গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মোহাম্মদপুরে ছিনতাই-চাঁদাবাজি বন্ধে বসছে ৫৫০ সিসিটিভি

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:১০ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ০৬:৫১ এএম ২০২৬
মোহাম্মদপুরে ছিনতাই-চাঁদাবাজি বন্ধে বসছে ৫৫০ সিসিটিভি
ছবি

ছবি সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় ছিনতাই, চাঁদাবাজি এবং কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধে ৫৫০টি সিসিটিভি বসানের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ও ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ। তিনি বলেছেন, বিএনপি বা সরকার দলীয় পরিচয়ে কাউকে চাঁদাবাজি করার সুযোগ দেওয়া হবে না।


রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে নির্বাচনের সময় আহত চিকিৎসাধীন নেতাকর্মীদের দেখতে গিয়ে তিনি এ কথা বলেন।

এ সময় ববি হাজ্জাজ অভিযোগ করেন, নির্বাচনের দিন একাধিক কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মামুনুল হক নিজে উপস্থিত থেকে হামলার নির্দেশ দিয়েছেন। ওই হামলায় শতাধিক নেতাকর্মী আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং এখনো বেশ কয়েকজন ভর্তি আছেন। 

তিনি আরো বলেন, সেনা ক্যাম্প সরে যাওয়ার পর এলাকার পুলিশ সদস্যদের আরো শক্তিশালী করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। আদাবর ও মোহাম্মদপুর এলাকায় চুরি-ছিনতাই রোধে ৫৫০টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। 

পাশাপাশি বসিলায় একটি পুলিশ ক্যাম্প স্থাপন, ২০টি পুলিশ বক্স স্থাপন এবং টহল গাড়ির সংখ্যা বাড়ানোর পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।


সানা/ডিসি/আপ্র/২২/২/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এরশাদ চট্টগ্রামে যান ২৮ মে
১৪ সেপ্টেম্বর ২০২৬

জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এরশাদ চট্টগ্রামে যান ২৮ মে

মোজাফফরকে জিজ্ঞাসাবাদের পর জানালেন প্রসিকিউটর

সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই প্রধানমন্ত্রীর ভারত সফর হওয়া উচিত
১৩ সেপ্টেম্বর ২০২৬

সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই প্রধানমন্ত্রীর ভারত সফর হওয়া উচিত

বাংলাদেশ ভারতের সঙ্গে সম্পর্ক নতুনভাবে শুরু করতে চায় উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই