাখিলের পাশাপাশি আবেদনের অগ্রগতি পর্যবেক্ষণ, তদন্তকারী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ এবং জিডির সত্যায়িত ডিজিটাল অনুলিপি সংগ্রহের সুযোগও রয়েছে। এতে সময় ও যাতায়াত খরচ সাশ্রয়ের পাশাপাশি পুলিশি সেবা পাওয়া আরও সহজ হচ্ছে।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, পর্যায়ক্রমে দেশের বিভিন্ন পুলিশ ইউনিটে চালুর পর ২০২৫ সালের ২৫ সেপ্টেম্বর রেলওয়ে পুলিশের ২৪টি থানায় অনলাইন জিডি সুবিধা সম্প্রসারণ করা হয়। এর মাধ্যমে দেশের সব থানায় সেবাটি চালুর কার্যক্রম সম্পন্ন হয়েছে।

ঘরে বসেই জিডি করে উপকৃত নাগরিকেরা

অনলাইন জিডি সেবা ব্যবহার করে উপকৃত হয়েছেন রাজধানীর মুগদা এলাকার বাসিন্দা মাহিরা নূর। তিনি জানান, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার সনদ হারিয়ে যাওয়ার পর মুঠোফোনের অ্যাপ ব্যবহার করে ঘরে বসেই জিডি করতে পেরেছেন। এ জন্য তাকে থানায় যেতে হয়নি। ফলে বাড়তি যাতায়াত খরচ ও ভোগান্তি থেকেও রেহাই পেয়েছেন।

একই ধরনের অভিজ্ঞতার কথা জানিয়েছেন একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা হারুন অর রশিদ। তার মানিব্যাগ হারিয়ে যাওয়ার পর ক্রেডিট কার্ড ও জাতীয় পরিচয়পত্র পুনরুদ্ধারের জন্য জরুরি ভিত্তিতে জিডি করার প্রয়োজন হয়।

তিনি জানান, অফিসে বসেই মাত্র কয়েক মিনিটে অনলাইনে জিডি সম্পন্ন করতে পেরেছেন। পরে অনলাইনে আবেদনের অগ্রগতি পর্যবেক্ষণ এবং জিডির অনুলিপিও সংগ্রহ করেছেন।

দিন-রাত ২৪ ঘণ্টা মিলছে সেবা

অনলাইন জিডির বিষয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অপরাধ ও অভিযান) মো. সায়েদুর রহমান বলেন, অনলাইন জিডির অ্যাপ কিংবা ওয়েবসাইট ব্যবহার করে নাগরিকেরা দিন-রাত ২৪ ঘণ্টার যেকোনো সময় সরাসরি পুলিশের কাছে অভিযোগ পাঠাতে পারছেন।

হারানো বা প্রাপ্তিসংক্রান্ত বিষয়সহ বিভিন্ন ধরনের অভিযোগ সহজেই দাখিল করা যাচ্ছে। এতে সময় ও যাতায়াত খরচ সাশ্রয়ের পাশাপাশি জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মো. আকতার হোসেন জানান, মহানগর পুলিশের ৫০টি থানায় সরাসরি জিডি গ্রহণের পাশাপাশি অনলাইনেও সমানভাবে জিডি নেওয়া হচ্ছে।

মানুষের কর্মব্যস্ততা ও যাতায়াতের ভোগান্তি বিবেচনায় নিয়ে বাসা, অফিস কিংবা অন্য যেকোনো সুবিধাজনক স্থান থেকে মুঠোফোনের মাধ্যমে সেবা নিশ্চিত করতে কাজ চলছে বলে জানান তিনি।

যেভাবে করবেন অনলাইন জিডি

অনলাইনে জিডি করতে জাতীয় পরিচয়পত্রের নম্বর, একটি সচল মুঠোফোন নম্বর এবং সরাসরি তোলা ছবি প্রয়োজন হবে।

প্রথমে গুগল প্লে স্টোর থেকে ‘অনলাইন জিডি’ অ্যাপ নামিয়ে নিবন্ধন করতে হবে। নিবন্ধন সম্পন্ন হলে পরবর্তী সময়ে মুঠোফোন নম্বর ও গোপন সংকেত ব্যবহার করে অ্যাপে প্রবেশ করা যাবে। পরিচয় নিশ্চিত করতে মুঠোফোনে পাঠানো একবার ব্যবহারযোগ্য যাচাইকরণ সংকেত দিতে হবে।

এরপর অ্যাপে প্রবেশ করে অভিযোগের ধরন, সংশ্লিষ্ট জেলা ও থানা নির্বাচন করতে হবে। ঘটনার স্থান, সময় ও বিস্তারিত বিবরণ উল্লেখ করে আবেদন জমা দেওয়া যাবে। প্রয়োজন হলে অভিযোগের সমর্থনে ছবি কিংবা প্রাসঙ্গিক নথির স্ক্যান করা অনুলিপিও যুক্ত করা যাবে।

আবেদন জমা দেওয়ার পর নিজের অ্যাকাউন্ট থেকে যেকোনো সময় জিডির সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণ করা যাবে। একই সঙ্গে তদন্তকারী কর্মকর্তার সঙ্গে যোগাযোগের সুযোগও থাকবে।

প্রক্রিয়া সম্পন্ন হলে জিডির সত্যায়িত ডিজিটাল অনুলিপি নামিয়ে সংরক্ষণ ও প্রয়োজনীয় কাজে ব্যবহার করা যাবে।

অনলাইন জিডি ব্যবস্থা চালুর ফলে থানায় সরাসরি উপস্থিত হওয়ার প্রচলিত ব্যবস্থার পাশাপাশি নাগরিকদের জন্য বিকল্প সেবার সুযোগ তৈরি হয়েছে। এতে বিশেষ করে কর্মব্যস্ত মানুষ ও দূরবর্তী এলাকার বাসিন্দাদের সময় এবং যাতায়াতের ভোগান্তি কমবে বলে আশা করছে পুলিশ।

এসি/আপ্র/২৯/৯/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
২৯ সেপ্টেম্বর ২০২৬

এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

দেশে এলপিজির কোনো সংকট নেই উল্লেখ করে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহম...

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর ঘটনায় এখন পর্যন্ত গ্রেফতার ৬
২৯ সেপ্টেম্বর ২০২৬

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর ঘটনায় এখন পর্যন্ত গ্রেফতার ৬

রাজধানীর ইসিবি চত্বর এলাকার দক্ষিণ মানিকদীর নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে ভাঙচুর ও লুটপাটের ঘটনা...

অক্টোবরে আসছে রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি: রোসাটম
২৯ সেপ্টেম্বর ২০২৬

অক্টোবরে আসছে রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি: রোসাটম

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি (ইউরেনিয়াম) সরবরাহ আগামী...

এসিল্যান্ড থেকে সিনিয়র সহকারী কমিশনার নিয়োগ পাচ্ছেন ৫৫ কর্মকর্তা
২৯ সেপ্টেম্বর ২০২৬

এসিল্যান্ড থেকে সিনিয়র সহকারী কমিশনার নিয়োগ পাচ্ছেন ৫৫ কর্মকর্তা

এসিল্যান্ড (সহকারী কমিশনার-ভূমি) থেকে সিনিয়র সহকারী কমিশনার নিয়োগ পাচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫৫ জন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আওয়ামী লীগের দোসরদের গ্রেফতারে পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে এ ধরনের ব্যক্তিদের গ্রেফতারে যারা ভূমিকা রাখবেন, তাদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন তিনি। শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় পুলিশ সপ্তাহ ২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মন্ত্রীর এই ঘোষণার পক্ষে না বিপক্ষে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে