গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৪ অক্টোবর ২০২৬

মেনু

ধানমন্ডিতে রঙমিস্ত্রির লাশ, দারোয়ানসহ গ্রেফতার ২

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২:০৩ পিএম, ০৩ অক্টোবর ২০২৬ | আপডেট: ২৩:৫৫ এএম ২০২৬
ধানমন্ডিতে রঙমিস্ত্রির লাশ, দারোয়ানসহ গ্রেফতার ২
ছবি

ছবি সংগৃহীত

ঢাকার পশ্চিম ধানমন্ডির একটি ১০ তলা ভবনের গ্যারেজের ওপর থেকে সদলক খান বাবু (৩৫) নামে এক রঙমিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দারোয়ানের সঙ্গে হাতাহাতির পর ওই ভবনের ছাদে ওঠার কিছুক্ষণ পর তার মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় ভবনের কেয়ারটেকার মিল্টন (৪২) ও দারোয়ান বাঁধন দিওকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে মরদেহ উদ্ধারের পর শুক্রবার (২ অক্টোবর) দুপুরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর কথা জানিয়েছেন হাজারীবাগ থানার এসআই সাইফুল ইসলাম।

পুলিশের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে পশ্চিম ধানমন্ডির ২৭৯/১ নম্বর ভবনে কাজ করার সময় বাবুর সঙ্গে দারোয়ান বাঁধন দিওর হাতাহাতি হয়। পরে বাবু ফোন করে কয়েকজনকে ডেকে আনেন এবং তারা দারোয়ানকে লোহার অ্যাঙ্গেল দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত করেন বলে জানায় পুলিশ।

এসআই সাইফুল ইসলাম বলেন, দারোয়ানের চিৎকারে বাবুর সঙ্গে থাকা লোকজন পালিয়ে যায়। পরে ভবনের কেয়ারটেকার মিল্টন সেখানে যান। পুলিশ জানায়, বাবু পালানোর জন্য সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে ১০ তলা ভবনের ছাদে ওঠেন। কয়েক মিনিট পর কেয়ারটেকার তিন সঙ্গীকে নিয়ে ছাদে ওঠেন। এরপর তারা নিচে নেমে আসেন। কিছুক্ষণ পর গ্যারেজের ওপর বাবুকে গুরুতর অবস্থায় পাওয়া যায় এবং সেখানেই তার মৃত্যু হয়।

বাবুর শরীরে আঘাতের চিহ্ন পাওয়ার কথা জানিয়ে এসআই সাইফুল ইসলাম বলেন, “পিঠ থেকে কোমর পর্যন্ত আড়াআড়ি ছিলে যাওয়া লালচে ও বেগুনি ক্ষত ছিল। দুই হাতের কনুইয়ে চামড়া ছিঁড়ে রক্তক্ষরণ এবং ঠোঁটে জখমের চিহ্ন পাওয়া গেছে।”

তিনি বলেন, “তাকে মেরে উঁচু স্থান থেকে ফেলে দেওয়া হয়েছে বলে ধারণা করছি। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”

এ ঘটনায় কেয়ারটেকার মিল্টন ও দারোয়ান বাঁধন দিওসহ কয়েকজনকে আসামি করা হয়েছে। তবে মামলায় অন্য আসামিদের নাম তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

এদিকে বাবুর মা সুফিয়া বেগম অভিযোগ করেছেন, তার ছেলে একটি ইন্টারনেট কোম্পানিতে চাকরির পাশাপাশি রঙের কাজ করতেন। ওই ভবনে কাজ করে তার প্রায় ৩ লাখ টাকা পাওনা ছিল। এর মধ্যে মালিক দেড় লাখ টাকা পরিশোধ করেছিলেন বলে জানান তিনি।

সুফিয়া বেগম বলেন, “কাল (বৃহস্পতিবার) বিকালে গ্যারেজে থাকা রঙের সরঞ্জাম (ঝুল) আনতে গেলে দারোয়ান ঢুকতে দেয়নি, এ নিয়ে তাদের মধ্যে তর্ক হয়।” তার অভিযোগ, তার ছেলেকে হত্যা করা হয়েছে।
সানা/আপ্র/৩/১০/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

বঙ্গোপসাগরকে সামরিক হস্তক্ষেপমুক্ত রাখতে চায় বাংলাদেশ
০৩ অক্টোবর ২০২৬

বঙ্গোপসাগরকে সামরিক হস্তক্ষেপমুক্ত রাখতে চায় বাংলাদেশ

বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ ন ম মুনীরুজ...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও, ব্যারিকেড ভাঙার চেষ্টা
০৩ অক্টোবর ২০২৬

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও, ব্যারিকেড ভাঙার চেষ্টা

বাংলাদেশের বিভিন্ন ইস্যু কেন্দ্র করে কলকাতায় বাংলাদেশের মিশনের সামনে ফের বিক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়...

ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
০৩ অক্টোবর ২০২৬

ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে আসা বিশ্বনেতাদের সম্মানে যুক্তরাষ্ট্রের প্রে...

ঢাকায় মার্কিন দূতাবাসের নেতৃত্বে বাংলাদেশি বংশোদ্ভূত ত্রিশিতা মওলা
০৩ অক্টোবর ২০২৬

ঢাকায় মার্কিন দূতাবাসের নেতৃত্বে বাংলাদেশি বংশোদ্ভূত ত্রিশিতা মওলা

বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন কূটনীতিক ত্রিশিতা মওলা বর্তমানে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের ভারপ্রাপ্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 6 ঘন্টা আগে