গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বাংলাদেশ থেকে আরো দক্ষ কর্মী নিতে আগ্রহী সৌদি আরব

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫২ পিএম, ০২ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৩:১৬ এএম ২০২৬
বাংলাদেশ থেকে আরো দক্ষ কর্মী নিতে আগ্রহী সৌদি আরব
ছবি

ছবি সংগৃহীত

বাংলাদেশ থেকে আরো বেশি দক্ষ কর্মী নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব।

মঙ্গলবার (৩১ মার্চ) জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ৩৫৬তম গভর্নিং বডির অধিবেশনের ফাঁকে আয়োজিত এক মন্ত্রী পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে এ বিষয়টি উঠে আসে।

বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়নবিষয়ক ভাইস মিনিস্টার তারিক বিন আবদুল আজিজ অংশ নেন।

বৈঠকে সৌদি ভাইস মিনিস্টার বাংলাদেশ থেকে আরো বেশি দক্ষ কর্মী নিয়োগে তার দেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি সৌদি আরবের অর্থনীতি ও উন্নয়নে বাংলাদেশি প্রবাসীদের গুরুত্বপূর্ণ অবদানের কথাও উল্লেখ করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী সৌদি কর্তৃপক্ষের প্রতি বাংলাদেশ থেকে জনশক্তি নিয়োগ বাড়ানোর আহ্বান জানান। একই সঙ্গে দেশে অর্জিত দক্ষতার আনুষ্ঠানিক স্বীকৃতিরও দাবি জানান তিনি।

মন্ত্রী বলেন, এ ধরনের স্বীকৃতি পেলে সৌদি শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের অন্তর্ভুক্তি আরও সহজ হবে।

বৈঠকে ভাষাগত দক্ষতা ও কারিগরি সক্ষমতা বৃদ্ধির বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

রাজমিস্ত্রি থেকে ইউরোপের স্বপ্ন, ভূমধ্যসাগরে না খেয়ে মরতে হলো যুবককে
শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন দক্ষ জনশক্তি গড়ে তুলতে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আরো গভীর সহযোগিতার প্রস্তাব দেন।

তিনি বলেন, সৌদির তত্ত্বাবধানে বাংলাদেশে নির্বাচিত কিছু কারিগরি প্রশিক্ষণকেন্দ্রের মানোন্নয়ন করা যেতে পারে। পাশাপাশি বিদেশগামী আগ্রহী কর্মীদের জন্য আরবি ভাষা প্রশিক্ষণ আরো সম্প্রসারণের কথাও বলেন তিনি।

বৈঠকে শ্রমসচিব মো. আব্দুর রহমান তারাফদার এবং জেনেভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি নাহিদা সোবহানও উপস্থিত ছিলেন।
 
এসি/আপ্র/০২/০৪/২০২৬

 

 

 

 

 

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই