গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আলোচনায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

চব্বিশকে স্বাধীনতার সমান করলে বিপর্যয় হবে

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪৪ পিএম, ২৮ মার্চ ২০২৬ | আপডেট: ০৮:৪০ এএম ২০২৬
চব্বিশকে স্বাধীনতার সমান করলে বিপর্যয় হবে
ছবি

স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আয়োজিত বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান -ছবি সংগৃহীত

চব্বিশের গণআন্দোলনের সঙ্গে স্বাধীনতাকে সমান করে ফেললে তা ‘বড় বিপর্যয়ের কারণ হবে’ বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। তিনি বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা একবারই এসেছে। এর আগেও আসেনি, এর পরেও আসবে না। এই স্বাধীনতার পর আমাদের যে রাজনৈতিক অর্জনগুলো, সেখানে অনেক অর্জন আমাদের আছে। নব্বইয়ের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের বড় একটা অর্জন আমরা স্বৈরাচারের পতন ঘটিয়েছিলাম। চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি। আমাদের বড় একটা অর্জন, নিঃসন্দেহে। স্বাধীন দেশে এই রাজনৈতিক অর্জনগুলোকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি। তাই বলে এই অর্জনগুলোর সঙ্গে আমরা যদি স্বাধীনতাকে সমানতালে করে ফেলি, সেটা আমাদের জন্য হবে অনেক বড় একটা বিপর্যয়ের কারণ।

স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার (২৮ মার্চ) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আয়োজিত বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব বলেন। মন্ত্রী বলেন, আমাদের ঠিকানা মুক্তিযুদ্ধ, আমাদের ঠিকানা ৭১। কাজেই আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি, এই মহান স্বাধীনতা এনেছি, আপনাদের সঙ্গে একমত হয়ে বলতে চাই, বাংলাদেশের স্বাধীনতা একবারই এসেছে। এর আগেও আসেনি, এর পরেও আসবে না। তাই আমি মনে করি আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন আমাদের স্বাধীনতা।
অনুষ্ঠানে সঠিক মুক্তিযোদ্ধা, একাত্তরের শহীদ ও রাজকারদের তালিকা হালনাগাদ করার কথা বলেন আহমেদ আযম খান।
ভুয়া মুক্তিযোদ্ধার ব্যাপারে মন্ত্রী বলেন, ‘এটা বহুল আলোচিত একটি বিষয় যে, স্বাধীনতার মাত্র ২৩ দিন পর হঠাৎ করেই কোনো রকমের জরিপ ছাড়া, তথ্য-উপাত্ত ছাড়া নয় মাসের মুক্তিযুদ্ধের শহীদদের তালিকা কী করে এলো, হুট করে একটি তালিকা ৩০ লক্ষ বলে দিলেন। তাই আমি মনে করি যে, এই শহীদ মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়ন, মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়ন এবং ওই মুহূর্তে যারা মুক্তিযুদ্ধবিরোধী ছিল-রাজাকার, আলবদর, আলশামস-তাদেরও সঠিক তালিকা প্রণয়ন আমার মন্ত্রণালয়ের একটি বড় চ্যালেঞ্জ। একটি বড় চ্যালেঞ্জ।

মন্ত্রী বলেন, এই চ্যালেঞ্জকে যদি আমি এই মন্ত্রণালয়ের দায়িত্বে থাকি, তাহলে আমি এই চ্যালেঞ্জকে গ্রহণ করে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে সংসদের মাধ্যমে জাতীয় ঐক্য তৈরি করে এই চ্যালেঞ্জের মোকাবিলা করে সঠিক তালিকা জাতির সামনে প্রকাশ করব ইনশাআল্লাহ, আপনাদের কাছে কথা দিচ্ছি।
মুক্তিযোদ্ধাদের আবাসন, ভাতা, বিনা খরচায় সুচিকিৎসা সরকারের ‘বিবেচনাধীন’ রয়েছে বলেও জানান তিনি। অনুষ্ঠানের ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালামও বক্তব্য দেন।
সানা/আপ্র/২৮/৩/২০২৬
 

 

সংশ্লিষ্ট খবর

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এরশাদ চট্টগ্রামে যান ২৮ মে
১৪ সেপ্টেম্বর ২০২৬

জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এরশাদ চট্টগ্রামে যান ২৮ মে

মোজাফফরকে জিজ্ঞাসাবাদের পর জানালেন প্রসিকিউটর

সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই প্রধানমন্ত্রীর ভারত সফর হওয়া উচিত
১৩ সেপ্টেম্বর ২০২৬

সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই প্রধানমন্ত্রীর ভারত সফর হওয়া উচিত

বাংলাদেশ ভারতের সঙ্গে সম্পর্ক নতুনভাবে শুরু করতে চায় উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই