গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০১ নভেম্বর ২০২৬

মেনু

রাষ্ট্রবিরোধী তৎপরতা ও বিডিআর হত্যাকাণ্ডে সাবেক সেনা কর্মকর্তা গ্রেফতার

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:৫৮ পিএম, ০১ নভেম্বর ২০২৬ | আপডেট: ১২:০৩ এএম ২০২৬
রাষ্ট্রবিরোধী তৎপরতা ও বিডিআর হত্যাকাণ্ডে সাবেক সেনা কর্মকর্তা গ্রেফতার
ছবি

অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজ -ছবি সংগৃহীত

রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী কার্যক্রম ও বিডিআর হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (৩১ অক্টোবর) রাতে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

রোববার (১ নভেম্বর) সকালে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান মো. শফিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, খন্দকার আব্দুল হাফিজ বর্তমানে ডিবি কার্যালয়ে রয়েছেন।

ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) আকতার হোসেন জানান, বনানী থেকে গ্রেফতারের পর তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী তৎপরতা চালানোর অভিযোগে মামলা হতে পারে বলেও জানান তিনি।

আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত ছিলেন হাফিজ
খন্দকার আব্দুল হাফিজ আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে ২০০৮ সালের ৬ সেপ্টেম্বর আওয়ামী লীগের তৎকালীন ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের হাতে ফুল দিয়ে দলটিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেন তিনি। এ সময় সামরিক বাহিনীর সাবেক কয়েকজন কর্মকর্তাও আওয়ামী লীগে যোগ দেন।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শ্রম ও জনশক্তিবিষয়ক উপকমিটির সদস্য ছিলেন হাফিজ। ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে দলটির মনোনয়নপ্রত্যাশী ছিলেন তিনি। ২০১৪ সালে মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতেও আগ্রহী ছিলেন। তিনি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য এবং বঙ্গবন্ধু সেনা পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
সানা/আপ্র/০১/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
০১ নভেম্বর ২০২৬

মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে টানা দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করে...

সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ: রাষ্ট্রপতি
০১ নভেম্বর ২০২৬

সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ: রাষ্ট্রপতি

সংগঠিত, দক্ষ ও অঙ্গীকারবদ্ধ যুবসমাজকে দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ হিসেবে অভিহিত করেছেন রাষ্ট্রপতি মি...

তরুণ উদ্যোক্তাদের জন্য ৫০০ কোটি টাকার তহবিল ঘোষণা
০১ নভেম্বর ২০২৬

তরুণ উদ্যোক্তাদের জন্য ৫০০ কোটি টাকার তহবিল ঘোষণা

জাতীয় যুব দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর বিবৃতি

৩০ হাজার টাকা মজুরির দাবিতে আজও মিরপুর-কালিয়াকৈরে শ্রমিক অবরোধ
০১ নভেম্বর ২০২৬

৩০ হাজার টাকা মজুরির দাবিতে আজও মিরপুর-কালিয়াকৈরে শ্রমিক অবরোধ

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুর ও গাজীপুরের কালিয়াকৈরে সড়ক অবরোধ করে ব...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই