গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

কূটনীতিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর ইফতার

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩৮ পিএম, ০৬ মার্চ ২০২৬ | আপডেট: ২৩:৩৪ এএম ২০২৬
কূটনীতিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর ইফতার
ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কুটনীতিকদের সঙ্গে ইফতার করেছেন। শুক্রবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই অনুষ্ঠান হয় -ছবি সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কুটনীতিকদের সঙ্গে ইফতার করেছেন।

শুক্রবার (৬ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই ইফতার আয়োজনের তথ্য দিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেন, ‘কুটনীতিকদের সন্মানে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই ইফতার পার্টি দেন।

ইফতারের আগে প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময়ে প্রধানমন্ত্রীর সহধর্মিনী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান পাশে ছিলেন।

ঢাকায় মুসলিম দেশগুলোর রাষ্ট্রদূত, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিসেন্টসেন, যুক্তরাজ্যের হাই কমিশনার সারাহ কুক, চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা, পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দারসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাই কমিশনারা এ ইফতার আয়োজনে যোগ দেন। প্রধানমন্ত্রী কুটনীতিকদের শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তিনি ইফতারের আগে মোনাজাত ও দোয়ায় অংশ নেন।
ইফতার আয়োজনে অন্যদের মধ্যে ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

সানা/আপ্র/৬/৩/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই