গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

স্মৃতিময় দুই ছবি প্রধানমন্ত্রীকে দিলেন মার্কিন রাষ্ট্রদূত

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪৪ পিএম, ০৫ এপ্রিল ২০২৬ | আপডেট: ০৪:৩৮ এএম ২০২৬
স্মৃতিময় দুই ছবি প্রধানমন্ত্রীকে দিলেন মার্কিন রাষ্ট্রদূত
ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে হোয়াইট হাউজের একটি রেপ্লিকা এবং দুটি আলোকচিত্র উপহার দিয়েছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। একটি ছবি জিয়াউর রহমান ও জিমি কার্টারের; অন্য ছবিটি খালেদা জিয়া ও জর্জ এইচ ডব্লিউ বুশের -ছবি পিআইডি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে হোয়াইট হাউজের একটি রেপ্লিকা এবং দুটি আলোকচিত্র উপহার দিয়েছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।

রোববার (৫ এপ্রিল) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ হয় বলে সরকারপ্রধানের অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান। তিনি বলেন, রাষ্ট্রদূত যে দুটি ছবি উপহার দিয়েছেন, তার একটিতে আছেন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার। অন্য ছবিটি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশের। রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮০ সালের আগস্টে যুক্তরাষ্ট্র সফরে গেলে হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের সঙ্গে তার সাক্ষাৎ হয়।
আর জিয়ার স্ত্রী খালেদা জিয়া ১৯৯১ সালে প্রধানমন্ত্রী হওয়ার পরের বছর যুক্তরাষ্ট্র সফরে যান। ১৯৯২ সালের ১৯ মার্চ হোয়াইট হাউজের ওভাল অফিসে তখনকার মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশের (সিনিয়র বুশ) সঙ্গে তার প্রায় এক ঘণ্টা বৈঠক হয়। জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী। বাবা ও মায়ের স্মৃতিময় দুটো ছবি তিনি উপহার পেলেন মার্কিন রাষ্ট্রদূতের কাছ থেকে। পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান ও পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির এ সময় উপস্থিত ছিলেন।
সানা/আপ্র/৫/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই