গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৪ জুলাই ২০২৬

মেনু

গ্লোবাল সামিটে শিশুস্বাস্থ্য নিয়ে প্রতিশ্রুতি ডা. জুবাইদা রহমানের

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২২:০৯ পিএম, ২৭ মার্চ ২০২৬ | আপডেট: ০০:৪৮ এএম ২০২৬
গ্লোবাল সামিটে শিশুস্বাস্থ্য নিয়ে প্রতিশ্রুতি ডা. জুবাইদা রহমানের
ছবি

‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার: গ্লোবাল কোয়ালিশন সামিট’-এ ডা. জুবাইদা রহমান

একজন চিকিৎসক হিসেবে প্রতিটি শিশুর জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন ডা. জুবাইদা রহমান।
মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার: গ্লোবাল কোয়ালিশন সামিট’-এ শুভেচ্ছা বক্তব্যে তিনি এই প্রতিশ্রুতি দেন। বর্তমানে তিনি সরকারি সফরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।
গত ২৪ ও ২৫ মার্চ অনুষ্ঠিত এই সম্মেলনে বিশ্বের ৪৫টি দেশের ফার্স্ট লেডি ও রাষ্ট্রনেতাদের সহধর্মিণীরা অংশগ্রহণ করেন। শিশুদের কল্যাণ ও সম্ভাবনা উন্নয়নে এটি একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হচ্ছে।
বুধবার (২৫ মার্চ) সকালে হোয়াইট হাউসে আয়োজিত অনুষ্ঠানে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আগত অতিথিদের স্বাগত জানান। তার বক্তব্যের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
সম্মেলনে ডা. জুবাইদা রহমান শিশুদের জন্য নিরাপদ ও উন্নত ভবিষ্যৎ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। তিনি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং শিশুদের কল্যাণে যৌথভাবে কাজ করার বিষয়ে একমত হন। এ ধরনের গুরুত্বপূর্ণ আয়োজনের জন্য আয়োজককে ধন্যবাদও জানান তিনি। এছাড়া বিভিন্ন দেশের ফার্স্ট লেডি ও রাষ্ট্রনেতাদের সহধর্মিণীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন ডা. জুবাইদা। তিনি সম্মেলনের সমাপনী অধিবেশন, গ্রুপ ফটো সেশন এবং রিসিপশনেও অংশ নেন।
এর আগে মঙ্গলবার (২৪ মার্চ) উদ্বোধনী অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি শিশুদের জীবনমান উন্নয়নে বাংলাদেশের সরকারের গৃহীত বিভিন্ন যুগান্তকারী উদ্যোগ তুলে ধরেন। এতে উপস্থিত আন্তর্জাতিক প্রতিনিধিরা বাংলাদেশের অভিজ্ঞতার প্রতি গভীর আগ্রহ প্রকাশ করেন এবং শিশুদের কল্যাণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সম্মেলনের অংশ হিসেবে হোয়াইট হাউস থেকে ডা. জুবাইদা রহমানের একটি সাক্ষাৎকার নেওয়া হয়। সেখানে তিনি বলেন, বৈশ্বিক অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ এবং বিশ্বের সব শিশুর উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে বাংলাদেশ অন্যান্য দেশের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
উল্লেখ্য, সম্মেলনটি মার্কিন ফার্স্ট লেডির আয়োজিত বিশেষ সংবর্ধনার মাধ্যমে শেষ হয়। সম্মেলনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের শীর্ষ ১১ প্রযুক্তি প্রতিষ্ঠানের অংশগ্রহণে একটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এতে শিশুদের শিক্ষার উন্নয়নে বিভিন্ন উদ্ভাবনী প্রযুক্তি উপস্থাপন করা হয়। ডা. জুবাইদা রহমান ও তার প্রতিনিধিদল প্রদর্শনীটি পরিদর্শন করেন। ডা. জুবাইদার সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, অর্থোপেডিক সার্জন ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ এবং ব্যারিস্টার মেহনাজ মান্নান।

সানা/আপ্র/২৭/৩/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ভিসা আবেদনকারীদের জন্য ভারতীয় হাইকমিশনের বার্তা
০৪ জুলাই ২০২৬

ভিসা আবেদনকারীদের জন্য ভারতীয় হাইকমিশনের বার্তা

দুই বছর বন্ধ থাকার পর অবশেষে বাংলাদেশিদের জন্য আবারো ট্যুরিস্ট বা পর্যটন ভিসা চালু করেছে ভারত। আর ভি...

১৫০ সাবেক সেনা কর্মকর্তার ভূতাপেক্ষ পদোন্নতি ও অবসর অনুমোদন
০৩ জুলাই ২০২৬

১৫০ সাবেক সেনা কর্মকর্তার ভূতাপেক্ষ পদোন্নতি ও অবসর অনুমোদন

আবদুল্লাহিল আমান আযমীসহ বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত, অপসারিত, অব্যাহতিপ্রাপ্ত এবং ব...

দেশের এক ইঞ্চি জমিও কাউকে দখল করতে দেওয়া হবে না: জামায়াত আমির
০৩ জুলাই ২০২৬

দেশের এক ইঞ্চি জমিও কাউকে দখল করতে দেওয়া হবে না: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্...

বড় পর্দায় বিশ্বকাপ আয়োজনে ডিএমপির বিশেষ নজরদারি
০৩ জুলাই ২০২৬

বড় পর্দায় বিশ্বকাপ আয়োজনে ডিএমপির বিশেষ নজরদারি

ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে রাজধানীতে বড় পর্দায় খেলা দেখার আয়োজনগুলোতে বিশেষ নজরদারি চালাবে ঢাকা মহ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই