গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

মেনু

পহেলা বৈশাখে ২২ হাজার ‘ফার্মার্স কার্ড’ পাবে কৃষক

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:২৭ পিএম, ১৭ মার্চ ২০২৬ | আপডেট: ২২:৫৬ এএম ২০২৬
পহেলা বৈশাখে ২২ হাজার ‘ফার্মার্স কার্ড’ পাবে কৃষক
ছবি

ছবি সংগৃহীত

দেশের কৃষকদের জন্য নতুন উদ্যোগ হিসেবে পহেলা বৈশাখে পরীক্ষামূলকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ শুরু করছে সরকার। প্রথম ধাপে ১১টি উপজেলার প্রায় ২২ হাজার কৃষকের হাতে এই কার্ড তুলে দেওয়া হবে। টাঙ্গাইল সদর থেকে এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১৭ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে কৃষক কার্ড প্রণয়ন সংক্রান্ত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করে জানান, পহেলা বৈশাখে একটি অনুষ্ঠানের মাধ্যমে এই প্রি-পাইলটিং প্রকল্পের উদ্বোধন করা হবে।

সরকারের এই উদ্যোগ মূলত নির্বাচনী প্রতিশ্রুতির অংশ। কৃষকদের জন্য একটি সমন্বিত ও ডিজিটাল পরিচয় নিশ্চিত করা, পাশাপাশি সরকারি সহায়তা সহজে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই কার্ড চালু করা হচ্ছে। প্রথম ধাপে প্রায় ২১ হাজার ৫০০ কৃষকের কাছে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আর্থিক সহায়তাও পৌঁছে দেওয়া হবে।

আতিকুর রহমান রুমন বলেন, “এই কার্ড কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের চাষি ও খামারিদের দেওয়া হবে। এটি ডেবিট কার্ড হিসেবে কাজ করবে।” তিনি জানান, ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের বছরে আড়াই হাজার টাকা প্রণোদনা দেওয়া হবে, যা দিয়ে তারা সার, বীজ, কীটনাশক ও পশুখাদ্য কিনতে পারবেন।

টাঙ্গাইল সদর ছাড়াও পঞ্চগড়ের কমলাপুর ও বোদা, বগুড়ার শিবগঞ্জ, ঝিনাইদহের শৈলকূপা, পিরোজপুরের নেছারাবাদ, কক্সবাজারের টেকনাফ, কুমিল্লার আদর্শ সদর, জামালপুরের ইসলামপুর, রাজবাড়ীর গোয়ালন্দ এবং মৌলভীবাজারের জুড়ি উপজেলায় একযোগে এই কার্যক্রম শুরু হবে।

বৈঠকে কৃষকদের একটি কেন্দ্রীয় ডাটাবেজ তৈরি এবং ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে ভর্তুকি ও প্রণোদনা সরাসরি পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, এই কার্ড চালু হলে কৃষকদের জন্য সরকারি সহায়তা আরও স্বচ্ছ ও কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে।

প্রধানমন্ত্রী বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেন। একই সঙ্গে ১৪ এপ্রিল কৃষক কার্ড বিতরণের অগ্রগতি দৃশ্যমান করার কথাও উল্লেখ করেন।

এসি/আপ্র/১৭/৩/২০২৬

 



 

সংশ্লিষ্ট খবর

ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
২৯ অক্টোবর ২০২৬

ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শান্তিপূর্ণ...

ডিসেম্বরে আওয়ামী লীগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
২৯ অক্টোবর ২০২৬

ডিসেম্বরে আওয়ামী লীগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ডিসেম্বরে আওয়ামী লীগ আসবে না। আওয়ামী লীগ হচ্ছে নিষিদ্ধ...

তাহসিফের মৃত্যু: যা আছে সুরতহাল প্রতিবেদনে
২৯ অক্টোবর ২০২৬

তাহসিফের মৃত্যু: যা আছে সুরতহাল প্রতিবেদনে

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মরদেহে কোনো আঘাতের চিহ্ন না পেরেও নাক দিয়ে রক্ত...

নিখোঁজের এক দিন পর তুরাগ নদে মিললো সাবেক বিমান কর্মকর্তার মরদেহ
২৯ অক্টোবর ২০২৬

নিখোঁজের এক দিন পর তুরাগ নদে মিললো সাবেক বিমান কর্মকর্তার মরদেহ

নিখোঁজের এক দিন পর রাজধানীর তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে