গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বিজয়কে নিয়ে রাশমিকার প্রেমময় মন্তব্যে মুগ্ধ অনুরাগীরা

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৪:০৪ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৪:৪৭ এএম ২০২৬
বিজয়কে নিয়ে রাশমিকার প্রেমময় মন্তব্যে মুগ্ধ অনুরাগীরা
ছবি

ছবি সংগৃহীত

বাস্তব জীবনের প্রেম এবার নতুন মাত্রা পেতে যাচ্ছে রুপালি পর্দায়। বিয়ের পর প্রথমবারের মতো বড় পর্দায় একসঙ্গে জুটি বাঁধছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় তারকা রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডা। তাদের নতুন চলচ্চিত্র ‘রানাবালি’ মুক্তির আগে বিজয়কে নিয়ে রাশমিকার একটি প্রেমময় মন্তব্য ঘিরে আবারো আলোচনায় এসেছে এই তারকা জুটি।

সম্প্রতি চলচ্চিত্রটির ‘এন্ধাইয়া সামি’ গানের একটি অংশ নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের স্টোরিতে প্রকাশ করেন রাশমিকা। সেখানে বিজয়ের প্রতি ভালোবাসা প্রকাশ করে তিনি লেখেন, ‘এটা ভাবতেই অবাক লাগে যে সে পুরোপুরি আমার। তবুও তার প্রতি ক্রাশ খাওয়া আমি থামাতে পারি না।’

স্ত্রীর এমন ভালোবাসার প্রকাশে সাড়াও দিয়েছেন বিজয়। রাশমিকার মন্তব্যের জবাবে তিনি লেখেন, ‘আমি আশীর্বাদপুষ্ট। আমি জয়াম্মাকে মিস করব। তবে তোমাকে তো সারা জীবনের জন্য পেয়েছি।’

দুজনের এমন প্রেমময় কথোপকথন সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের সম্পর্ককে আবারো আলোচনায় নিয়ে এসেছে।

নতুন চলচ্চিত্র ‘রানাবালি’তে নামভূমিকায় অভিনয় করেছেন বিজয় দেবেরাকোন্ডা। অন্যদিকে তার স্ত্রী ও সংগ্রামের সঙ্গী জয়াম্মার চরিত্রে দেখা যাবে রাশমিকাকে।

চলচ্চিত্রটির গল্পের পটভূমি ১৮৭৬ থেকে ১৮৭৮ সালের ভয়াবহ মাদ্রাজ দুর্ভিক্ষ। ওই সময় দক্ষিণ ভারতে দুর্ভিক্ষের মধ্যে নিজের অঞ্চল ও সেখানকার মানুষের সুরক্ষায় এক ব্রিটিশ কমিশনারের বিরুদ্ধে লড়াইয়ে নামেন বিদ্রোহী যোদ্ধা রানাবালি।

চলচ্চিত্রটিতে ব্রিটিশ ঔপনিবেশিক কর্মকর্তা স্যার থিওডোর হেক্টরের চরিত্রে অভিনয় করেছেন আর্নল্ড ভসলো। গল্পে তিনি রানাবালির অন্যতম প্রধান প্রতিপক্ষ।

রাহুল সাংকৃত্যায়ন পরিচালিত চলচ্চিত্রটি প্রযোজনা করেছে মিথ্রি মুভি মেকার্স। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘রানাবালি’র।

এসি/আপ্র/২৯/৯/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

মিমির বিয়ের পাত্র নয়, খাবারের তালিকায় আগ্রহ সৃজিতের
২৯ সেপ্টেম্বর ২০২৬

মিমির বিয়ের পাত্র নয়, খাবারের তালিকায় আগ্রহ সৃজিতের

ভারতীয় বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ে নিয়ে জোর গুঞ্জন চলছে। শোনা যাচ্ছে, খ...

ইসরায়েলি হয়েও ফিলিস্তিনের পক্ষে, কারণ জানালেন দুই নির্মাতা
২৮ সেপ্টেম্বর ২০২৬

ইসরায়েলি হয়েও ফিলিস্তিনের পক্ষে, কারণ জানালেন দুই নির্মাতা

ইসরায়েলি নির্মাতা ইউভাল আব্রাহাম ও র‌্যাচেল জোরের নতুন প্রামাণ্যচিত্র ‘নাজা’ ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে...

নতুন রেকর্ড গড়লেন টেইলর সুইফট
২৮ সেপ্টেম্বর ২০২৬

নতুন রেকর্ড গড়লেন টেইলর সুইফট

বাংলাদেশ সময় আজ ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে অনুষ্ঠিত এমটিভি ভিডিও মিউজিক অ্যা...

আবার একসঙ্গে শিমুল-লামিমা
২৮ সেপ্টেম্বর ২০২৬

আবার একসঙ্গে শিমুল-লামিমা

কাজল আরেফিন অমির ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে শুরু করে সিরিজ ‘ফিমেল’, ওয়েব ফিল্ম ‘অসময়’, ‘হোটেল...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আওয়ামী লীগের দোসরদের গ্রেফতারে পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে এ ধরনের ব্যক্তিদের গ্রেফতারে যারা ভূমিকা রাখবেন, তাদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন তিনি। শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় পুলিশ সপ্তাহ ২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মন্ত্রীর এই ঘোষণার পক্ষে না বিপক্ষে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে