গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ইসরায়েলকে ২০ হাজার বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:১৭ পিএম, ০৭ মার্চ ২০২৬ | আপডেট: ০০:২১ এএম ২০২৬
ইসরায়েলকে ২০ হাজার বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র
ছবি

ছবি সংগৃহীত

ইরানকে পরাস্ত করতে জরুরি ক্ষমতা ব্যবহার করে ইসরায়েলের কাছে ২০ হাজারের বেশি বোমা সরবারহের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। যার মূল্য প্রায় ৬৬০ মিলিয়ন ডলার। এই অস্ত্র বিক্রির জন্য কংগ্রেসের অনুমোদন এড়িয়ে যাচ্ছে মার্কিন প্রশাসন।

শনিবার (৭ মার্চ) মার্কিন প্রশাসনের বর্তমান দুই কর্মকর্তা ও সাবেক এক কর্মকর্তার বরাত এ তথ্য জানিয়েছে নিউইয়র্ক টাইমস।

প্রতিবেদনে বলা হয়ছে, মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানায়, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জরুরি পরিস্থিতি ঘোষণা করেছেন, যাতে ইসরায়েলের কাছে দ্রুত অস্ত্র বিক্রি করা যায়। এতে ১ হাজার পাউন্ড ওজনের ১২ হাজার ভারী বোমা বিক্রি অন্তর্ভুক্ত রয়েছে। 

প্রতিবেদনে আরো জানায়, অস্ত্র চুক্তির অংশ হিসেবে আরও ১০ হাজার ৫০০ পাউন্ডের বোমা এবং ৫ হাজার ছোট আকারের ‘স্মল ডায়ামিটার’ বোমা সরবরাহ করা হবে। সংশ্লিষ্ট সেবা ও সরঞ্জামসহ এসব অস্ত্রের মোট মূল্য ৫০০ মিলিয়ন ডলারের বেশি।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয়ে ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। এতে ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্যবস্তু করা এবং দেশটির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করার লক্ষ্য রয়েছে। 

এর আগে গত জুনে যুক্তরাষ্ট্রের এক হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি বড় ধরনের ক্ষতির মুখে পড়ে বলে জানিয়েছে ওয়াশিংটন।

এসি/০৭/০৩/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

‘নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন’
১৪ সেপ্টেম্বর ২০২৬

‘নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন’

নভেম্বরের মাঝামাঝি থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্...

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই